ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

এবার হরর সিমেমায় দেখা যাবে জাহ্নবী কাপুরকে


এবার হরর সিমেমায় দেখা যাবে জাহ্নবী কাপুরকে

রাম চরণ এবং জাহ্নবী কাপুর অভিনীত ‘পেড্ডি’ মুক্তির পর বক্স অফিসে সাফল্য পেয়েছে, তবে সিনেমাটির কিছু দৃশ্য নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে জাহ্নবী কাপুরের চরিত্র ‘অচিয়াম্মা’-কে উপস্থাপনের ধরন নিয়ে আপত্তি তুলেছে দর্শকদের একটি অংশ। সমালোচকদের অভিযোগ, কয়েকটি দৃশ্যে চরিত্রটির ব্যক্তিত্বের তুলনায় তার শারীরিক উপস্থিতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই বিতর্কের মাঝে নতুন সিনেমা নিয়ে আলোচনা শুরু হয়েছে জাহ্নবী কাপুরকে সামনে রেখে। ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘তুম্বাড’-খ্যাত নির্মাতা রাহী অনিল ভার্বের পরিচালনায় একটি নতুন হরর গল্পের চলচ্চিত্রের জন্য জাহ্নবী কাপুরকে চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। ভারতীয় গণমাধ্যমে চলচ্চিত্র-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ছবিটি কেবল প্রচলিত ভূতের গল্প নয়; বরং এতে থাকবে লোককাহিনি, অতিপ্রাকৃত শক্তি, মনস্তাত্ত্বিক ভয় এবং রহস্যময় একটি প্রাণীকে ঘিরে তৈরি হওয়া ঘটনাপ্রবাহ। নির্মাতা রাহী এর আগে ‘তুম্বাড’ নির্মাণ করে ভারতীয় হরর চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করেছেন। সেই ছবির গল্প, নির্মাণশৈলী এবং ভিজ্যুয়াল উপস্থাপনা প্রশংসিত হয়। ফলে তাঁর নতুন প্রকল্প নিয়ে স্বাভাবিকভাবেই দর্শক এবং চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। জানা গেছে, নতুন ছবিতে জাহ্নবীর চরিত্রটি হবে বেশ জটিল। গল্পের কেন্দ্রীয় চরিত্র হিসেবে তাঁকে ভয়, সংকট এবং অজানা শক্তির মুখোমুখি হতে দেখা যাবে। চরিত্রটির জন্য বিশেষ ধরনের প্রশিক্ষণ এবং প্রস্তুতির প্রয়োজন হতে পারে বলেও আলোচনা চলছে। শারীরিক অভিনয়, অভিব্যক্তি এবং মানসিক চাপের বিভিন্ন স্তরকে ফুটিয়ে তুলতে হবে তাঁকে। হরর ঘরানার সঙ্গে জাহ্নবীর পরিচয় নতুন নয়। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘রুহি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি এই ধারার চলচ্চিত্রে প্রথম বড় পরিসরে কাজ করেন। ছবিটি ছিল হরর এবং কমেডির মিশ্রণে নির্মিত। সেখানে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে এবং প্রমাণিত হয়েছে যে, প্রচলিত রোমান্টিক বা গ্ল্যামারনির্ভর চরিত্রের বাইরে গিয়েও তিনি কাজ করতে সক্ষম। এদিকে গত কয়েক বছরে বলিউডে হরর এবং হরর-কমেডি ঘরানার ছবির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দর্শকদের আগ্রহের কারণে নির্মাতারা এই ঘরানায় বড় বাজেটের প্রকল্প নির্মাণে উৎসাহিত হচ্ছেন। বিশেষ করে ভারতীয় লোককাহিনি, আঞ্চলিক এবং পৌরাণিক উপাদানকে আধুনিক প্রযুক্তির সঙ্গে মিশিয়ে নতুন ধরনের হরর সিনেমা তৈরির প্রবণতা দেখা যাচ্ছে। নতুন এই ছবিটি এই ধারার একটি অংশ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে জাহ্নবী কাপুর বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পেও নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বড় প্রযোজনার ছবিতে তাঁর উপস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। ফলে নতুন হরর ছবির খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরেই মুক্তি পাবে শাকিবের ‘সোলজার’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০১:৫২ এম


ডিসেম্বরেই মুক্তি পাবে শাকিবের ‘সোলজার’

চলতি বছরে মেগাস্টার শাকিব খানের তিনটি সিনেমা মুক্তি পাওয়ার কথা শোনা যাচ্ছিল গত বছর থেকেই। এবারের দুই ঈদে শাকিবের দুই সিনেমা যথাক্রমে ‘প্রিন্স’ ও ‘রকস্টার’ মুক্তি পায়। যদিও সেগুলো বক্স অফিসে খুব একটা দাপট দেখাতে পারেনি। কিন্তু এই দুই সিনেমার আলোচনার মধ্যে ঢাকা পড়ে যায় তার আসন্ন আরও একটি সিনেমা ‘সোলজার’। এবার সেই সিনেমাটি নিয়ে নতুন খবর মিলল। শোনা যাচ্ছে, সাকিব ফাহাদ নির্মিত এই হাই বাজেটের সিনেমা মুক্তি পাবে চলতি বছরেই। শিগগিরই শুটিংয়ের জন্য সিনেমার টিম থাইল্যান্ডের ব্যাংকক যাবে বলে জানিয়েছেন নির্মাতা নিজেই। সিনেমাটির শুটিং শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে। এরপর সেই ‘সোলজার’ লুকে ক্যামেরার সামনে একাধিকবার এসেছেন শাকিব খান। প্রকাশ করা হয় একটি মোশন ভিডিও। সে সময় থেকেই ভক্ত-দর্শকদেরও উন্মাদনা উঠতে থাকে তুঙ্গে। এরপর গেল ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘রকস্টার’-এর স্পেশাল প্রিমিয়ারে শাকিব খান জানিয়েছিলেন, সিনেমার কাজ খানিকটা বাকি আছে; সেটে তার ব্যস্ততা শুরু হবে শিগগিরই। শাকিব খানের এই কথার কয়েকদিন পরই এলো তাদের ব্যাংকক যাওয়ার পরিকল্পনার খবর। শোনা যায়, সিনেমাটির দিনক্ষণ সেভাবে ঠিক না হলেও চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে। আবার এও গুঞ্জন ওঠে, দুই মাস আগে- অর্থাৎ অক্টোবরেও মুক্তি হতে পারে সিনেমাটির। দেশের দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের অকুতোভয় সংগ্রামের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘সোলজার’-এর কাহিনী। সিনেমায় শাকিব খানের সঙ্গে পর্দায় দেখা যাবে দুই জনপ্রিয় নায়িকাকে। ছোট পর্দার তারকা তানজিন তিশার সঙ্গে এই ছবিতে আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান, তৌকীর আহমেদ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলকাতার ‘অপ্রীতিকর’ পরিস্থিতি নিয়ে যা জানালেন মোশাররফ করিম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০১:৫৮ এম


কলকাতার ‘অপ্রীতিকর’ পরিস্থিতি নিয়ে যা জানালেন মোশাররফ করিম

দেশের দাপুটে অভিনেতা মোশাররফ করিমের জনপ্রিয়তা ভারতীয় পশ্চিমবঙ্গেও বেশ জনপ্রিয়। অথচ সেখানে তিনি ‘অপ্রীতিকর’ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বলে জানা গেছে। গতকাল, মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় খবরটি ছড়িয়ে পড়ে। এরপর সংবাদ মাধ্যমেও তা উঠে আসে। খবরে উল্লেখ করা হয়, শ্রীমতী রোবেনা রেজা জুঁই, যিনি মোশাররফের স্ত্রী এবং অভিনেত্রী, তাঁর সঙ্গে কলকাতায় গিয়েছিলেন। সেখানে মোশাররফের ওপর কিছু ব্যক্তির হামলার চেষ্টা হয়েছে বলে জানানো হয়। এই ঘটনা একটি সাংবাদিকের ফেসবুক পোস্টের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতক্ষণ ধরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা চলছে। পরে মোশাররফ করিম একটি গণমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রকম কিছু ঘটেনি যার কারণে গুঞ্জনের সৃষ্টি হয়েছে। গুঞ্জনগুলোর প্রতি কান না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, 'ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়, কিন্তু একটি সংবাদ লেখার জন্য যতটুকু উপাদান প্রয়োজন, ততটুকু এই ঘটনায় নেই; বলতে গেলে আসলে কিছু হওয়া প্রত্যাশিত নয়।' জানা গেছে, মোশাররফ করিম এবং জুঁই বর্তমানে কলকাতায় অবস্থান করছেন ব্যক্তিগত অবকাশ যাপনের জন্য। তাদের ঢাকায় ফেরার কথা আগামী তিন-চার দিনের মধ্যে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীমণির চরিত্রে অভিনয় করতে চান দীঘি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০২:০২ এম


পরীমণির চরিত্রে অভিনয় করতে চান দীঘি

ঢালিউডের অন্যতম আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। তার ব্যক্তিজীবন ও ক্যারিয়ার নিয়ে সাধারণ মানুষের আগ্রহ অনেক বেশি। আর এবার এই অভিনেত্রীর জীবনের গল্পে নির্মিত কোনো চলচ্চিত্রে অভিনয়ের প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে তিনি পরীমণির বায়োপিকে কাজ করার আগ্রহের কথা জানান। পডকাস্টে দীঘি বলেন, ‘আমি পরী আপুর বায়োপিক হলে করতে চাই। হ্যাঁ, মানে আমি একটা অনুষ্ঠানে দেখেছিলাম মনে হয় পরী আপু বলেছিল যে ‘আমার বায়োপিক আমিই করব, আর কেউ পারবে না।’

দীঘির ভাষ্যে, ‘কিস্তু আমার মনে হয় তার বায়োপিক যদি হয়, এটা হবে ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট অ্যান্ড এন্টারটেইনিং বায়োপিক, এরকম হবে। অ্যান্ড আমি করতে চাই, এক্স্যাক্টলি।’ দীঘির এমন মন্তব্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের অনেকেই পরীমণির জীবনের গল্প পর্দায় দেখার আগ্রহ প্রকাশ করছেন, আবার কেউ কেউ দীঘিকে এই চরিত্রের জন্য মানানসই বলেও মন্তব্য করছেন। উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন দীঘি। পরবর্তীতে প্রধান অভিনেত্রী হিসেবেও চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। অন্যদিকে, পরীমণি তার অভিনয় ও ব্যক্তিগত নানা চড়াই-উতরাইয়ের কারণে সবসময়ই থাকেন খবরের শিরোনামে। এখন দেখার বিষয়, ভবিষ্যতের রূপালী পর্দায় পরীমণির চরিত্রে দীঘির এই স্বপ্ন সত্যি হয় কি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের প্রথম স্পেস ড্রামা নিয়ে আসছেন তানিম রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০২:০৬ এম


বাংলাদেশের প্রথম স্পেস ড্রামা নিয়ে আসছেন তানিম রহমান

অনন্ত রহস্যের মহাকাশ নিয়ে চলচ্চিত্র যুগ যুগ ধরে হয়ে আসছে। বিশেষ করে হলিউডে এই জনরা অনন্য উচ্চতায় চলে গেছে। তবে বাংলাদেশের চলচ্চিত্রে মহাকাশের গল্প উঠে আসেনি কখনও। এখন সেই অপূর্ণতা ঘুচিয়ে নতুন অধ্যায় রচনা করতে চলেছেন নির্মাতা তানিম রহমান অংশু। তার নতুন ছবি ‘লিম্বো’ মহাকাশ তথা স্পেস ড্রামা ও কসমিক রোম্যান্সের গল্পের উপর নির্মিত হবে। গত সোমবার ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে অংশুর তরফ থেকে।

এছাড়াও তিনি প্রকাশ করেছেন একটি লোগো পোস্টার, যেখানে একটি মহাকাশযানের জানালা দিয়ে দূরের নীলগ্রহ পৃথিবী দেখা যাচ্ছে। জানালার দুই পাশে রয়েছে দুটি মানুষের হাত। ছবির গল্পে তাদের সম্পর্কের দূরত্ব ফুটিয়ে তোলা হবে। অংশু জানিয়েছেন, এ ধরনের প্রেক্ষাপটে বাংলাদেশে এর আগে কোনো চলচ্চিত্র নির্মিত হয়নি। বিশেষ করে ছবিটির ভিজ্যুয়াল ইফেক্টস ও গল্পের গভীরতা দর্শকদের জন্য নতুনত্ব এনে দেবে।

বিশাল ক্যানভাসের সিনেমাটি আন্তর্জাতিক মানের করার জন্য নির্মাতা তিনটি ভিন্ন দেশে শুটিং করবেন। আগস্টে ছবির শিল্পী-কলাকুশলীদের সঙ্গে আলোচনা ও চুক্তি শুরু হবে। তারপর শুটিং শেষে ছবিটি বিভিন্ন দেশের উৎসবে পাঠানো হবে। অবশেষে এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 'ন ডরাই' (২০১৯) দিয়ে বাজিমাৎ করেছিলেন অংশু। কিন্তু এরপর আর চলচ্চিত্র বানাননি। দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, 'গত ৬-৭ বছরে বেশ কয়েকটি ছবির পরিকল্পনা ছিল। তবে আমি এমন কিছু খুঁজছিলাম, যা হবে চ্যালেঞ্জিং এবং যার গল্প এর আগে বাংলাদেশে দেখা যায়নি। কারণ আমি সবসময় নতুন ধারা বা নতুন জনরা তৈরি করতে পছন্দ করি।'

তবে বাংলাদেশে এমন একটি ছবির নির্মাণ সহজ নয়, তা তিনি মনে করেন। তাঁর ভাষ্য, “আমার মনে হয় ‘লিম্বো’ একটি চ্যালেঞ্জিং প্রজেক্ট। বাংলাদেশে এটি নির্মাণ করা অসম্ভব মনে হলেও একজন নির্মাতা হিসেবে আমি এই চ্যালেঞ্জটিই গ্রহণ করেছি।” ভিন্নধর্মী এই স্পেস ড্রামা ছবিটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%