১০:০২ পি.এম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আমানউল্লাহ আমান মন্তব্য করেছেন যে অতীতে যেভাবে কোনো স্বৈরাচার এ দেশে টিকতে পারেনি, ভবিষ্যতেও কোনো ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে সফল হতে পারবে না। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে।
তিনি বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনাসভায় এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান আরও বলেন, অতীতের বিভিন্ন সময়ে স্বৈরাচারী সরকারের পতনে ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে রাজপথে বিজয় ছিনিয়ে এনেছে। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্রসমাজের আপসহীন নেতৃত্বের কারণে স্বৈরশাসকেরা পদত্যাগে বাধ্য হয়েছিল।
আরও পড়ুন: উত্তরায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে পুলিশের ওপর হামলা, ৭ পুলিশ আহত
তিনি বলেন, ২০২৪ সালের পরাজিত শক্তিগুলো একত্রিত হয়ে কৃত্রিম উপায়ে আন্দোলন শুরু করার চেষ্টা করছে। তবে জনগণ এ ধরনের আন্দোলন কখনো গ্রহণ করবে না। তিনি হুঁশিয়ারি দেন, ২৪-এর পরাজিত শক্তিরা আসবে বলে হুংকার দিচ্ছে। কিন্তু ইতিহাস বলে, শুধু বাংলাদেশ নয়, কোনো পলাতক ফ্যাসিস্ট একবার দেশ ছেড়ে পালিয়ে গেলে সে কখনো সেই দেশে ফিরে আসতে পারেনি।
তিনি আরো বলেন, জনগণ যে আস্থা ও বিশ্বাস রেখে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছে, সেই আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটাতে তারেক রহমান গ্রাম-গঞ্জে, মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন, কাজ করছেন এবং মানুষের সেবা করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন