রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:০৮ এম
দৈনিক প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক এবং সিলেট প্রেসক্লাব-মহিবুন্নেছা পদকের প্রবর্তক সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন, যাতে সিলেট প্রেসক্লাবের ঐতিহ্য, সুনাম ও পেশাদারিত্ব রক্ষা করা যায়।
তিনি উল্লেখ করেছেন যে, সিলেট প্রেসক্লাব দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা ও পেশাগত উৎকর্ষের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই প্রতিষ্ঠানের একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। বর্তমান প্রজন্মের সাংবাদিকদের উপর সেই ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করার দায়িত্ব বর্তায়। সিলেটের সাংবাদিকরা পেশাদারিত্বের মাধ্যমে যে সুনাম অর্জন করেছেন, তা ধরে রাখতে হবে। শনিবার সিলেট প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম সঞ্চালনা করেন। সভায় সাংবাদিকদের পেশাগত বিভিন্ন বিষয় ও স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
ইব্রাহীম চৌধুরী খোকন আরও বলেন, "একটি প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম একদিনে তৈরি হয় না। এটি দীর্ঘ সময়ের কর্মকাণ্ডের মাধ্যমে গড়ে ওঠে।" তাই সিলেট প্রেসক্লাবের অর্জিত ঐতিহ্য ও সুনাম রক্ষার জন্য সাংবাদিক সমাজকে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে এগিয়ে যেতে হবে। তিনি সিলেট প্রেসক্লাবের আরও সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। সভাপতির বক্তব্যে মুকতাবিস উন নূর বলেন, "সাংবাদিকতায় ইব্রাহীম চৌধুরী খোকনের দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাদারিত্ব রয়েছে। কর্মক্ষেত্রে তাঁর পেশাদারিত্বের প্রতিফলন স্পষ্ট।" তিনি সিলেট প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান।
মতবিনিময় সভায় সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, দৈনিক সিলেট মিররের প্রধান সম্পাদক জিয়াউস শামস শাহীন, সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা, সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য আনাস হাবিব কলিন্স, সিনিয়র সদস্য কামকামুর রাজ্জাক রুনু, সাবেক কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল, সিনিয়র সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সদস্য আহমদ মারুফ, সিন্টু রঞ্জন চন্দ, শফিক আহমদ শফি, একে কাওছার, আব্দুল হান্নান, দৈনিক জালালাবাদের ফটো সাংবাদিক জয়নাল আবেদীন, ভাসানী ফাউন্ডেশনের মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ এবং ইংরেজি প্রশিক্ষক আহমেদ ইয়াসিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, স্থানীয় প্রশাসনকে কঠোরভাবে মাদক নির্মূল করতে হবে। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন, "যেখানেই মাদক কারবারি ও মাদকসেবীদের পাওয়া যাবে, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।"
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, বিদ্যালয়ে যাতায়াতের জন্য সাইকেল এবং আয়বর্ধক কাজের জন্য সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, "আমাদের অভিভাবকরা ভালো নেই। যেখানেই মাদক কারবারি ও মাদকসেবীদের পাওয়া যাবে, তাদের ধরে জেলে দিতে হবে।" তিনি তরুণদের বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি, চীনা ও জাপানি ভাষা শেখার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।
ফকির মাহবুব আনাম স্বপন জানান, জাপান ও চীনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মীদের জন্য ব্যাপক চাহিদা রয়েছে। তরুণদের এসব ভাষা শেখানো এবং সংস্কৃতিচর্চাকে আরও গতিশীল করতে কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করা হবে।
তিনি বলেন, "কয়েক মাসের মধ্যেই মধুপুরে এআই ও ফ্রিল্যান্সিং শিক্ষাকেন্দ্র করা হবে।" এর মাধ্যমে মধুপুরের মানুষকে কর্মক্ষম করে তোলা এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব হোসেনসহ প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শ্রীমঙ্গলের ৪৫টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২৯ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষা-২০২৫-এ কৃতিত্বের জন্য সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন জারু।
অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১২৯ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়। শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত এই সাফল্য তাদের ভবিষ্যৎ পথচলায় নতুন প্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মোহনা টিভির মীরসরাই প্রতিনিধি সাংবাদিক কামরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার বিরুদ্ধে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনের আয়োজন করা হয় শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে, যেখানে সর্বস্তরের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের ওপর একটি সরাসরি আঘাত। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে।
বক্তারা সতর্ক করে জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কামরুল ইসলামের ওপর হামলাকারী আসামীদের গ্রেফতার করা না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, মোহনা টিভির প্রতিনিধিগণ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা চাড়াখালী গ্রামে বিনা গবেষণা উপকেন্দ্র বরিশালের উদ্যোগে এসএসও ও ভারপ্রাপ্ত কর্মকতা ড. ছয়েমা খাতুনের সভাপতিত্বে "বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল রবি ফসল ও বোরো ধানের জাত সম্প্রসারণের লক্ষ্যে" কৃষকদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
এ সভায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, ইন্দুরকানী উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইব্রাহিম সরদার প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