ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়


টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

জমজমাট লড়াই, দর্শকদের উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর তৃতীয় কোয়ার্টার ফাইনাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে অঞ্চল-৬ বাসনকে ১-০ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে অঞ্চল-১ টঙ্গী। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আহসানউল্লাহ মাস্টার (টিআইসি) মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দলের খেলোয়াড়েরা আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেন। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে টঙ্গী অঞ্চল-১। খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানজিলা খানম।
প্রধান অতিথির বক্তব্যে হাসান উদ্দিন সরকার বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধক শওকত হোসেন সরকার বলেন, গাজীপুর সিটি করপোরেশনের আটটি অঞ্চলের অংশগ্রহণে পর্যায়ক্রমে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। খেলা চলাকালে মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো পরিবেশ। দুই দলের খেলোয়াড়েরা গোলের সুযোগ তৈরিতে মরিয়া হয়ে লড়াই চালিয়ে যান। তবে শেষ পর্যন্ত অঞ্চল-১ টঙ্গী ১-০ গোলের জয় নিশ্চিত করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু ও মাহবুব আলম শুকুর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দিন, কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মন্ডল এবং টঙ্গী পূর্ব থানা কৃষক দলের সদস্যসচিব আবুল কালাম। এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, টঙ্গী অঞ্চল-১-এর প্রধান প্রকৌশলী মাইদুল ইসলামসহ সিটি করপোরেশনের আটটি অঞ্চলের প্রধান প্রকৌশলী, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিরা দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানটির সার্বিক দিকনির্দেশনা ও উপস্থাপনায় ছিলেন আব্দুর রহিম কালা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনুমোদিত স্থান ছাড়া ফুটপাতে হকার বসলে মামলা : ডিএসসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


অনুমোদিত স্থান ছাড়া ফুটপাতে হকার বসলে মামলা : ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম হুঁশিয়ারি দিয়েছেন যে, সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে হকার বসলে তাদের উচ্ছেদ করা হবে। এছাড়া, তাদের মালামাল ক্রোক করা হবে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, সিটি করপোরেশন কর্তৃক নির্ধারিত ও অনুমোদিত স্থান ছাড়া রাজধানী ঢাকার কোথাও কোনো হকার বসতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর ধলপুরে সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়ক থেকে অবৈধ দখল উচ্ছেদ ও জনভোগান্তি সংক্রান্ত বিষয়াদি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক জানান, হকারদের জন্য কিছু নির্দিষ্ট ফুটপাত ও স্থান নির্ধারণ করা হয়েছে। এর বাইরে জিরো পয়েন্ট থেকে সদরঘাটের মূল সড়কসহ কোনো ফুটপাতে অবৈধভাবে হকার বসলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, শহরের সকল হকারকে শৃঙ্খলার মধ্যে আসতে হবে এবং সিটি করপোরেশনে নিবন্ধিত হতে হবে। নিবন্ধন ছাড়া ঢাকা শহরের কোথাও কোনো হকার বসতে পারবে না। উচ্ছেদের পর পুনরায় ফুটপাত দখলের বিষয়ে তিনি বলেন, এখন থেকে উচ্ছেদের সঙ্গে সঙ্গে মালামাল জব্দ ও সরাসরি মামলা দায়ের করা হবে।

মহেশ

হকারদের নোটিশ প্রদান ও পুনর্বাসন প্রশ্নে প্রশাসক বলেন, সরকার দফায় দফায় হকারদের নেতাদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে। তাই নতুন করে নোটিশ দেওয়ার কোনো প্রয়োজন নেই। পুনর্বাসনের প্রশ্নে প্রশাসক বলেন, ঢাকার যেসব নাগরিক সিটি করপোরেশনকে ট্যাক্স প্রদান করেন, তারা কি চান সেই বিষয়টি সামনে রেখে আপনাদের প্রশ্ন করার অনুরোধ জানাচ্ছি।

পরিদর্শনকালে ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়-৫-এর প্রবেশপথে ঢাকা ওয়াসার দীর্ঘসূত্রী কাজের কারণে সৃষ্টি হওয়া জনভোগান্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রশাসক। তিনি বলেন, ওয়াসা কর্তৃপক্ষের কাজের কারণে প্রতিদিন সেবা নিতে আসা হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ওয়াসাসহ অন্যান্য সেবামূলক সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে সমন্বিতভাবে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিশেষে স্থায়ী সমাধানের বিষয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেবামূলক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে প্রতি ১৫ দিন পর পর নিয়মিত বৈঠক হচ্ছে। দীর্ঘদিনের এসব জটিলতা নিরসনে ওয়াসা, সিটি করপোরেশন, টিঅ্যান্ডটি ও বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ বছর পর ইংল্যান্ডের দলে ডাক পেলেন স্পিনার ম্যাসন ক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


