ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ক্যান্সারে আক্রান্ত রামেক ডেন্টাল শিক্ষার্থী নুর ফাতেমার চিকিৎসার জন্য ১০ লাখ টাকার প্রয়োজন


ক্যান্সারে আক্রান্ত রামেক ডেন্টাল শিক্ষার্থী নুর ফাতেমার চিকিৎসার জন্য ১০ লাখ টাকার প্রয়োজন

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডেন্টাল ইউনিটের ৩০তম বিডিএস ব্যাচের শিক্ষার্থী ডা. নুর ফাতেমা ‘Soft Tissue Sarcoma’ (সফট টিস্যু সারকোমা) নামক জটিল ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

দীর্ঘমেয়াদি ও অত্যন্ত ব্যয়বহুল এই চিকিৎসার জন্য প্রাথমিকভাবে অস্ত্রোপচার ও আনুষঙ্গিক চিকিৎসার জন্য ১০ লক্ষাধিক টাকার প্রয়োজন হতে পারে। বিপুল এই অর্থের সংস্থান করা তার পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন: ঢাকা রেসিডেনসিয়ালে ২৩ দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে সফল ডিআরএমসি বিজনেস সামিট

এ অবস্থায় নুর ফাতেমার চিকিৎসার ব্যয় নির্বাহে এগিয়ে এসেছেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

রোববার (১৮ অক্টোবর) নুর ফাতেমার চিকিৎসার জন্য জরুরি আর্থিক সহযোগিতা চেয়ে কলেজের অধ্যক্ষ বরাবর একটি লিখিত আবেদন জমা দেন সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিরা। এ সময় ডেন্টাল ইউনিটের কয়েকজন শিক্ষকও উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ আবেদনটি গ্রহণ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং চিকিৎসার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনাকালে অধ্যক্ষ জানান, নুর ফাতেমার চিকিৎসায় আর্থিক সহায়তা সংগ্রহের লক্ষ্যে মেডিকেল কলেজের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে পৃথক দুটি নোটিশ ইস্যু করা হবে।

আরও পড়ুন: জবির দ্বিতীয় ক্যাম্পাসে ছাত্রদলের উদ্যোগে দুই হাজার মাছের পোনা অবমুক্ত

এছাড়া তিনি ব্যক্তিগত উদ্যোগে সমাজকল্যাণ অধিদপ্তরের অনকোলজি খাত থেকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন।

অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “টাকার অভাবে কোনো মেডিকেল স্টুডেন্টের স্বাস্থ্যের ক্ষতি হতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা।”

অধ্যক্ষের মানবিক অবস্থান ও সহযোগিতার আশ্বাসে শিক্ষার্থীরা আশাবাদী হয়ে উঠেছেন।

এদিকে, নুর ফাতেমার চিকিৎসায় প্রয়োজনীয় অর্থ দ্রুত সংগ্রহের লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

আরও পড়ুন: মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই কমিটির সভাপতি ডাবলু, সেক্রেটারি পলাশ নির্বাচিত

অধ্যক্ষের দেওয়া নোটিশের কপি হাতে পাওয়ার পর কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও চিকিৎসকদের কাছে সরাসরি আর্থিক সহযোগিতার আবেদন জানানো হবে বলে জানিয়েছেন তারা।

একই সঙ্গে এমবিবিএস ও বিডিএসের প্রতিটি ব্যাচ থেকে পৃথকভাবে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের আশা, শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতায় স্বল্প সময়ের মধ্যেই চিকিৎসার জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সংগ্রহ করা সম্ভব হবে।

শিক্ষার্থীরা জানান, একজন শিক্ষার্থীর জীবন বাঁচানোর এই প্রচেষ্টায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী ক্ষুদ্র সহযোগিতাও সম্মিলিতভাবে তার চিকিৎসার জন্য বড় সহায়তা হয়ে উঠতে পারে।

আর্থিক সহযোগিতার মাধ্যম

আরও পড়ুন: শাবিপ্রবির প্রধান প্রকৌশলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, তদন্ত কমিটি গঠন

নুর ফাতেমার চিকিৎসায় সহযোগিতা করতে ইচ্ছুক ব্যক্তিরা তার পরিবারের দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ নম্বরে অর্থ পাঠাতে পারবেন।

ব্যাংক অ্যাকাউন্ট:

- ব্যাংকের নাম: Bank Asia

- অ্যাকাউন্টের নাম: Md Shahadat Hossain

আরও পড়ুন: ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন মোহাম্মদ নুরুন নেওয়াজ

- অ্যাকাউন্ট নম্বর: 02234009219

- শাখা: Station Road Branch

বিকাশ নম্বর:

- প্রাথমিক নম্বর: 01679506766

আরও পড়ুন: গ্রেড ফোরে হিফজ সম্পন্ন করলো রূহ ইন্টারন্যাশনাল স্কুলের ৫ শিক্ষার্থী

- বিকল্প নম্বর: 01836096326

প্রাথমিক বিকাশ নম্বরটির লেনদেনের সীমা শেষ হয়ে যেতে পারে। এ কারণে বিকল্প নম্বরটি দেওয়া হয়েছে। উল্লিখিত ব্যাংক অ্যাকাউন্ট ও প্রাথমিক বিকাশ নম্বরটি নুর ফাতেমার ভাইয়ের।

নুর ফাতেমার চিকিৎসার জন্য সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তার পরিবার, সহপাঠী, শিক্ষক এবং রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহ এবং সফল চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশের খসড়া অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশের খসড়া অনুমোদন

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : মন্ত্রিসভা ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ -এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন প্রদান করেছে, যা সরকারি ও বেসরকারি উদ্যোগে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনকে সহজতর করবে।

আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৫তম বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে এই খসড়া অধ্যাদেশটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বিদ্যুৎ খাতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি ভর্তুকির চাপ হ্রাস, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে বিদ্যুৎ বিভাগ ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ প্রণয়ন করেছে।

সরকার আগামী গ্রীষ্মের আগে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ইতোমধ্যে প্রণোদনা ঘোষণা করেছে। এ লক্ষ্যে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সরকারি কোম্পানির স্থাপনার ছাদে বিনিয়োগকারীদের অর্থায়নে অপারেশনাল এক্সপেনডিচার (ওপেক্স) মডেলে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশনা প্রদান করা হয়েছে। যেসব প্রতিষ্ঠানের নিজস্ব আয় রয়েছে, তাদের ভবিষ্যৎ আয় বিবেচনায় ক্যাপিটাল এক্সপেনডিচার (ক্যাপেক্স) মডেলেও সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ রাখা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, ওপেক্স মডেলে সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে সৌরবিদ্যুৎ স্থাপনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে ১৫ বছর পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের মূল্য নির্ধারণ, ছাদের ভাড়া হিসেবে বিদ্যুতের অংশ প্রদান এবং রক্ষণাবেক্ষণের বিষয়ে সুনির্দিষ্ট বিধিবিধান নেই। অন্যদিকে, ক্যাপেক্স মডেলে সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও সেবা গ্রহণের ক্ষেত্রেও বিদ্যমান আইনে সুনির্দিষ্ট বিধানের ঘাটতি রয়েছে।

এ কারণে বিনিয়োগ, চুক্তি, বিদ্যুৎ ব্যবহারের মূল্য নির্ধারণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরির লক্ষ্যে অধ্যাদেশটির খসড়া প্রণয়ন করে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬, ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬ এবং বিদ্যুৎ আইন, ২০১৮-তে সুনির্দিষ্ট বিধিবিধান না থাকার বিষয়টি খসড়া প্রণয়নের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মীরসরাইয়ে স্বজনদের তিন দিনব্যাপী বইপড়া উৎসব শেষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


মীরসরাইয়ে স্বজনদের তিন দিনব্যাপী বইপড়া উৎসব শেষ

মীরসরাইয়ে তিন দিনব্যাপী বইপড়া উৎসবের সমাপনী অনুষ্ঠান স্বজন সমাবেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রবীণদের বইপড়া, শরতের কবিতা ও বাউল গানের পরিবেশন করা হয়। এই উৎসবটি মীরসরাই পৌরসভার পূর্ব গোভানিয়ার রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানের আঙ্গিনা রবীন্দ্রনাথ, কাজী নজরুল এবং জীবনানন্দের প্রকৃতির বিভিন্ন কবিতা আবৃত্তির মাধ্যমে শরতের বন্দনায় মুখরিত হয়ে ওঠে। অনেকের স্বরচিত পরিবেশনা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।

যুগান্তর স্বজন সমাবেশ মীরসরাই উপজেলা শাখা ও স্থানীয় খবরিকার উদ্যোগে আয়োজিত এই বইপড়া উৎসবের সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাইয়ের সহকারী কমিশনার ভূমি ও মীরসরাই পৌরসভার প্রশাসক তানভীরুল কাদের। তিনি বই পাঠের উদ্বুদ্ধকরণের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং সৃজনশীল সব কাজের সঙ্গে একাত্মতা পোষণ করেন। তিনি পাঠাগারের আশপাশের এলাকার সার্বিক উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রফেসর আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক মাহবুব পলাশের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মীরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি রাজিব মজুমদার, প্রফেসর সামছুন্নাহার, চট্টগ্রামের কবি ও লেখক আলমগীর হোসেন, কবি ও সমাজসেবক রাফিয়া ডলি, কবি ও লেখক নিগার সুলতানা, কবি রেহেনা আক্তার, কবি শাহাদাত হোসেন লিটন, লুৎফুল কবির ভূঞা, মাস্টার হোছাইন সবুজ, কবি ও শিক্ষক শিউলি বড়ুয়া, কবি ও শিক্ষক শাহীন মীর শাহিন, মাস্টার মাজহারুল হক, মাওলানা আলাউদ্দিন, তাছলিমা চৌধুরী সুরভী, আলমগীর হোসেন, জলিল মাস্টার, শক্তি মজুমদার, মুসলিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সাংবাদিক নাছির উদ্দিন, সাংবাদিক ইমাম হোসেন, জাবেদ হোসাইন, শিহাব উদ্দিন শিবলু, আজমল হোসেন, হারাধন চক্রবর্তী, রাকিবুল হাসান, মুসলিম উদ্দিন, তাবিবুর রহমান প্রমুখ।

বিভিন্ন পর্যায়ের বই পাঠকদের পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে। সবশেষে, চট্টগ্রাম থেকে আসা সুজন বাউল ও শুভশ্রীর পরিবেশনায় লালন গান সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানে খবরিকার নির্বাচিত ৫ জন সেরা কবি- সিত্তুল মুনা, রাফিয়া ডলি, নিগার সুলতানা, রেহেনা আক্তার ও মাহবুবা চৌধুরীকে সংবর্ধিত করা হয়।

উল্লেখ্য, উক্ত বইপড়া উৎসব গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উদ্বোধন করেন মীরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা রহমান। ১৬ অক্টোবর দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন মীরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আফছার ও অধ্যক্ষ রেজাউল করিম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-ভারতের দুর্গাপূজার মধ্যে গভীর মিলের কথা বললেন ডেপুটি হাই কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৯ পি.এম


বাংলাদেশ-ভারতের দুর্গাপূজার মধ্যে গভীর মিলের কথা বললেন ডেপুটি হাই কমিশনার

বাংলাদেশ ও ভারতের দুর্গাপূজার উৎসবের মধ্যে একটি গভীর মিল রয়েছে, এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ডেপুটি হাই কমিশনার পবন ভাদে। তিনি উল্লেখ করেন, "আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনযাত্রার আদান-প্রদান এই সাধারণ বন্ধনকে আরো সুদৃঢ় করে।"

রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহার বাড়ির দুর্গামন্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে তিনি এই মন্তব্য করেন।

নিরাপত্তা সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে পবন ভাদে বলেন, "আমি বুঝতে পারছি যে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা এবং কোনো ধরনের সাম্প্রদায়িক ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করতে সরকার প্রচেষ্টা চালাচ্ছে ও প্রয়োজনীয় ঘোষণা দিচ্ছে।"

ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে ডেপুটি হাই কমিশনার জানান, ভারতীয় ভিসার সমস্ত ক্যাটাগরি বা বিভাগ বর্তমানে সম্পূর্ণ চালু রয়েছে। তিনি বলেন, "চার মাস আগেই আমরা ভিসা প্রক্রিয়া খুলে দিয়েছি এবং সব ধরনের ভিসার জন্যই আবেদন করা যাচ্ছে।"

তিনি আরও বলেন, "মূল সমস্যা স্লট নিয়ে, কারণ অনেক দালাল বা এজেন্ট তাদের নিজস্ব স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে আগেভাগেই স্লটগুলো দখল করে রাখে। এর ফলে সাধারণ নাগরিকরা ভিসা পাওয়ার জন্য স্লট পান না এবং দুর্ভাগ্যবশত তাদের বাধ্য হয়ে এসব দালালের শরনাপন্ন হতে হয়।"

"তবে কিছু অসাধু এজেন্ট প্রযুক্তির অপব্যবহার করে অগ্রিম স্লট বুক করে নেওয়ায় সাধারণ মানুষ কিছুটা ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা আমাদের ওয়েবসাইটের নিরাপত্তা এবং প্রযুক্তিগত ফিচারগুলো প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করছি, যাতে আপনারা কোনো এজেন্টের সাহায্য ছাড়াই সরাসরি ভিসার স্লট এবং ভিসা পেয়ে যান। ইতোমধ্যে অনেকেই সরাসরি আবেদন করে সুফল পাচ্ছেন," তিনি উল্লেখ করেন।

ভারতের নৌবাহিনীর প্রধান ভিক্রম চৌহান, বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশে নিযুক্ত জার্মান অ্যাম্বাসিডর, অস্ট্রেলিয়ার হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূত, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সোলাইমান পিপিএম, টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ (নারী ও শিশু) আব্দুল মাজেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম, সহকারি কমিশনার (ভূমি) সৌহিদ রেজা, মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ রণদার বাড়ির পুজামন্ডপ পরিদর্শন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ, বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় সহযোগিতা পাবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ, বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় সহযোগিতা পাবেন

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : বিপজ্জনক রাসায়নিক পদার্থ ও কীটনাশকের আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ এবং নিরাপদ ব্যবস্থাপনায় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ‘রটারডাম কনভেনশন’-এ বাংলাদেশের অন্তর্ভুক্তির (অ্যাকসেশন) প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে।

আজ রোববার অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৫তম বৈঠকে ‘রটারডাম কনভেনশন অন দ্য প্রায়র ইনফর্মড কনসেন্ট প্রসিডিউর ফর সার্টেন হ্যাজার্ডাস কেমিক্যালস অ্যান্ড পেস্টিসাইডস ইন ইন্টারন্যাশনাল ট্রেড’-এ বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রস্তাবটি অনুমোদন করা হয়।

১৯৯৮ সালের ১০ সেপ্টেম্বর গৃহীত এই কনভেনশন ২০০৪ সালের ২৪ ফেব্রুয়ারি কার্যকর হয়। এর মূল উদ্দেশ্য হলো বিপজ্জনক, সীমাবদ্ধ ও নিষিদ্ধ রাসায়নিক পদার্থ এবং কীটনাশকের আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি-রপ্তানিকারক দেশগুলোর মধ্যে তথ্য বিনিময় ও দায়িত্ব ভাগাভাগির কাঠামো তৈরি করা। বর্তমানে ১৬৭টি দেশ এই কনভেনশনের সদস্য।

বাংলাদেশ ও ভুটান ছাড়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) অন্যান্য সব সদস্য দেশ এতে অন্তর্ভুক্ত হয়েছে।

কনভেনশনটিতে যুক্ত হলে বাংলাদেশ বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতা, সংশ্লিষ্ট প্রকল্পে বৈদেশিক অর্থায়ন পেতে সহায়তা, রাসায়নিকের তথ্যভাণ্ডার তৈরি এবং এসব পদার্থের চলাচল অনুসরণে (ট্র্যাকিং) সক্ষমতা বৃদ্ধির সুযোগ পাবে।

এছাড়া, কনভেনশনের তৃতীয় পরিশিষ্টে (অ্যানেক্স-৩) তালিকাভুক্ত রাসায়নিকের আমদানি বিষয়ে পূর্বানুমতিভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি ও রপ্তানিকারক দেশগুলোর মধ্যে তথ্য বিনিময় ও যৌথ দায়িত্ব পালনের সুযোগ তৈরি হবে।

কনভেনশনের ১৪ অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশ বিপজ্জনক রাসায়নিক ও কীটনাশকসংক্রান্ত বৈজ্ঞানিক, কারিগরি, অর্থনৈতিক ও আইনি তথ্য সদস্য দেশগুলোর সঙ্গে বিনিময় করতে পারবে।

পাশাপাশি, ১৬ অনুচ্ছেদ অনুযায়ী রাসায়নিক ব্যবস্থাপনায় কনভেনশনের সচিবালয় থেকে কারিগরি সহায়তা নেওয়ার সুযোগ পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%