ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

আমিরাতের দুই বাংলাদেশি স্কুলে এইচএসসিতে সাফল্য, পাসের হার ১০০%


আমিরাতের দুই বাংলাদেশি স্কুলে এইচএসসিতে সাফল্য, পাসের হার ১০০%

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সাফল্য দেখিয়েছে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। ২০২৬ সালের পরীক্ষায় রাস আল খাইমাহর বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৮৮ দশমিক ৮৯ শতাংশ। অন্যদিকে, আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে পাসের হার শতভাগ।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, রাস আল খাইমাহর বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ১৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৬ জন। অকৃতকার্য হয়েছে দুজন। প্রতিষ্ঠানটির ছয়জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

বিভাগভিত্তিক ফলাফলে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে তিনজন এবং বিজ্ঞান বিভাগ থেকে তিনজন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে।

আরও পড়ুন: লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: তারকাখচিত রাতে সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা

অন্যদিকে, আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ১০০ শতাংশ।

গ্রেডভিত্তিক ফলাফলে প্রতিষ্ঠানটির ১১ জন শিক্ষার্থী ‘এ’, তিনজন ‘এ-’ এবং একজন ‘বি’ গ্রেড অর্জন করেছে।

দুই প্রতিষ্ঠানের মোট ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩১ জন। সম্মিলিত পাসের হার ৯৩ দশমিক ৯৪ শতাংশ। দুই প্রতিষ্ঠান মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ছয়জন শিক্ষার্থী।

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাংলা মাধ্যমের শিক্ষাব্যবস্থা পরিচালনা করছে এসব প্রতিষ্ঠান। দেশ থেকে দূরে থেকেও বাংলাদেশের শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীদের এই ফলাফল প্রবাসে বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষাকার্যক্রমের অগ্রগতির চিত্র তুলে ধরেছে।

আরও পড়ুন: তাইওয়ানে বাবার লাশ হিমঘরে, শেষবারের মতো দেখতে চায় দুই সন্তান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে প্রকৌশলীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৯০ লাখ টাকার মালামাল লুট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


নড়াইলে প্রকৌশলীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৯০ লাখ টাকার মালামাল লুট

নড়াইল পৌর শহরে ডাকাতির একটি ঘটনা ঘটেছে, যেখানে মানিক বিশ্বাস নামক একজন প্রকৌশলীর বাড়ি লক্ষ্যবস্তু হয়েছে। ভুক্তভোগী পরিবার দাবি করেছে যে, তাদের বাড়ি থেকে ৯০ লাখ টাকার মালামাল লুট হয়েছে। রবিবার (১ নভেম্বর) ভোরে শহরের ভাদুলিডাঙ্গা এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

প্রকৌশলী মানিক বিশ্বাস, যিনি মৃত সুধির কুমার বিশ্বাসের ছেলে, তিনি এই ঘটনার শিকার হয়েছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুর্গাপূজা ও পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে আত্মীয়স্বজন বাড়িতে অবস্থান করছিলেন। তাদের কাছে প্রচুর স্বর্ণালংকার ছিল। রবিবার ভোরে, ডাকাতদল ৬ থেকে ৭ সদস্য নিয়ে বাড়ির উত্তর পাশের একটি কক্ষের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা বাড়ির সদস্যদের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে আনুমানিক ৩০ থেকে ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় এক লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছে। তিনি বলেন, "প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন: ১১ আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


মিরপুরে পুলিশের গাড়িতে আগুন: ১১ আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মী আটক

মিরপুরে ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে মিশে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে গোয়েন্দা পুলিশ (ডিবি) ১১ নেতাকর্মীকে আটক করেছে, যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য।

রোববার (১ নভেম্বর) ডিবি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গার্মেন্টস শ্রমিকরা কয়েকদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন। তবে শনিবার থেকে তাদের আচরণ সহিংস হয়ে ওঠে। আজ পুলিশের সঙ্গে সংঘর্ষের পাশাপাশি পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। মূলত সাধারণ শ্রমিকদের ব্যবহার করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা চালাচ্ছে। আন্দোলনের মধ্যে থেকে ১১ জনকে আটক করা হয়েছে।

মোহাম্মদ রাকিব খাঁন আরও বলেন, মিরপুর ১০ ও এর আশপাশের এলাকায় অভিযানে আটককৃতরা বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার, গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃনমূল নেতা। মিরপুরের পলাতক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা মূলত এই নাশকতার সমন্বয়ক হিসেবে কাজ করছেন। আলিফই ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে এসব নেতাকর্মীকে ঢাকায় এনেছেন। প্রায় শতাধিক নেতাকর্মী এখানে উপস্থিত ছিলেন এবং তাদের শনাক্ত করে আটক অভিযান চলমান।

এদিন বেলা ১১টার দিকে মিরপুর ১১ নম্বরে আন্দোলনকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন দেন। এর আগে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালালে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় সব ধরনের যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

