ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মিরপুরে প্রেমিকের হাতে নারী পোশাক শ্রমিক হত্যার অভিযোগ


মিরপুরে প্রেমিকের হাতে নারী পোশাক শ্রমিক হত্যার অভিযোগ

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে রাজধানী মিরপুরে এক নারী পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছেন তার প্রেমিক। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ৫ মিনিটের মধ্যে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর রোডে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।

এই ঘটনার পর পুলিশ অভিযুক্ত প্রেমিক রায়হানকে গ্রেপ্তার করেছে। নিহত নারীর নাম নূপুর, যিনি ভোলার বাসিন্দা।

পুলিশের সূত্রে জানা যায়, নূপুর দুপুরের খাবারের বিরতিতে কারখানা থেকে বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন। ৫ নম্বর সড়কে পৌঁছানোর পর রায়হান এবং কিছু দুর্বৃত্ত তার গতিরোধ করে। তারা অতর্কিতভাবে হামলা চালিয়ে নূপুরকে চায়নিজ কুড়াল ও রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে এবং এরপর পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানিয়েছেন, রায়হান ও নূপুরের সম্পর্ক তিন বছর ধরে চলছিল। সম্প্রতি রায়হান তার পরিবারকে বিয়ের প্রস্তাব দিলে নূপুর তা প্রত্যাখ্যান করেন।

তিনি আরও বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহ চক্ষু হাসপাতালে নিয়োগে দুর্নীতি, ছয় কর্মচারীর চাকরি বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


ঝিনাইদহ চক্ষু হাসপাতালে নিয়োগে দুর্নীতি, ছয় কর্মচারীর চাকরি বাতিল

ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রে নিয়োগের তিন বছর পর ছয় কর্মচারীর নিয়োগ বাতিল করেছে অন্ধ কল্যাণ সমিতি। সমিতির চিঠিতে উল্লেখ করা হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, লিখিত পরীক্ষা কিংবা মৌখিক পরীক্ষা ছাড়াই তাঁদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। ১৭ নভেম্বর তারিখে প্রায় তিন বছর পর তাঁদের নিয়োগ বাতিলের আদেশ জারি করা হয়।

ঝিনাইদহ অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম এ মজিদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির ১ অক্টোবর ২০২৬ তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নিয়োগ বাতিল করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে যে, তৎকালীন সময়ে ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রে কোনো ধরনের সার্কুলার, পরীক্ষা কিংবা প্রতিষ্ঠানের বিদ্যমান চাকরিবিধি অনুসরণ না করে সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে অস্থায়ী ভিত্তিতে কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়েছিল।

নিয়োগ বাতিল হওয়া পাঁচজন হলেন, ইসিজি টেকনিশিয়ান শম্পা রায়, সমাজকল্যান সহকারী মোছা ইতি খাতুন, অফিস সহকারী জে এম মুরশিদা জাহান ডলি, স্টোর সহকারী মো. মাহফুজ হোসেন, স্টোর সহকারী মো. শুভ পারভেজ এবং পরিচ্ছন্নতাকর্মী শান্ত দাস।

সমিতির নথি অনুযায়ী, ২০২৩ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন কমিটির সভার সিদ্ধান্তের ভিত্তিতে ১১ নভেম্বর ২০২৩ তারিখে তাঁদের নিয়োগপত্র দেওয়া হয়। ওই নিয়োগপত্রে তৎকালীন জেলা প্রশাসক ও অন্ধ কল্যাণ সমিতির সভাপতি এস এম রফিকুল ইসলামের স্বাক্ষর রয়েছে।

নিয়োগপত্রে ছয়জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল এবং ১৪ নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে যোগদানপত্র জমা দেওয়ার শর্ত ছিল। ২০২৩ সালের নিয়োগপত্রে ছয়জনের নাম থাকলেও ২০২৬ সালের ১৭ নভেম্বর জারি করা নিয়োগ বাতিলের আদেশে পাঁচজনের নাম পাওয়া গেছে। তবে ষষ্ঠ নিয়োগপ্রাপ্ত ইসিজি টেকনিশিয়ান শম্পা রায়কেও পৃথক চিঠিতে চাকরী বাতিল করা হয় বলে তিনি জানান।

প্রশ্ন উঠেছে, নিয়োগের সময় প্রতিষ্ঠানের চাকরিবিধি অনুসরণ না করে কর্মচারী নিয়োগ দেওয়া হয়ে থাকলে সেই নিয়োগপ্রক্রিয়ার সঙ্গে কারা জড়িত ছিলেন এবং প্রায় তিন বছর ধরে তাঁরা কীভাবে দায়িত্ব পালন করে বেতন উত্তোলন করলেন? তিন বছরে বেতন ভাতা বাবদ গ্রহন করা টাকা ঝিনাইদহ অন্ধ কল্যাণ সমিতির ফান্ডে জমা হবে কিনা তাও আদেশে উল্লেখ নেই।

