ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

শিশুর রক্তক্ষরণের কারণ থেকে মিলল ভয়ংকর সত্য


শিশুর রক্তক্ষরণের কারণ থেকে মিলল ভয়ংকর সত্য

শাহজাদপুরের সিরাজগঞ্জে ১০ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামী জুলহাস ইসলাম (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত জুলহাস ইসলাম পৌর শহরের পুকুরপাড় গ্রামের বাসিন্দা। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শাহজাদপুর পৌর শহরের পুকুরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, শনিবার দুপুরে জুলহাস ইসলাম শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরদিন শিশুর রক্তক্ষরণ শুরু হলে সে পরিবারের কাছে ধর্ষণের ঘটনা স্বীকার করে। এ ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নোয়াখালী কলেজে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আসামীকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের দাবিতে ৬ দিনের অনশনেও মন গলেনি জীবনের, এবার সড়ক অবরোধ করে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


বিয়ের দাবিতে ৬ দিনের অনশনেও মন গলেনি জীবনের, এবার সড়ক অবরোধ করে বিক্ষোভ

জামালপুরের দেওয়ানগঞ্জে প্রেমিকের বাড়িতে ছয় দিন ধরে অনশনের পরেও প্রেমিক বিয়ে করতে অস্বীকৃতি জানালে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে দেওয়ানগঞ্জ-রৌমারী সড়ক অবরোধ করে শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করেন।

সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পুরাভিটা গ্রামের জলব্রিজ এলাকার ফেলু মিয়ার ছেলে জীবন মিয়ার সঙ্গে উত্তর সাপমারী গ্রামের খুশরু মিয়ার মেয়ে মিষ্টি আক্তারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। জীবন মিয়া পেশায় একজন সেনাবাহিনীর সদস্য। গত ৯ সেপ্টেম্বর ২ মাসের ছুটিতে বাড়িতে আসেন জীবন মিয়া। এরপর বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি মিষ্টি আক্তারকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজ বাড়িতে নিয়ে যান। কিন্তু পারিবারিক চাপের কারণে মিষ্টিকে বাড়িতে রেখে জীবন মিয়া সেখান থেকে পালিয়ে যান। এরপর থেকে প্রেমিক জীবন মিয়ার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন কলেজপড়ুয়া ওই তরুণী।

স্থানীয়দের মতে, বিষয়টি সমাধানের জন্য উভয় পরিবারের মধ্যে কয়েক দফা আলোচনা ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে ছয় দিন অতিবাহিত হলেও কোনো সমাধান না হওয়ায় মিষ্টি এখনও জীবন মিয়ার বাড়িতে অবস্থান করছেন।

এদিকে, দীর্ঘ সময় ধরে ওই বাড়িতে অবস্থান এবং মানসিক চাপের কারণে মিষ্টির শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হচ্ছে বলে স্থানীয়রা দাবি করেছেন। মিষ্টির পক্ষ থেকে তাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগও আনা হয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মঙ্গলবার বিকেলে শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে তারা দেওয়ানগঞ্জ-রৌমারী সড়ক অবরোধ করে বিভিন্ন দাবি জানান।

বিক্ষোভকারীরা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, তরুণীর নিরাপত্তা নিশ্চিত এবং তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। তারা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে প্রেমিক জীবন মিয়ার সঙ্গে প্রেমিকা মিষ্টি আক্তারের বিয়ের ব্যবস্থা করার জন্য হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত মো. জীবন মিয়া ও তার পরিবারের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সতর্কবার্তা যুক্তরাষ্ট্র দূতাবাসের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


সতর্কবার্তা যুক্তরাষ্ট্র দূতাবাসের

ঢাকার মার্কিন দূতাবাস একটি বিশেষ সতর্কবার্তা জারি করেছে, যা যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইলের মাধ্যমে প্রতারণার বিষয়ে। এই সতর্কবার্তায় অনলাইনে সন্দেহভাজন বা প্রতারণামূলক যোগাযোগ থেকে সকলকে সাবধান থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

মার্কিন দূতাবাস, বাংলাদেশের অফিসিয়াল পেজে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কতা প্রকাশ করে।

দূতাবাসের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, মার্কিন দূতাবাসের কোনো কর্মকর্তা বা কর্মী কখনোই অনলাইনে কারো কাছে অর্থ, গিফট কার্ড অথবা ব্যক্তিগত আর্থিক তথ্য, যেমন ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড নম্বর চাইবে না।

প্রতারণা থেকে সুরক্ষা নিশ্চিত করতে দূতাবাস দুটি মূল নির্দেশনা প্রদান করেছে—

সাড়া দেবেন না

যদি কেউ মার্কিন কূটনীতিকের পরিচয় ব্যবহার করে যোগাযোগ করে এবং টাকা বা তথ্যের জন্য অনুরোধ করে, তাহলে তাতে সাড়া না দেওয়া উচিত।

টাকা পাঠাবেন না

যেকোনো প্রলোভন বা অনুরোধের সম্মুখীন হলে কোনো প্রকার আর্থিক লেনদেন করা উচিত নয়।

মার্কিন দূতাবাস সাধারণ জনগণকে এ ধরনের ভুয়া আইডি সম্পর্কে সচেতন থাকার এবং প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈয়দপুরে কিশোরীর বিরুদ্ধে ভুয়া আইডি ব্যবহার করে মানহানিকর পোস্ট, ৩ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


সৈয়দপুরে কিশোরীর বিরুদ্ধে ভুয়া আইডি ব্যবহার করে মানহানিকর পোস্ট, ৩ জন গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুরে ফেসবুকে এক কিশোরীর বিরুদ্ধে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে শহরের সাহেবপাড়া লিচুবাগান এলাকার কামাল হোসেনের ছোট ছেলে মো. সুজন (২৫), বড় ছেলে মো. শাকির রানা (৩০) এবং রানার স্ত্রী মাহিমা ইসলাম শাম্মী (২৫) অন্তর্ভুক্ত রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, আসামিরা নিজেদের ফেসবুক আইডি এবং একটি ফেসবুক পাতায় কিশোরীর বিরুদ্ধে মানহানিকর পোস্ট প্রকাশ করে। এ ঘটনার প্রেক্ষিতে কিশোরীর বাবা বাদী হয়ে গত ৪ নভেম্বর সৈয়দপুর থানায় সাইবার সুরক্ষা আইনের ১৯(ক)/২৫/২৭ ধারায় মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৭।

ওসি আরও জানান, ওই মামলার তদন্তের অংশ হিসেবে সোমবার (১৪ সেপ্টেম্বর) শহরের সাহেবপাড়া লিচুবাগান এলাকার একটি বাসা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামপালে মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


রামপালে মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মৎস্য ও পশু খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে বাগেরহাটের রামপালে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার টাকা জরিমানা আরোপ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার ফয়লাবাজারে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রামপাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন সরকার-এর নেতৃত্বে ফয়লাবাজারে বিভিন্ন মৎস্য ও পশুখাদ্য বিক্রেতা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

অভিযানের সময় প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্রের অভাব এবং মৎস্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর বিধান লঙ্ঘনের কারণে বিসমিল্লাহ ফার্মেসির মালিক আজিজুল ইসলামকে ১ হাজার টাকা এবং মেসার্স তৃপ্তি কৃষি ভান্ডারের মালিক শেখ আরজুকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী মন্তব্য করেন, "বাজারে নিরাপদ ও মানসম্মত মৎস্য ও পশুখাদ্য নিশ্চিত করা এবং আইন অমান্যকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিয়মিত তদারকি করা হচ্ছে।" তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%