৯ বছর পর ইংল্যান্ডের দলে ডাক পেলেন স্পিনার ম্যাসন ক্রেন

দীর্ঘ নয় বছর পর আবারও ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছেন লেগ-স্পিনার ম্যাসন ক্রেন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আগামী অক্টোবর মাসে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করেছে।

২৯ বছর বয়সী এই ক্রিকেটার ২০১৮ সালের জানুয়ারি মাসে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র টেস্ট ম্যাচ খেলেছিলেন। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার পর অবশেষে তিনি আবার ওয়ানডে দলে ডাক পেলেন। ক্রেন, যিনি এখনো কোনো ওয়ানডে খেলেননি, এই সফরের মাধ্যমে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেকের সম্ভাবনা তৈরি করেছেন।

ঘরোয়া ক্রিকেটে গ্ল্যামারগনের হয়ে বল ও ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়েছেন ক্রেন। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৩৪টি উইকেট নেওয়ার পাশাপাশি প্রথম-শ্রেণীর ক্রিকেটে তার ক্যারিয়ারের প্রথম দুটি শতরানও রয়েছে। এই সাফল্যের জন্য গ্ল্যামারগনের ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ নির্বাচিত হন তিনি। মূলত তরুণ স্পিনার রেহান আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন ম্যাসন ক্রেন।

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে হ্যারি ব্রুকের দল ১৫ অক্টোবর ইসলামাবাদে উড়ে যাবে। গ্রুপ পর্বে তিনটি দল একে অপরের সাথে দুইবার খেলবে এবং পরে শীর্ষ দুই দল ৩১ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে।

ইংল্যান্ড পুরুষ জাতীয় দলের নির্বাচক মার্কাস নর্থ মন্তব্য করেন, ‘ম্যাসন ক্রেন গেল গ্রীষ্মকালে গ্ল্যামারগানের হয়ে উভয় ফরম্যাটেই ধারাবাহিকভাবে ভালো খেলেছেন। তিনি একজন অভিজ্ঞ লেগ-স্পিনার, যিনি আন্তর্জাতিক পর্যায়ে আরো একটি সুযোগ পাওয়ার যোগ্য।’

সাম্প্রতিক হ্যামস্ট্রিং ইনজুরির কারণে জস বাটলার এই সফরে যেতে পারছেন না এবং ব্যস্ত শীতকালীন মৌসুমের শুরুতে জোফ্রা আর্চারকে বিশ্রাম দেওয়া হচ্ছে। তবে চোট সারিয়ে দলে ফিরেছেন আদিল রশিদ ও স্যাম কারান, এবং দলে জায়গা পেয়েছেন জেমস কোল্সও। সবচেয়ে নজরকাড়া পরিবর্তন হলো, স্কোয়াডে ব্যাক-আপ স্পিনার হিসেবে রেহান আহমেদের জায়গায় ক্রেনের অন্তর্ভুক্তি।

ইংল্যান্ড ওডিআই স্কোয়াড : জনি বেয়ারস্টো (ইয়র্কশায়ার অধিনায়ক), অ্যাটকিনসন (সারে), বেকার (হ্যাম্পশায়ার), ব্যান্টন (সমারসেট), কোল্স (সাসেক্স), কক্স (এসেক্স), ক্রেন (গ্ল্যামারগান), ক্রোকোম্ব (সাসেক্স), এস কারান (সারে), ডসন (হ্যাম্পশায়ার), ডাকেট (নটিংহ্যামশায়ার), জ্যাকস (সারে), জে ওভারটন (সারে), রশিদ (ইয়র্কশায়ার), রুট (ইয়র্কশায়ার), টাং (নটিংহ্যামশায়ার)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশনে ভূমি বিরোধে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারেের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


চরফ্যাশনে ভূমি বিরোধে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারেের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ভোলার চরফ্যাশনে ভূমি বিরোধকে কেন্দ্র করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ করেছেন ইমাম হোসেন পাটোয়ারী।এসব তথ্যের কারণে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টায় চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ইমাম হোসেন পাটোয়ারী।

তিনি বলেন, দক্ষিণ চর মাদ্রাজ, পশ্চিম এওয়াজপুর ও উত্তর ফ্যাশন মৌজার কয়েকটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে বিভিন্ন সময়ে একাধিক মামলা হয়েছে। তার দাবি, ল্যান্ড সার্ভে মামলায় রায় ও ডিক্রি পাওয়ার পর সংশ্লিষ্ট জমি ক্রয় করে তারা নিজেদের নামে নামজারি করেন এবং নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন।

ইমাম হোসেন পাটোয়ারীর অভিযোগ,মুনছুর আহম্মদ গং ওই জমি নিয়ে বিভিন্ন আদালতে মামলা করেছেন। কয়েকটি মামলায় স্থগিতাদেশ ও খারিজের আদেশ হয়েছে বলেও দাবি করেন তিনি। এছাড়া কথিত নোটারি পাবলিক আম-মোক্তারনামা নিয়ে ঢাকার আদালতে একটি মামলা চলমান রয়েছে উক্ত মামলায় নোটারী পাবলিক আম মোক্তার নামার সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

তার আরও অভিযোগ, তাদের ক্রয় করা জমি জোরপূর্বক দখল করে ভোগ করার চেষ্টা করা হচ্ছে। স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের কাছে আবেদন করা হলে স্থানীয় প্রিন্স মহাজন ও হাজী জাহিদুল ইসলাম রাসেল কমিশনারকে বিষয়টি মীমাংসার দায়িত্ব দেওয়া হয় বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে ইমাম হোসেন পাটোয়ারী বলেন ২৩ সেপ্টেম্বরের মানববন্ধন এবং ২৬ সেপ্টেম্বর দৈনিক আজকের পরিবর্তন পত্রিকায় প্রকাশিত সংবাদে তাকে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে করা বক্তব্যের প্রতিবাদ জানান। একই সঙ্গে ‘আজমত খান’ নামের একটি ফেসবুক আইডি থেকে তাদের বিরুদ্ধে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন।

তিনি সাংবাদিকদের প্রতি কোনো পক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট নথিপত্র ও তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। ইতোমধ্যে প্রকাশিত কোনো সংবাদে ভুল বা বিভ্রান্তিকর তথ্য থাকলে তা সংশোধনেরও অনুরোধ করেন।

প্রয়োজনে ভূমি বিরোধসংক্রান্ত দলিলপত্র ও অন্যান্য প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান ইমাম হোসেন পাটোয়ারী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম থেকে দাম্মাম ফ্লাইট চালুর উদ্যোগের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


চট্টগ্রাম থেকে দাম্মাম ফ্লাইট চালুর উদ্যোগের ঘোষণা

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ বৃদ্ধি এবং হজযাত্রী পরিবহন সহজতর করার লক্ষ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ ইবন ধাফের ইবন উবাইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। মন্ত্রী জানান, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি দাম্মাম ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হতে পারে।

বৈঠকে দুই দেশের বিমান চলাচল, হজযাত্রী পরিবহন, এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্ট (এএসএ) এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মন্ত্রী বলেন, “দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।” ইতিমধ্যে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের সঙ্গে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা বাড়াতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশি হজযাত্রীদের ওপর আরোপিত কর ও চার্জের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। গত ১৩ জুলাই এ বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে মন্ত্রী সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য।

২০২৭ সালের হজ ফ্লাইট নিয়েও আলোচনা হয়েছে। ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে ২৮ মার্চ থেকে ৩০ অক্টোবর ২০২৭ পর্যন্ত প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস সৌদি কর্তৃপক্ষের কাছে স্লট চেয়েছে। হজ ফ্লাইটের সূচি চূড়ান্ত করতে দ্রুত স্লট অনুমোদনের জন্য সৌদি রাষ্ট্রদূতের সহযোগিতা চান মন্ত্রী।

দুই দেশের এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্টের খসড়া তৈরির কাজও পর্যালোচনা করা হয়। মন্ত্রী জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) চুক্তির খসড়া তৈরির কাজ করছে। খসড়া চূড়ান্ত হলে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।

সৌদি এয়ারলাইনস ফ্লাইঅ্যাডিলের অতিরিক্ত ফ্লাইট পরিচালনার অনুরোধের বিষয়ে মন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা ও স্লট সীমিত থাকায় আপাতত অতিরিক্ত ফ্লাইট পরিচালনা সম্ভব হচ্ছে না। তবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি দাম্মাম ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে।

হজ মৌসুম সামনে রেখে সিএএবির প্রস্তুতি সরেজমিনে পরিদর্শনে সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আলী মোহাম্মদ রাজাবের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের ঢাকা সফরের আগ্রহ নিয়েও বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ এবং পর্যটন খাতে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%