ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

পার্বত্যমন্ত্রীর পদত্যাগের খবরে রাঙামাটিতে কর্মীদের বিক্ষোভ ও অবরোধ


পার্বত্যমন্ত্রীর পদত্যাগের খবরে রাঙামাটিতে কর্মীদের বিক্ষোভ ও অবরোধ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী) দীপেন দেওয়ান-এর পদত্যাগের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাঙামাটি। সোমবার (১ জুন ২০২৬) বিকেল ৪টা থেকে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, দীপেন দেওয়ানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে রাস্তায় নামেন। পরে তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন।
অবরোধ চলাকালে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে দীপেন দেওয়ানের মতো একজন নেতার দায়িত্বে থাকা প্রয়োজন ছিল। তারা দাবি করেন, কোনো অদৃশ্য চাপ বা প্রভাবের কারণে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে কি না, তা তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করতে হবে।
সমাবেশ থেকে বক্তারা দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার করে তাকে পুনরায় দায়িত্বে বহালের দাবি জানান। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। সড়ক অবরোধের কারণে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ভাড়া নিয়ন্ত্রণে তিন দিনে ৫০টি মোবাইল কোর্ট অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


শেরপুরে ভাড়া নিয়ন্ত্রণে তিন দিনে ৫০টি মোবাইল কোর্ট অভিযান

ঈদ-পরবর্তী সময়ে শেরপুর জেলার বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাস এবং সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নৈরাজ্য নিয়ন্ত্রণে ব্যাপক মোবাইল কোর্ট পরিচালনা করছে জেলা প্রশাসন। এই অভিযান চলমান রয়েছে শুক্রবার বিকেল থেকে সোমবার (১ জুন) বিকেল পর্যন্ত জেলার বাসস্ট্যান্ড এবং সিএনজি স্টেশনগুলোতে। প্রশাসন সূত্রে জানা গেছে, যেখানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে অথবা কোনো আলামত খুঁজে পাওয়া যাচ্ছে, সেখানেই ভ্রাম্যমাণ আদালত জরিমানা কার্যক্রম শুরু করছে এবং কিছুটা কম গুরুতর অপরাধের ক্ষেত্রে সতর্কতা জারি করা হচ্ছে। সেইসাথে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হচ্ছে। গত তিন দিনের মধ্যে জেলা প্রশাসন অন্তত ৫০টি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। জেলা শহরের নতুন বাসস্ট্যান্ড, খোয়ারপাড়া মোড়, থানা মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, নবীনগর, নিউমার্কেট এবং রঘুনাথ বাজার এলাকায় প্রতিদিন দুই থেকে তিনবার অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ফলে ভাড়া সিন্ডিকেটের অপ্রতিযোগিতার কিছুটা হ্রাস হলেও তা পুরোপুরি বন্ধ হয়নি এমন প্রতিবেদন পাওয়া যাচ্ছে। অতিরিক্ত জেলার নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী এবং ঝিনাইগাতী উপজেলাতেও একই ধরনের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনাকারী কর্মকর্তারা শতাধিক বাস ও সিএনজিচালকের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ করেছে। প্রশাসন জানিয়েছে, অভিযান চলাকালীন ৫০ হাজার টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। রবিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার পাগলার মুখ, তেঁতুলতলা, জোলগাঁও এবং কালিবাড়ি বাজারের সামনে বিভিন্ন পরিবহনের বাস কাউন্টারে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক। জেলা প্রশাসন সূত্রে জানিয়েছে, ঈদের ছুটি শেষ হওয়ার পর ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অধিক অর্থ আদায় করার অভিযোগ এসেছিল। এসব অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালিয়ে অনিয়মের সত্যতা পেয়েছে। তবে প্রশাসনের ধারাবাহিক অভিযানের কারণে ভাড়া নৈরাজ্য কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রশাসন জানায়। অভিযানের সাফল্যে থানা-পুলিশের সদস্য এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করছেন। শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াছমিন জানিয়েছেন, ভাড়া বেশি নেওয়া, যাত্রীদের ভোগান্তি এবং হয়রানি রোধে নিয়মিত তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হচ্ছে। তবে তিনি জানিয়ে দিয়েছেন, শুধু শাস্তির মাধ্যমে সমাধান হবে না, সচেতনতা জরুরি। জরিমানার পরিমাণ তুলনামূলকভাবে কম হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আইনের বিধান অনুসরণ করে সহনীয় মাত্রায় জরিমানা করা হচ্ছে।’ তিনি এও নিশ্চিত করেছেন যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় জেলের জালে ধরা পড়ল ১২ কেজি ওজনের ভেটকি মাছ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


সাতক্ষীরায় জেলের জালে ধরা পড়ল ১২ কেজি ওজনের ভেটকি মাছ

জেলার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীতে ১২ কেজি ওজনের একটি ভেটকি মাছ ধরা পড়েছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার কাপসন্ডা গ্রামের জেলে রবিউল ইসলাম গাজীর জালে মাছটি ধরা পড়ে। মাছটি দেখতে স্থানীয় জনগণ আড়তে ভিড় জমায়। জেলে রবিউল ইসলাম গাজী জানিয়েছেন, চলতি বছর খোলপেটুয়া নদীতে তিনি বেশ কয়েকটি বড় মাছ পেয়েছেন। তবে এবারের মতো তার জালে সর্বোচ্চ ওজনের এ মাছ ধরা পড়েছে। ১২ কেজি ওজনের ভেটকি মাছটি পেয়ে তিনি এবং তার পরিবারের সদস্যরা খুবই আনন্দিত। এছাড়াও একই সময়ে তিনি দুই কেজি ওজনের আরও একটি মাছ পেয়েছেন। কাপসন্ডা মৎস্য আড়তের ব্যবসায়ী আমিরুল ইসলাম সরদার জানিয়েছেন, তাদের আড়তে এর আগে এত বড় ভেটকি মাছ কোনো জেলে নিয়ে আসেনি। খোলপেটুয়া নদী থেকে ধরা পড়া এই ১২ কেজি ওজনের মাছটি প্রথমবারের মতো তার আড়তে আসে। মাছটি প্রতি কেজি ১১শ টাকা দরে বিক্রি করা হয়েছে। ঢাকার একজন চাকরিজীবী মাছটি ক্রয় করেন। এদিকে, বিশাল আকৃতির মাছটির খবর ছড়িয়ে পড়লে তার আড়তে উৎসুক জনতা মাছটির সঙ্গে ছবি তোলেন। স্থানীয়দের মতে, খোলপেটুয়া নদীতে এখনও বড় আকৃতির মূল্যবান মাছ রয়েছে। যা নদীর জীববৈচিত্র্যের ইতিবাচক দিক তুলে ধরে। এসময় নদীতে মাছের প্রজনন ও সংরক্ষণ কার্যক্রম জোরদার করা হলে ভবিষ্যতেও এমন বড় মাছ ধরা পড়বে এবং জেলেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় মৎস্যজীবীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচার বিভাগে হস্তক্ষেপ করবে না সরকার: প্রেসসচিব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


বিচার বিভাগে হস্তক্ষেপ করবে না সরকার: প্রেসসচিব

প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী অন্তর্বর্তী সরকারের সময়ে গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির প্রসঙ্গে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘বর্তমান সরকার বিচারপ্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না। বিচার বিভাগ তার মতো করে চলবে এবং যারা গ্রেপ্তার হয়েছেন, তারা নিঃসন্দেহে আইনগতভাবে মোকাবেলা করে বেরিয়ে আসবেন। বর্তমান গণতান্ত্রিক সরকার কারো ব্যাপারে বাধা হয়ে দাঁড়াবে না।’

তিনি রবিবার (৩১ জুন) যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলা প্রেস ক্লাবে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথাগুলি বলেন। সালেহ শিবলী বলেন, ‘এই সরকার ব্যক্তিগতভাবে প্রতিহিংসার বশবর্তী হয়ে বিচার বিভাগের ওপর কোনো চাপ সৃষ্টি করবে না। বিচার বিভাগের ওপর কোনো খবরদারি করবে না। বর্তমান সরকারের আমলে একজন সাংবাদিককেও গ্রেপ্তার করা হয়নি। আগে যাদের গ্রেপ্তার করা হয়েছে, আপনারা যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেন, এদের ছেড়ে দেন, তার মানে তো আপনি প্রধানমন্ত্রীকে আপনি ইন্টারফেয়ার করছেন যে ঠিক আছে, আপনি বিচার বিভাগের সঙ্গে কথা বলেন, এদের ছেড়ে দেন। তার মানে এটা তো কেউ ইচ্ছা করলে প্রশ্নও করতে পারে। তার মানে আপনারা চান যে প্রধানমন্ত্রী বিচার বিভাগের ওপর ইন্টারফেয়ার করুক, একটু কথা বলুক!'

তিনি গণমাধ্যমের থ্রেটের (হুমকির) বিষয়ে অভিহিত করে বলেন, একজন বলছিলেন যে হুমকি দেওয়া! তিনি বলেন, ‘কোনো অভিযোগ নাই যে এই সরকারের কেউ হুমকি দেয়, কিংবা হুমকি দিয়েছে, কিংবা কোনো কথা বলেছে। অ্যাটলিস্ট আপাতত আমি দু-একটা জায়গায় কথাবার্তা বলতে পারি, তা আমি বলি নাই। আমি এখন পর্যন্ত বলি নাই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন করেন আইসিটি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন করেন আইসিটি মন্ত্রী

টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন সোমবার (৩১ মে) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি।
মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমান প্রতিনিধি জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, আশাগ্রুপের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান প্রমূখ। এসময় মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক, মধুপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্নাসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, ও প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য সহ সকল সদস্য ও সুধিমন্ডলী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%