০৮:২১ পি.এম
গুণগত মান নির্ধারিত মানদণ্ডে না পৌঁছানোর কারণে ভারত থেকে আমদানি করা প্রায় ১১ হাজার ৫০০ মেট্রিক টন নন-বাসমতি সেদ্ধ চালের একটি চালান বাংলাদেশ ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের বাণিজ্যিক মহলে আলোচনা শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই চালগুলো আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বহুজাতিক কোম্পানির মজুত থেকে ভারতীয় রপ্তানিকারকদের মাধ্যমে বাংলাদেশে সরবরাহ করা হয়েছিল।
খবরে আরও জানা যায়, চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর প্রাথমিক পরীক্ষায় খাদ্যোপযোগী হিসেবে ছাড়পত্র প্রদান করা হলেও পরবর্তী বিস্তারিত পরীক্ষায় এর মান নির্ধারিত মানের নিচে পাওয়া যায়। এর ফলস্বরূপ, প্রায় ৩ হাজার ৫০০ মেট্রিক টন চাল খালাস হলেও বাকি চাল নিয়ে আপত্তি তৈরি হয়। এরপর পুরো চালানটি ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
আরও পড়ুন: মেট্রো রেলের সব স্টেশন চালু, স্বাভাবিক হল চলাচল
এ ঘটনায় ১২ জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কার পাশাপাশি বাণিজ্যসংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ প্রক্রিয়া বা সিদ্ধান্ত গ্রহণে বিলম্বও এই পরিস্থিতিতে ভূমিকা রাখতে পারে। তবে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এই ধরনের পরিস্থিতি ভবিষ্যতে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যে প্রভাব ফেলতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন