ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

দোহার ও নবাবগঞ্জে আ. লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেপ্তার


দোহার ও নবাবগঞ্জে আ. লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১২ নেতাকর্মীকে কারাগারে নেওয়া হচ্ছে।

রাতভর চলা এই বিশেষ অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। এদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা নাশকতা মামলায় অভিযোগ রয়েছে।

আজ বুধবার সকালে তাদের দোহার থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। এই সময় গ্রেপ্তার হওয়া আসামিরা ‘জয়বাংলা স্লোগান’ দেন। আদালতে হাজির হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন: দিরাই থানা রোডের বর্তমান অবস্থা বেশ ভালো, সামান্য যানজটেই মানুষের ভিড়

পুলিশ সূত্রে জানা যায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে দোহার ও নবাবগঞ্জ থানার একাধিক দল মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।

অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের এজাহারভুক্ত ১২ নেতাকর্মীকে আটক করা হয়।

দোহারে গ্রেপ্তারকৃত নেতাকর্মীরা হলেন দোহার থানা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল কুদ্দুস (৫৭), মুকসুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রিপন ভূইয়া (৫০), বিলাশপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. খলিল শিকদার (৩৬), দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক মো. সরোয়ার আলম ওরফে হানিফ (৩৫), বিলাশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল খালেক মোল্লা (৫০), বিলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. বিশা মাতবর (৬০) এবং দোহার উপজেলা যুবলীগের সদস্য মো. বায়েজিদ হোসেন বাদল চৌকিদার (৫৯)।

অন্যদিকে নবাবগঞ্জ থানা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে গ্রেপ্তাররা হলেন কৈলাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নজির চৌধুরী (৪৫), আগলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম আক্তার হোসেন (৫৫), বক্সনগর ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক মো. নুরুল ইসলাম (৬০), বান্দুরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মীর খোকন (৪০) এবং কৈলাইল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য লিটন মাদবর (৪৯)।

আরও পড়ুন: দুমকিতে রাজনৈতিক বিরোধের জেরে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তা চান বিএনপি নেতা

নবাবগঞ্জ থানা পুলিশ জানায়, ২ জুন রাত ১০টা থেকে ৩ জুন সকাল ৬টা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে এসআই (নিঃ) মোস্তাফিজুর রহমান, এসআই (নিঃ) শুভ আহমেদ, এসআই দেলোয়ার, এসআই মনিরুজ্জামান এবং এএসআই (নিঃ) তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একাধিক দল অংশ নেয়।

অভিযানে নিষিদ্ধঘোষিত সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারদের বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত নাশকতা ও সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলার অভিযোগ রয়েছে। এসব মামলায় তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে।

দোহার সার্কেলের জ্যেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় কচাঁ নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ, প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের

বৃহস্পতিবার রাজধানীসহ সমস্ত মহানগরীতে বিদ্যুতের দাম গড়ে ১৬.৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে জামায়াতে ইসলামী তীব্র নিন্দা জানিয়েছে। দলটি এই বিষয়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

জামায়াতে ইসলামী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বুধবার (৩ জুন) এক বিবৃতিতে নিন্দা প্রকাশ করেন। তিনি বলেন, ‘সরকার সাধারণ মানুষের পকেট কাটার এক চরম ও নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে। আসন্ন বাজেটের পেক্ষাপটে এই অস্বাভাবিক বিদ্যুতের দাম বৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষের ওপর এক বড় ধরনের জুলুম করা হয়েছে।’

গোলাম পরওয়ার আরও উল্লেখ করেন, ‘নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তার সহিত বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি মারাত্মকভাবে প্রভাব ফেলবে।’

বিবৃতিতে তিনি বলেন, ‘বিইআরসির আদেশ অনুযায়ী পাইকারিতে গড় দাম ৭ টাকা থেকে ৮ টাকা ৩৯ পয়সা এবং খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে ১০ টাকা ৬৩ পয়সা করা হয়েছে। সঞ্চালন চার্জও প্রায় ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিদ্যুতের এই দাম বৃদ্ধির ফলে দেশের শিল্প ও কৃষি উৎপাদন খরচ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং কলকারখানা, ব্যবসা-বাণিজ্য ও কৃষি খাতে স্থবিরতা নেমে আসবে।’

তিনি আরো বলেন, ‘চাল, ডাল, তেলসহ সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরো বাড়বে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠবে।’

গোলাম পরওয়ার জানান, ‘বিদ্যুত খাতের সীমাহীন দুর্নীতি, অপচয় এবং কুইক রেন্টাল বিদ্যুতকেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুট করে জনগণের উপর এই মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হচ্ছে। সরকারের প্রতি জনগণের কোনো দায়বদ্ধতা থাকলে এমন অমানবিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতো না। আমরা সরকারের দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা দেশের বিদ্যুৎ খাতের সব দুর্নীতি, অপচয় ও লুটপাট বন্ধ করে জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানাচ্ছি। দেশের আপামর জনসাধারণের চরম দুর্ভোগের কথা বিবেচনা করে গণবিরোধী ও অযৌক্তিক বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

জামায়াতের সর্বশেষ কর্মসূচি সম্পর্কে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) জামায়াতে ইসলামী সব মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। ঢাকা মহানগরীর উদ্যোগে বিকেল ৫টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, শনাক্তে পুলিশের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, শনাক্তে পুলিশের অভিযান