দুপুরে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র যুক্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে।

তিনি আরও জানান, পর্যাপ্ত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের নিয়ে সড়ক পরিষ্কার করা হয়েছে। জনভোগান্তি কমাতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে। এ সময় সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। তবে কোনো লাঠিপেটা করা হয়নি এবং কাউকে আটকও করা হয়নি। পুলিশের কোনো সদস্য আহত হননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পন্থের ফিটনেস অনিশ্চিত, জুরেলের সুযোগ বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পন্থের ফিটনেস অনিশ্চিত, জুরেলের সুযোগ বেড়েছে

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ভারত একটি বড়সড় ধাক্কা খেয়েছে। চোট থেকে সেরে উঠতে পারেননি ঋষভ পন্থ। ফলে ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ১ম টেস্টে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পন্থের এই চোট উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেলের জন্য সুযোগ তৈরি করতে পারে। ধ্রুব বর্তমানে চমৎকার ফর্মে রয়েছেন এবং প্রথম টেস্টের একাদশে উইকেটকিপার হিসেবে খেলার সম্ভাবনা বেড়ে গেছে।

এই সময়ের প্রতিবেদনে জানানো হয়েছে, কিউইদের বিরুদ্ধে মূল লড়াইয়ের আগে কয়েকজন খেলোয়াড় নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য চারদিনের টেস্ট ম্যাচে প্রস্তুতি নিচ্ছেন। আশা করা হয়েছিল যে ৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া তৃতীয় চারদিনের ম্যাচে মাঠে ফিরবেন ঋষভ পন্থ। কিন্তু চোটের কারণে তিনি এই ম্যাচে অংশ নিতে পারছেন না। বিসিসিআইয়ের মেডিকেল টিমের কাছ থেকে এখনও ফিট হওয়ার সবুজ সংকেত পাননি এই তারকা ক্রিকেটার। ফলে প্রথম টেস্টের আগে তাঁর ম্যাচ প্র্যাকটিসের সুযোগ হারালেন তিনি।

পন্থ ইরানি কাপের ফাইনালে খেলার সময় চোট পেয়েছিলেন। এরপর থেকে বিসিসিআইয়ের মেডিকেল টিম তাঁর ফিটনেসের ওপর নজর রাখছে। বর্তমানে তিনি স্কিল ট্রেনিং শুরু করেছেন এবং ব্যাটিং বা উইকেটকিপিংয়ের সময় কোনো ব্যথা অনুভব করছেন না। তবে টিম ম্যানেজমেন্ট তাঁর চোট নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না।

মাঠে নামার আগে পন্থকে আরও ৩-৪টি কঠিন প্র্যাকটিস সেশন পার করতে হবে। এই সেশনগুলোর মাধ্যমে তাঁর ম্যাচ-ফিটনেস যাচাই করা হবে এবং তবেই ফেরার তারিখ চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচটি খেলতে না পারায় পন্থের ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি রয়ে গেছে। যদি তিনি প্রথম টেস্টের আগে ফিট হয়ে উঠেন, তবে সরাসরি মূল ম্যাচে নেমে নিউজিল্যান্ডের তীব্র হাওয়া ও উইকেটের সুইংয়ের সঙ্গে মানিয়ে নেওয়া তাঁর জন্য বড় চ্যালেঞ্জ হবে।

এই পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতীক হয়ে উঠছেন ধ্রুব জুরেল। ক্রাইস্টচার্চে নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় চারদিনের টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত শতক হাকিয়ে দলকে বিপর্যয় থেকে রক্ষা করেছেন ধ্রুব। তাঁর চমৎকার ফর্ম এবং নিখুঁত উইকেটকিপিং দক্ষতার কারণে, পন্থের জায়গায় বিকল্প হিসেবে প্রথম একাদশে ধ্রুব জুরেলের সুযোগ পাওয়ার সম্ভাবনা এখন সবচেয়ে বেশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএসইর লেনদেন গত সপ্তাহে বেড়েছে ১৩.৮৮ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


ডিএসইর লেনদেন গত সপ্তাহে বেড়েছে ১৩.৮৮ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে প্রধান সূচকগুলো কমে গেলেও লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সপ্তাহের মধ্যে আগের সপ্তাহের তুলনায় দৈনিক গড় লেনদেন ১৩ দশমিক ৮৮ শতাংশ বেড়ে গেছে। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, লেনদেনের পরিমাণ প্রত্যাশিত পর্যায়ে নিয়ে আসতে দৈনিক গড় লেনদেন অন্তত ১ হাজার ৫০০ কোটি টাকায় উন্নীত করা প্রয়োজন।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা অনুযায়ী, গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৪৫০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৩৯৫ কোটি ২০ লাখ টাকা। গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ২৫০ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা। আগের সপ্তাহে তিন কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১৮৫ কোটি ৬২ লাখ ৩০ হাজার টাকা।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বাসসকে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ ধারাবাহিকভাবে কমে ৪০০ থেকে ৫০০ কোটি টাকায় নেমে এসেছে। দেশের অর্থনীতির আকার ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ ধরনের কম লেনদেন প্রত্যাশিত নয়। সরকারের বিভিন্ন উদ্যোগে লেনদেন কিছুটা বৃদ্ধি পেলেও তা এখনো বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