এ বিষয়ে ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রের সহকারী পরিচালক মিলন হোসেন খবরের সত্যতা নিশ্চত করে বুধবার বিকালে জানান, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, লিখিত পরীক্ষা কিংবা মৌখিক পরীক্ষা ছাড়াই ওই ৬ জনের নিয়োগ দেওয়া হয়েছিল। সে কারণে তাঁদের নিয়োগ বাতিল করা হয়েছে। এছাড়া তিন বছরে বেতন ভাতা বাবদ গ্রহন করা অর্থ কোষাগারে ফেরৎ যাবে কিনা তা পরিচালনা কমিটি নির্ধারণ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বকশীগঞ্জ সীমান্তে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

মো: নিয়াজ মোরশেদ জামালপুর (বকশীগঞ্জ) প্রতিনিধি

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


বকশীগঞ্জ সীমান্তে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে সীমান্তবর্তী এলাকা থেকে ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা মূল্যের ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বৈষ্ণবপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতানীপাড়া বিওপির সদস্যরা বৈষ্ণবপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় একটি বাঁশঝাড়ের পাশে গর্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মদ উদ্ধারের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাহসিকতা ও মানবিক সেবার স্বীকৃতি: রাষ্ট্রীয় পদকে ভূষিত ফায়ারফাইটার কামাল হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


সাহসিকতা ও মানবিক সেবার স্বীকৃতি: রাষ্ট্রীয় পদকে ভূষিত ফায়ারফাইটার কামাল হোসেন

পেশাগত দক্ষতা, অসীম সাহসিকতা এবং ঝুঁকিপূর্ণ উদ্ধারকাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় ‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা) পদক’ অর্জন করেছেন ঝালকাঠির কাঠালিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ারফাইটার মো. কামাল হোসেন।

গত রবিবার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অগ্নি-২ শাখার সিনিয়র সহকারী সচিব আছমা-উল-হোসনা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সম্মাননার ঘোষণা দেওয়া হয়। ২০২৫ সালের দাপ্তরিক ও মানবিক কাজের মূল্যায়নে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মোট ৫০ জন কর্মকর্তা ও কর্মচারীকে চারটি পৃথক ক্যাটাগরিতে এই রাষ্ট্রীয় পদক প্রদান করেছে সরকার।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. কামাল হোসেন (পিআইএন-৯০০৫/৫০৩০৮৬) পিরোজপুরের ফায়ার স্টেশনে ফায়ারফাইটার হিসাবে কর্মরত ছিলেন। অনুসন্ধানে জানা যায় গত ২ মাস আগে তার পোস্টিং ঝালকাঠির কাঠালিয়া ফায়ার স্টেশনে, তিনি বর্তমানে কাঠালিয়া ফায়ার স্টেশনে ফায়ারফাইটার হিসেবে কর্মরত আছেন। দুর্যোগ মোকাবিলা, অগ্নিনির্বাপণ এবং জরুরি মুহূর্তে জনসেবামূলক কর্মকাণ্ডে প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য তাঁকে এই মর্যাদাপূর্ণ পদকের জন্য মনোনীত করা হয়।

ব্যক্তিগত জীবনে মো. কামাল হোসেন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের বাসিন্দা। উপকূলীয় অঞ্চলের সন্তান হওয়ায় দুর্যোগকালীন মানুষের জানমাল রক্ষায় তিনি শুরু থেকেই নিষ্ঠার সাথে কাজ করে আসছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি বছর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদস্যদের মধ্য থেকে যাঁরা জীবন বাজি রেখে অগ্নিনির্বাপণ, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা এবং মানুষের জীবন ও সম্পদ রক্ষায় অসামান্য অবদান রাখেন, তাঁদের কাজের স্বীকৃতি হিসেবে এই রাষ্ট্রীয় পদক দেওয়া হয়। এই সম্মাননা বাহিনীর অন্যান্য সদস্যদেরও পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, দায়িত্বশীল ও সাহসী কাজের এই রাষ্ট্রীয় স্বীকৃতিতে মো. কামাল হোসেনকে অভিনন্দন জানিয়েছেন কাঠালিয়া ফায়ার স্টেশনের সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাঁর নিজ এলাকা পাথরঘাটার স্থানীয় বাসিন্দারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬: জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে। এই প্রতিবাদ পতিত ফ্যাসিস্টের দোসরদের কর্মকাণ্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গন থেকে শুরু হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শত-শত আইনজীবী এতে অংশগ্রহণ করেন। মিছিলটি হাইকোর্ট মাজার গেট দিয়ে বের হয়ে কদম ফোয়ারার পাশ দিয়ে সুপ্রিম কোর্টে প্রবেশ করে এবং আইনজীবী সমিতি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

মিছিলের পর এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির আইনজীবী নেতৃবৃন্দ ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিরুদ্ধে যে কোন কর্মসূচি পালনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন।

আজকের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম-মহাসচিব গাজী তৌহিদুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%