ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সংবাদ প্রকাশের জেরে কালের কণ্ঠের সাংবাদিক আলম ফরাজীকে হুমকি


সংবাদ প্রকাশের জেরে কালের কণ্ঠের সাংবাদিক আলম ফরাজীকে হুমকি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমারুলী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলায় কারাগারে যাওয়ার খবর প্রকাশিত হওয়ার পর কালের কণ্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি আলম ফরাজীকে সংবাদ বর্জনের হুমকি প্রদান করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশিদ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে যখন সংবাদটি প্রকাশিত হয়, তখনই ওই সংবাদকর্মীর ব্যক্তিগত মেসেঞ্জারে কল করে হুমকি দেন তিনি।

ভুক্তভোগী সাংবাদিক জানান, রবিবার বিকেল সাড়ে চারটার দিকে কালের কণ্ঠের অনলাইনে ‘প্রধান শিক্ষকের মামলায় সহকারী শিক্ষক কারাগারে, ক্লাস বর্জন শিক্ষার্থীদের’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের মাত্র ২৭ মিনিট পর, বিকেল ৪টা ৫৭ মিনিটে, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশিদ ওই সংবাদকর্মীর মেসেঞ্জারে কল করেন। তিনি জানতে চান, ‘আপনি যে বিদ্যালয়ে গেলেন, কি পেলেন আর কি জানলেন? কেনই বা গেলেন?’ একাধিক প্রশ্নের পর, এক পর্যায়ে ওই বিএনপি নেতা দাবি করেন, ‘ওই ছাত্রী তো ধর্ষণের শিকার হয়েছে, আপনি কি তা জানেন? পরে আবার ৬ লাখ টাকা রফা হয়েছে। নৈতিক স্খলনের জন্য কি ওই শিক্ষকের বিচার চান না?’

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

জবাবে সাংবাদিক পাল্টা প্রশ্ন করেন, ‘ওই ছাত্রীর পরিবার তো মামলা করেনি, তাহলে ধর্ষণ হলো কিভাবে? পরিবার না করে মামলা তো প্রধান শিক্ষক করেছেন শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে।’ এই প্রশ্নের পর ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতা হারুন-অর-রশিদ বলেন, ‘সরি টু সে, এখন থেকে কালের কণ্ঠে ঈশ্বরগঞ্জের নিউজ আপনি করবেন না। অন্য জায়গার করেন।’ এই কথা বলেই ফোন কেটে দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ত্রাসের বিরুদ্ধে অভিযানে প্রস্তুত ভারত: রাজনাথ সিং

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১১ পি.এম


সন্ত্রাসের বিরুদ্ধে অভিযানে প্রস্তুত ভারত: রাজনাথ সিং

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রতিবেশী একটি দেশকে লক্ষ্য করে বলেছেন, ভারত শান্তি চায়, যুদ্ধ নয়। তিনি উল্লেখ করেন যে, যতদিন সন্ত্রাসবাদকে মদদ দেওয়া হবে, ততদিন ভারত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে প্রস্তুত থাকবে। এই কারণে ভারতের শান্তির আকাঙ্ক্ষাকে দুর্বলতা হিসেবে ভুলভাবে দেখা উচিত নয়।

রবিবার অনুষ্ঠিত ডিফেন্স সামিট ২০২৬-এ রাজনাথ সিং এই মন্তব্য করেন। সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, ‘প্রতিবেশী দেশ’ বলতে তিনি পাকিস্তানকে ইঙ্গিত করেছেন।

মন্ত্রী বলেন, ভারত শান্তিতে বিশ্বাসী, এবং যুদ্ধ চায় না। ভারত অন্য দেশের ভূখণ্ড দখল করতে বা কাউকে হুমকি দিতে আগ্রহী নয়। তবে তিনি উল্লেখ করেন, নীরবতা এবং দুর্বলতার মধ্যে একটি স্পষ্ট পার্থক্য রয়েছে।

তিনি আরও বলেন, ভারত শান্তি চায়, কিন্তু জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না। তিনি স্পষ্টভাবে জানান যে, যতদিন প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদে মদদ দেবে, ততদিন ভারত সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো অভিযানে প্রস্তুত থাকবে—এটি তারা এবং বিশ্বকে জানাতে চায়।