রাজশাহী নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে বলে অভিযোগ উঠেছে|
বুধবার (৩ জুন) সকাল ৮টার দিকে নগরীর সিটিহাট এলাকা থেকে তেরখাদিয়া ডাবতলা সড়কে মিছিলটি অনুষ্ঠিত হয়|
প্রত্যক্ষদর্শীরা জানান, ২০ থেকে ৩০ জনের একটি দল হঠাৎ করে সড়কে মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেয়| মিছিলটি অল্প সময় স্থায়ী হয় এবং কিছুদূর অগ্রসর হওয়ার পর অংশগ্রহণকারীরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে| এ সময় মিছিলকারীদের মধ্যে অনেকের মুখে মাস্ক দেখা যায়|
স্থানীয় সূত্র জানায়, আকস্মিকভাবে মিছিলটি অনুষ্ঠিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়| তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি|
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটির ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে| ফুটেজ পর্যালোচনা করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে| সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ|
নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান বলেন, ভিডিও ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হচ্ছে| তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে|
ঘটনার পর নগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি|

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সে আটক তেলবাহী জাহাজের ক্যাপ্টেনকে মুক্তির দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


ফ্রান্সে আটক তেলবাহী জাহাজের ক্যাপ্টেনকে মুক্তির দাবি রাশিয়ার

ফ্রান্সের হাতে আটক একটি তেলবাহী জাহাজের রুশ ক্যাপ্টেনকে রাশিয়া অবিলম্বে মুক্তির দাবি করেছে। মস্কোর দাবি, ক্যাপ্টেনের বিরুদ্ধে আনা অভিযোগগুলি ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

প্যারিসে অবস্থিত রুশ দূতাবাসের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানায়।

দূতাবাসের ওই বিবৃতিতে বলা হয়েছে, "আমরা আবারও ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি। রুশ নাগরিকটির সঙ্গে অবিলম্বে কনস্যুলার যোগাযোগের সুযোগ ও তার দ্রুত মুক্তি দাবি করেছি।"

ফরাসি কর্তৃপক্ষ তাদের জানিয়েছেন, আটক জাহাজটির ক্যাপ্টেন একজন রুশ নাগরিক এবং তাকে তথাকথিত ‘মনগড়া অভিযোগে’ আটক রাখা হয়েছে।

এর আগে, ফ্রান্সের নৌবাহিনী জানায়, তারা আটলান্টিক মহাসাগরে রাশিয়ার তেল বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট নিষেধাজ্ঞাভুক্ত ট্যাংকার ‘ট্যাগর’ নামের একটি জাহাজ আটক করেছে। পরে জাহাজটিকে ফ্রান্সের মূল ভূখণ্ডের দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এই ঘটনার পর মস্কো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। রাশিয়ার দাবি, ফ্রান্সের পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং এটি ‘আন্তর্জাতিক জলদস্যুতার’ শামিল।

ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়া পুরোনো ও বিভিন্ন দেশের পতাকাবাহী জাহাজ ব্যবহার করে দেশ থেকে তেল ও গ্যাস রপ্তানি অব্যাহত রেখেছে। পশ্চিমা দেশগুলো এই নেটওয়ার্ককে ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া বহর হিসেবে অভিহিত করে।

ফ্রান্স ও যুক্তরাজ্য জানিয়েছে যে, ইউক্রেনে যুদ্ধ পরিচালনার জন্য রাশিয়ার অর্থায়নের সক্ষমতা দুর্বল করতে ইউরোপীয় কৌশলের অংশ হিসেবে তারা এসব জাহাজের কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাবে।

তবে, রাশিয়া এ ‘শ্যাডো ফ্লিট’ শব্দটি প্রত্যাখ্যান করে বলেছে যে, তাদের তেল পরিবহন সম্পূর্ণ বৈধ। একই সঙ্গে, পশ্চিমা দেশগুলোর ট্যাংকার আটকানোর প্রচেষ্টাকে বেআইনি ও জলদস্যুতার সঙ্গে তুলনা করেছে মস্কো।

রুশ কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, "নিজেদের জাহাজ ও সামুদ্রিক বাণিজ্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার তারা সংরক্ষণ করে।" এই ঘটনাকে ঘিরে মস্কো ও প্যারিসের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এবং রাশিয়ার জ্বালানি রপ্তানি নিয়ে বিরোধ ইতোমধ্যেই দুই পক্ষের সম্পর্ককে তলানিতে ঠেলে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ জেলা পুলিশ সুপার রানীনগর-আত্রাই হতে নাটোর আঞ্চলিক মহাসড়কে টহল কার্যক্রম পরিচালনা করেন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাহবুব আলম শাওন নওগাঁ জেলা প্রতিনিধি

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


নওগাঁ জেলা পুলিশ সুপার রানীনগর-আত্রাই হতে নাটোর আঞ্চলিক মহাসড়কে টহল কার্যক্রম পরিচালনা করেন

 

নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় রানীনগর-আত্রাই হতে নাটোর আঞ্চলিক মহাসড়কে টহল কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি মহাসড়কের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন চলাচল, জননিরাপত্তা এবং পুলিশের দায়িত্ব পালনের বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।

টহল শেষে পুলিশ সুপার মহোদয় আত্রাই থানা আকস্মিকভাবে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন শাখার কার্যক্রম, ডিউটি ব্যবস্থাপনা, রেকর্ড সংরক্ষণ, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির প্রক্রিয়া, থানা ব্যারাক পরিদর্শন এবং জনসেবা প্রদানের মান সম্পর্কে খোঁজখবর নেন।

পুলিশ সুপার মহোদয় থানার কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আরও তৎপর ও জনবান্ধব ভূমিকা পালনের আহ্বান জানান।

এ পরিদর্শন ও দিকনির্দেশনার মাধ্যমে নওগাঁ জেলা পুলিশের কার্যক্রমকে আরও কার্যকর, গতিশীল এবং জনকল্যাণমুখী করার প্রত্যয় পুনর্ব্যক্ত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%