১১:১৭ এম
দিনাজপুর, ৬ অক্টোবর, ২০২৬ : হাবিপ্রবি’র পরিসংখ্যান বিভাগের মেধাবী শিক্ষার্থী অনন্যা চৌধুরী জিতুর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার পরিবারকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেছে।
গতকাল সোমবার রাতে দিনাজপুর হাবিপ্রবি’র জনসংযোগ বিভাগের একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গতকাল সোমবার রাত ৯টায় হাবিপ্রবি’র মেধাবী শিক্ষার্থী অনন্যা চৌধুরী জিতুর বিরামপুর বাসভবনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ১ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান।
আরও পড়ুন: কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব
এ সময় উপস্থিত ছিলেন হিসাব শাখার পরিচালক অধ্যাপক ড. মো. এরফান আলী খোন্দকার, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সাইফুর রহমান, পরিসংখ্যান বিভাগের প্রফেসর মো. জিয়াউল হাসান, সহকারী প্রক্টর কাজী মো. ইউসুফ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।
হাবিপ্রবি’র ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান বাসস’কে জানিয়েছেন, "মেধাবী শিক্ষার্থী জিতুর সড়ক দুর্ঘটনায় আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। মেধাবী, বিনয়ী ও সম্ভাবনাময় এই শিক্ষার্থী ছিল পরিবার ও হাবিপ্রবি’র গর্ব। তার এই চলে যাওয়া আমাদের প্রতিষ্ঠানের জন্য অপূরণীয় ক্ষতি।"
তিনি আরও বলেন, "আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।"
আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তায় শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন,
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন