০২:৩৭ পি.এম
জেলার নালিতাবাড়ীতে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্য সম্পদ রক্ষার জন্য পরিচালিত একটি অভিযানে ১৩টি নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার যোগানিয়া ইউনিয়নের পূর্ব কাপাশিয়াতে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্নস্থানে দীর্ঘদিন ধরে অবৈধ চায়না দুয়ারি রিং জালের ব্যবহার বৃদ্ধি পেয়ে গেছে। ফলে দেশীয় প্রজাতির মাছ এবং রেণু পোনা হুমকির মুখে পড়ছে।
আরও পড়ুন: ভাঙ্গায় চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে দিতে হবে ৫০ লাখ টাকা চাঁদা
এমন গোপন সংবাদ পাওয়ার পর উপজেলা মৎস্য বিভাগ উপজেলার যোগানিয়া ইউনিয়নের পূর্ব কাপাশিয়াতে অভিযান পরিচালনা করে। পরে ঘটনার সত্যতা প্রমানিত হলে ১৩টি নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসেন জানিয়েছেন, দেশীয় মাছের প্রজনন এবং জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন