ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

শি-ক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে ক্রীড়া-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সড়ক প্রতিমন্ত্রী


শি-ক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে ক্রীড়া-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সড়ক প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

বুধবার (১৯ আগস্ট) ঢাকার নবীয়াবাদ ইসলামীয়া দাখিল মাদরাসার বার্ষিক মেধা তালিকা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হতে হবে। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পড়াশোনার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কার্যক্রমের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

আরও পড়ুন: সাড়ে চার ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, কিছু বিষয়ে অসন্তোষ

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি করে। একইভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড তাদের সৃজনশীলতা ও মননশীলতা বিকশিত করে।

তিনি আরও বলেন, শিক্ষা জাতির ভবিষ্যৎ গঠনের অন্যতম প্রধান হাতিয়ার। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনা করবে। তাই তাদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মধ্যে দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করতে শিক্ষক ও অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সনদ দেওয়া হয়। প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া যেমন আনন্দের, তেমনি অংশগ্রহণ করাটাও গুরুত্বপূর্ণ। যারা এবার পুরস্কার পেয়েছে, তাদের আরও ভালো করার চেষ্টা করতে হবে। আর যারা পুরস্কার পায়নি, তাদের হতাশ না হয়ে আগামী দিনের জন্য আরও বেশি করে প্রস্তুতি নিতে হবে।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। একইসাথে মাদক, সন্ত্রাস, অপরাধ ও বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার পরামর্শ দেন।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী বলেন, একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য কাজ করে না; বরং শিক্ষার্থীদের সৎ, যোগ্য, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে। নবীয়াবাদ ইসলামিয়া দাখিল মাদরাসার এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরে প্রধান অতিথি মেধা তালিকায় স্থান অর্জনকারী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ মান্দায় অভিযান: ৬ কেজি গাঁজা সহ একজন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪২ পি.এম


নওগাঁ মান্দায় অভিযান: ৬ কেজি গাঁজা সহ একজন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

অফিসার ইনচার্জ মান্দা থানার নেতৃত্বে গত ১৭/৮/২৬ খ্রিঃ ১৩.১৫ ঘটিকায় মান্দা থানাধীন ৪নং মান্দা ইউনিয়নের ঘাটকৈর সাকিনে ধৃত আসামি মিতা কর্মকার (৪০), স্বামী-বীরেন কর্মকার, সাং-ঘাটকৈর, থানা মান্দা, জেলা নওগাঁ এর বসতবাড়ির দক্ষিণ দুয়ারী শয়ন ঘরের ভিতর খাটের নিচ থেকে হলুদ প্লাস্টিকের বস্তার ভিতরে কালো স্কচটেপ দ্বারা মোরড়ানো ৬ কেজি শুকনা গাজা উদ্ধার করা হয়।

উক্ত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তার স্বামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। অনুসন্ধানে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ তারা স্বামী-স্ত্রী বাসায় গাঁজা রেখে মাদক ব্যবসা করে আসছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ পত্নীতলা মাদক বিরোধী অভিযান পাঁচজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৫ পি.এম


নওগাঁ পত্নীতলা মাদক বিরোধী অভিযান পাঁচজন গ্রেফতার

পত্নীতলা থানা পুলিশের অভিযানে ইং ১৮/০৮/২০২৬ তারিখের বিকালে আসামী ১। মোঃ রফিকুল ইসলাম (৫২), পিতা- আমির উদ্দিন, সাং- পত্নীতলা (আবাদিয়াপাড়া), থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ কে আটক করা হয় পত্নীতলা থানাধীন পত্নীতলা আবাদিয়া পাড়ার নজরুল শাহ্ এর ইটভাটা থেকে। তার হেফাজত থেকে ২০ (বিশ) বোতল ভারতীয় তৈরি অবৈধ মাদকদ্রব্য ইসকাফ (ESkuf) উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে অদ্য ইং ১৯/০৮/২০২৬ তারিখে ০৫ (পাঁচ) জন মাদক সেবনকারী গ্রেফতার করা হয়। তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখলে গুনতে হবে ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৭ পি.এম


পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখলে গুনতে হবে ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা

পর্তুগালে জনসমিক্ষে ‘মুখ ঢেকে রাখার’ পোশাক নিষিদ্ধ করে নতুন আইন কার্যকর হয়েছে। এই আইনটি বোরকা ও নিকাব পরা মুসলিম নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়ায়, দেশটিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

দেশটির নতুন আইন অনুযায়ী, জনসমক্ষে পরিচয় গোপন বা শনাক্তে বাধা দেয়—এমন পোশাক পরলে ১৫০ থেকে ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। এই ক্ষেত্রে কিছু জায়গায় মুখঢাকার অনুমতির বিষয়টিও রয়েছে, যেমন স্বাস্থ্য, পেশা, শিল্পকলা, আবহাওয়া এবং ধর্মীয় উপাসনালয়।

আইনের পক্ষের ব্যক্তিরা দাবি করেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনের সময় ব্যক্তির পরিচয় শনাক্ত করার সুবিধার জন্য এই বিধান অত্যন্ত জরুরি। অন্যদিকে, মানবাধিকারকর্মীরা এর বিরোধিতা করে নিজেদের বক্তব্য জানিয়েছেন, বলছেন, এমন নিষেধাজ্ঞা ধর্মীয় স্বাধীনতা এবং নারীদের নিজেদের পছন্দ অনুযায়ী পোশাক পরার অধিকারে হস্তক্ষেপ করতে পারে।

এদিকে, স্পেনের বালিয়ারিক দ্বীপপুঞ্জেও বোরকা ও নিকাব নিষিদ্ধ করার প্রস্তাব এগোচ্ছে। দেশের ডানপন্থী দল ভক্স ও পিপলস পার্টি প্রথম এ প্রস্তাবটি সামনে এনেছে। ওই প্রস্তাবে পুনরাবৃত্তি করে আইন ভাঙলে ৩০ হাজার ইউরো পর্যন্ত জরিমানা এবং কাউকে জোর করে এসব পোশাক পরালে সর্বোচ্চ চার বছরের কারাদণ্ডের বিধানের কথা বলা হয়েছে।

ফলস্বরূপ, ইউরোপে বোরকা-নিকাব নিষেধাজ্ঞা নিয়ে নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও নারীর অধিকার—এই তিনটি বিষয়কে ঘিরে বিতর্ক আরও তীব্র হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেল বিক্রির আয় বেড়েছে দেড় গুণ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


তেল বিক্রির আয় বেড়েছে দেড় গুণ ইরানের

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল বিক্রি করে চলতি ২০২৬ সালের প্রথম চার মাসে প্রায় ৭৫০ কোটি (৭.৫ বিলিয়ন) মার্কিন ডলার আয় করেছে ইরান। আল জাজিরা দেশের আধা-সরকারি ফার্স বার্তা সংস্থার বরাতে এই তথ্য জানিয়েছে। তেল রফতানি থেকে আসা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ইতোমধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় এইবারের আয় প্রায় দেড় গুণ বেড়ে গেছে। বিশ্বজুড়ে নানামুখী অর্থনৈতিক টানাপোড়েন এবং মার্কিন নিষেধাজ্ঞার চাপের মধ্যেও তেলের এই বাড়তি আয় দেশটির অর্থনীতির জন্য বড় স্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয়ের প্রত্যাশা, প্রথম চার মাসের এই শক্তিশালী আর্থিক প্রবাহ আগামী ডিসেম্বর মাসের মধ্যে সরকারের প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার যাবতীয় ব্যয় নির্বিঘ্নে মেটাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই কারণে দেশের বাজারে বৈদেশিক মুদ্রার সরবরাহ থাকবে স্থিতিশীল এবং আমদানি ব্যয় মেটানোও সরকারের জন্য অনেক সহজ হয়ে যাবে।

সূত্র: দ্য ডন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%