ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

সুন্দরবনের গহীনে ১৪ মোবাইল ফোন উদ্ধার, ঘটনা রহস্যময়


সুন্দরবনের গহীনে ১৪ মোবাইল ফোন উদ্ধার, ঘটনা রহস্যময়

পূর্ব সুন্দরবনের নীলবাড়িয়া বনাঞ্চলে রোববার (৪ অক্টোবর) দুপুরে বন্দরক্ষীরা অভিযান পরিচালনা করে ১৪টি মোবাইল ফোন সেটসহ বনদুস্যদের ফেলে যাওয়া বিভিন্ন রসদ সামগ্রী জব্দ করেছে। এ সময় বনদস্যুদের তৈরি একটি মাচা (টং) ধ্বংস করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা রোববার দুপুরে সুন্দরবনের নীলবাড়িয়ায় অভিযান চালান। অভিযানের সময় বনরক্ষীরা গাছের ডালপালা দিয়ে তৈরি একটি মাচা (টং) দেখতে পান। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে মাচায় থাকা লোকজন সুন্দরবনের গভীরে পালিয়ে যায়। পরে মাচায় তল্লাশি চালিয়ে সিমকার্ডবিহীন ১৪টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। এছাড়াও মাচায় চাল, ডাল, তৈল, পেঁয়াজ, রসুন, লবণসহ অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্রও জব্দ করেন বনরক্ষীরা। তবে, বনরক্ষীরা ঘটনাস্থলের আশেপাশে সুন্দরবনের মধ্যে কাউকে খুঁজে পাননি।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, শেলারচর টহল ফাঁড়ির বনরক্ষীরা রোববার দুপুরে নীলবাড়িয়া বনাঞ্চলে একটি মাচা (টং) ভেঙে ১৪টি মোবাইল ফোন সেটসহ অন্যান্য মালামাল জব্দ করেছেন। ধারণা করা হচ্ছে, এগুলো অজ্ঞাত পরিচয় বনদস্যুদের। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা সুন্দরবনের মধ্যে পালিয়ে গেছে।

আরও পড়ুন: জাতীয় প্রেস ক্লাবের সভাপতির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝরল ২৬ প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০০ এম


সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝরল ২৬ প্রাণ

সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগের চারটি জেলায় ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনাগুলোর ফলে আহত হয়েছেন আরো ৫১ জন।

রবিবার (৪ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে সেপ্টেম্বর মাসের সড়ক দুর্ঘটনার এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, সিলেট জেলায় আটটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে চারটি দুর্ঘটনায় দুজন নিহত ও ২৩ জন আহত হয়েছেন, মৌলভীবাজারে নয়টি দুর্ঘটনায় ১১ জন নিহত ও আটজন আহত এবং হবিগঞ্জে পাঁচটি দুর্ঘটনায় ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

চার জেলার মধ্যে মৌলভীবাজারে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। সুনামগঞ্জে সবচেয়ে কম নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়ার ঘটনায় আটটি দুর্ঘটনায় ছয়জন, মুখোমুখি সংঘর্ষে আটটি দুর্ঘটনায় নয়জন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় একটি দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

নিসচার প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে চলাচল, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়ক নির্মাণে ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলা সভাপতি জহিরুল ইসলাম মিশু জানান, পাঁচটি স্থানীয় দৈনিক ও অনলাইন সংবাদপত্র, দুটি জাতীয় দৈনিকের তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা এবং নিসচার সিলেট বিভাগের বিভিন্ন শাখার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

তবে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি দুটোই কমেছে। আগস্টে সিলেট বিভাগে ৩৫টি সড়ক দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ১২২ জন আহত হয়েছিল। সে হিসাবে সেপ্টেম্বরে দুর্ঘটনা কমেছে নয়টি, নিহতের সংখ্যা ২১ জন এবং আহতের সংখ্যা ৭১ জন কমেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ শতাংশের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০০ এম


চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ শতাংশের বেশি

চলমান ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাংলাদেশে রেমিট্যান্সের পরিমাণ ৮ দশমিক ৭৯৮ বিলিয়ন মার্কিন ডলার পৌঁছেছে। ১ জুলাই থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠানো হয়েছে। গত অর্থবছরের একই সময়ের রেমিট্যান্স ৭ দশমিক ৬৪৩ বিলিয়ন ডলারের তুলনায় এটি ১৫ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ থেকে ৩ অক্টোবর পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা ২০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৫৭ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের প্রথম কয়েক মাসে বাংলাদেশি প্রবাসী কর্মীদের পাঠানো অর্থের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে রেমিট্যান্সের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, চলতি বছরের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ৩৬ হাজার ১৪৫ দশমিক ৪৮ মিলিয়ন বা প্রায় ৩৬ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে।

এর আগে, ২০ সেপ্টেম্বর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৬ হাজার ৩০৮ দশমিক ৯৮ মিলিয়ন বা ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলার। সেসময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৪৫২ দশমিক ৮৩ মিলিয়ন বা ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর— এই ৩ দিনে প্রবাসীরা ১৩ কোটি ডলার পাঠিয়েছেন। গত বছরের সেপ্টেম্বরের ১৯ দিনে দেশে ১৮৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ বছরের সংসার ভাঙার ঘোষণা প্রীতম ও শাহতাজের

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০০ এম


১০ বছরের সংসার ভাঙার ঘোষণা প্রীতম ও শাহতাজের

দীর্ঘ ১০ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান এবং অভিনেত্রী শাহতাজ মুনিবারা হাশেম।

রোববার (৪ অক্টোবর) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি যৌথ বার্তার মাধ্যমে তারা এই বিচ্ছেদের খবরটি প্রকাশ করেছেন।

পোস্টে তারা উল্লেখ করেন, একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য তারা দুজনেই কৃতজ্ঞ। তারা জানান, একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা সবসময় বজায় থাকবে। তবে সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন যে, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে তাদের দুজনের জন্য আলাদা পথে এগিয়ে যাওয়া শ্রেয়।

তারা জানান, এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া হয়নি। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এই কঠিন সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে তাদের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলছে এবং জীবনের এই নতুন অধ্যায়ে তারা আলাদাভাবে পথ চলতে চান।

পরিবর্তনের এই সময়ে নিজেদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান জানাতে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়েছেন এই জুটি। তারা আশা প্রকাশ করেন যে, বিষয়টি যেন সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হয়।

পরিশেষে, এতদিন যারা সবসময় পাশে থেকে ভালোবাসা ও সমর্থন জুগিয়েছেন, সেই শুভাকাঙ্ক্ষী ও সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রীতম ও শাহতাজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান, ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০১ এম


নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান, ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখার পাশাপাশি সরকার নির্ধারিত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির নিশ্চয়তা দিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দেশব্যাপী বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করে ১০২টি প্রতিষ্ঠানকে ১০ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করেছে।

রোববার, ঢাকা মহানগরসহ দেশের ৩০ জেলায় অধিদপ্তরের ৪৪টি দল একযোগে অভিযানটি পরিচালনা করে। এই অভিযানে ফল, ভোজ্যতেল, ডিমসহ নিত্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান, সঠিক ওজন এবং নির্ধারিত মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়গুলো যাচাই করা হয়।

অধিদপ্তর জানায়, নিত্যপণ্যের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং এলপি গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত দাম আদায় বন্ধ করতে এই তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানের সময় সাভারের আমতলা ও কুটুরিয়া বাজারের দুটি এলপি গ্যাস ডিলার প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে পরিচালিত অভিযানে হাজি আব্দুর রহমান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং ইকবাল এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তর জানায়, উক্ত দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা, প্রদর্শিত মূল্য তালিকার চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং বিশেষ পাইপের মাধ্যমে গ্যাস স্থানান্তর করে ওজনে কারচুপির অভিযোগের প্রমাণ পাওয়া যায়। এ সময় কারচুপিতে ব্যবহৃত বিশেষ পাইপ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সিল-স্টিকার জব্দ করা হয়।

তদারকির সময় ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুত এবং পণ্য সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।

ফল ব্যবসায়ীদের ন্যায্য ও যৌক্তিক দামে পণ্য বিক্রি, পচা বা নষ্ট ফল ভালো ফলের সঙ্গে না মেশানো এবং ক্ষতিকর রাসায়নিক বা অননুমোদিত পদার্থ ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তর ভোক্তাদের পণ্য কেনার আগে মূল্য তালিকা যাচাই, সঠিক ওজন বুঝে নেওয়া এবং প্রযোজ্য ক্ষেত্রে সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পরামর্শ দিয়েছে। এলপি গ্যাস সিলিন্ডার কেনার সময় ওজন, সিল ও দৃশ্যমান ত্রুটি পরীক্ষা এবং ক্রয়ের রশিদ বা ভাউচার সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে। বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে অধিদপ্তর জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%