তিনি আরো বলেন, বর্তমানে পুঁজিবাজারে লেনদেন কমে যাওয়ার মতো তেমন খারাপ পরিস্থিতি নেই। ব্যাংকিং খাত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। পাশাপাশি পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে বাজার ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে।

এদিকে গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ৩৩ দশমিক ১৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৬১ শতাংশ কমে ৫ হাজার ৪১৭ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহ শেষে এ সূচক ছিল ৫ হাজার ৪৫০ দশমিক ৬৩ পয়েন্ট।

একই সময়ে ডিএস৩০ সূচক ১৬ দশমিক ৫৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৯ শতাংশ কমে ২ হাজার ৮৬ দশমিক ৮৬ পয়েন্টে নেমেছে। ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১৯ দশমিক ৭৩ পয়েন্ট বা ১ দশমিক ৮৪ শতাংশ কমে ১ হাজার ৫০ দশমিক ৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে এসএমই সূচক ডিএসএমইএক্স ৬ দশমিক ৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৩ শতাংশ বেড়ে ৯৭০ দশমিক ৮১ পয়েন্টে উঠেছে।

গত সপ্তাহে ডিএসইতে মোট ৮৭ কোটি ১৩ লাখ শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে এ পরিমাণ ছিল ৪০ কোটি ৭৩ লাখ শেয়ার। অর্থাৎ টাকার অঙ্কে লেনদেনের পাশাপাশি শেয়ার কেনাবেচার পরিমাণও বেড়েছে।

তবে দরবৃদ্ধির চেয়ে দরপতনের প্রবণতা ছিল বেশি। সপ্তাহজুড়ে ১০৯টি কম্পানির শেয়ারের দাম বেড়েছে, ২৫টির দাম অপরিবর্তিত ছিল এবং ২৫০টির দাম কমেছে। এ সময়ে ২৭টি কম্পানির শেয়ার লেনদেন হয়নি।

এ ছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৭৯ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকা, এসএমই বোর্ডে ১২ কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকা, অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে ৫২ লাখ ৯০ হাজার টাকা এবং সরকারি সিকিউরিটিজে ৩০ কোটি ৯ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে।

সাইফুল ইসলাম বলেন, দেশের অর্থনীতির আকার প্রায় অর্ধ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি। এ বিবেচনায় পুঁজিবাজারে দৈনিক ১ হাজার ৫০০ থেকে ২ হাজার কোটি টাকার লেনদেন হওয়া প্রত্যাশিত। এ পর্যায়ে লেনদেন না পৌঁছালে বিনিয়োগকারী, তালিকাভুক্ত কম্পানি এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী প্রতিষ্ঠান—কোনো পক্ষের জন্যই বাজার টেকসই হবে না।

বাজারে লেনদেন বাড়াতে ৩ হাজার ৫০০ কোটি টাকার বন্ড দ্রুত মূল বোর্ডে আনার উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, বন্ডগুলো মূল বোর্ডে এনে লেনদেন নিশ্চিত করা গেলে পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ বাড়বে। পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণও বাড়বে।

সাইফুল ইসলাম বলেন, বন্ডের তুলনামূলক বেশি সুদের হার ও সহজে কেনাবেচার সুযোগ সাধারণ বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারে। কোনো বিনিয়োগকারী প্রায় ১৩ শতাংশ মুনাফার সুযোগ পেলে এবং প্রয়োজনের সময় সহজে বন্ড বিক্রি করতে পারলে তাতে তার আগ্রহ তৈরি হবে।

তিনি বলেন, ‘আমরা ৩ হাজার ৫০০ কোটি টাকার বন্ড মূল বোর্ডে আনার বিষয়ে স্টক এক্সচেঞ্জের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। এ ক্ষেত্রে সফটওয়্যার সংশোধনের কিছু প্রক্রিয়াগত বিষয় রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যবহৃত সফটওয়্যারটি একটি মার্কিন প্রতিষ্ঠানের সরবরাহ করা হওয়ায় প্রয়োজনীয় পরিবর্তনে কিছুটা সময় লাগছে।’

তবে চলতি বছরের মধ্যেই বন্ডগুলো মূল বোর্ডে লেনদেনের জন্য আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন ডিবিএ সভাপতি।

তিনি আরও বলেন, পুঁজিবাজার ও সামগ্রিক অর্থনীতি বর্তমানে পুনরুদ্ধারের পর্যায়ে রয়েছে। এ প্রক্রিয়া ত্বরান্বিত করতে বাজার-সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%