রাজনাথ সিং বলেন, ভারত সংলাপে বিশ্বাস করে, কিন্তু যদি কোনো দেশ সন্ত্রাসবাদকে মদদ দেয়, তাহলে সেই সংলাপের সমাপ্তি ঘটবে। ভারত সহযোগিতা চায়, তবে তা জাতীয় স্বার্থের বিনিময়ে নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরে আশ্রয়কেন্দ্র চান হাওরপাড়ের মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরে আশ্রয়কেন্দ্র চান হাওরপাড়ের মানুষ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর প্রায় ২ হাজার হেক্টর জমির বিস্তীর্ণ চাষাবাদের এলাকা। বর্ষা মৌসুমে হাওর পানিতে ভরে গেলে কৃষক, জেলে, ট্রলারচালকসহ সাধারণ মানুষের যাতায়াত অনেকটাই নৌপথনির্ভর হয়ে পড়ে।
নলুয়ার হাওর দিয়ে দিরাই উপজেলার পূর্বাঞ্চলের বিভিন্ন ইউনিয়নের মানুষও যাতায়াত করেন। ফলে বর্ষাকালে এই নৌপথটি দুই এলাকার মানুষের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
বৈরী আবহাওয়া, ঝড়ো বাতাস ও প্রবল বৃষ্টির সময় হাওরের মাঝখানে থাকা জেলে, ট্রলারচালক ও যাত্রীরা নিরাপদ আশ্রয়ের সংকটে পড়েন। বিশেষ করে হঠাৎ আবহাওয়া খারাপ হলে মানুষের ঝুঁকি বেড়ে যায়।
তাই হাওরপাড়ের সাধারণ মানুষের দাবি, নলুয়ার হাওরের মধ্যখানে একটি স্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হোক। দুর্যোগের সময় এটি জেলে, ট্রলারযাত্রী ও হাওর দিয়ে চলাচলকারী মানুষের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে মহিলা পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত: নারীর অধিকার রক্ষায় সংগঠন জোরদারের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


কাউখালীতে মহিলা পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত: নারীর অধিকার রক্ষায় সংগঠন জোরদারের আহ্বান

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক মাস ২০২৬ পালন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন শাখায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দ সমাদ্দার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন নারী নেত্রী শামীমা, চায়না মজুমদার, রেক্সোনা খানম, শিমুলসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা নারী অধিকার রক্ষা, সহিংসতা প্রতিরোধ এবং তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে মহিলা পরিষদের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মী সভা শেষে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দ সমাদ্দার বলেন, আমাদের
প্রধান লক্ষ্য হলো তৃণমূলের নারীদের সংঘবদ্ধ করা। গ্রামের নারীরা যেন তাদের আইনি অধিকার, শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে জানতে পারেন এবং নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হতে পারেন, সেজন্যই আমরা প্রান্তিক পর্যায়ে এই সাংগঠনিক মাস উদযাপন করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাতিয়ায় কিশোর গ্যাং লিডারসহ তিন সদস্য আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


হাতিয়ায় কিশোর গ্যাং লিডারসহ তিন সদস্য আটক

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেশীয় অস্ত্রের মহড়া ও রিল ভিডিও তৈরি করে জনমনে আতঙ্ক সৃষ্টিকারী 'ঙঝঞ' (ঙঁৎ ঝঃৎববঃ ঞবধস) নামক কিশোর গ্যাংয়ের দলনেতাসহ তিন সদস্যকে আটক করেছে হাতিয়া থানা পুলিশ। আটককৃত তিনজন হলেন, ওসামা (২০), সাকিব উদ্দিন শরীফ (১৯), এবং আমজাদ হোসেন (১৯)।

আটককৃতদের বাড়ি হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের বেজুগালিয়া গ্রামে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে হাতিয়া থানার ওসি মোঃ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফেসবুক ও টিকটকের মাধ্যমে 'ঙঝঞ' (ঙঁৎ ঝঃৎববঃ ঞবধস) নামক একটি গ্রুপ থেকে দেশীয় অস্ত্র প্রদর্শন করে রিল ভিডিও তৈরি করে প্রচার করা হচ্ছিল।

অনুসন্ধানে দেখা যায়, উপজেলার ৭ নং তমরুদ্দি ইউনিয়নের উত্তর বেজুগলিয়া ৯ নং ওয়ার্ডের শেখ নুরুজ্জামান চুকু মেম্বারের ছেলে শেখ ওসামা আল জামান ওরফে ওসামা (২০)-র নেতৃত্বে যুবক ও কিশোরদের নিয়ে ১৯ সদস্যের এই দলটি গড়ে ওঠে। এই দলটি এলাকায় নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং গ্রুপটির অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%