ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে : বাসস চেয়ারম্যান


বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে : বাসস চেয়ারম্যান

খুলনায় ‘হরিদাশকাটি স্বাধীনতা সংসদ’-এর উদ্যোগে একটি বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাশকাটি ফুটবল মাঠে ফলদ বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন বাসস’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ার আলদীন।

হরিদাশকাটি স্বাধীনতা সংসদের সভাপতি শেখ আল-এহসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহরিয়ার সেলিমের পরিচালনায় সেখানে উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে স্বাধীনতা সংসদের উপদেষ্টা শেখ আল এমরান, ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্য শেখ আব্দুল গফুর, শেখ আনিসুর রহমান শিবলু, শেখ হারুন, কমিটি ও ক্লাব সদস্য উৎপল দে, তপন কর, খান জাবেদ, শেখ সাহান আব্দুল্লাহ, হাসান আব্দুল্লাহ, শেখ তুহিন, শেখ মিজান, শেখ সোয়েব, খান মোবারেক হোসেন, মৃদুল, মুশফিক, রাসেল, সাকিব, শহিদুল, বব রকি, মামুন, আশিক, রায়হান, মাসুম এবং আপন প্রমুখ।

বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পূর্বে আয়োজিত অনুষ্ঠানে আনোয়ার আলদীন বলেন, ‘বৃক্ষরোপণ সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। বৃক্ষ আমাদের অকৃত্রিম অকৃপণ বান্ধব। বৃক্ষ আমাদেরকে ছায়া দেয়। মায়া দেয়, প্রশস্তি দেয় ও অক্সিজেন দেয়। এটি বাস্তুতন্ত্রের মূল ভিত্তি স্থাপন করে। একটি পূর্ণবয়স্ক বৃক্ষ দশজন পূর্ণবয়স্ক মানুষের অক্সিজেন সরবরাহ করে।’

আরও পড়ুন: আওরাবুনিয়ায় শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামসুল হক সুমন

তিনি আরো বলেন, ‘গবেষকরা বলছেন পঞ্চাশ বছরের একটি বৃক্ষের অবদান আর্থিক মূল্যে প্রায় এক লাখ আটাশি হাজার মার্কিন ডলার। বৃক্ষ যে শুধু আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তা কিন্তু নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনযাপনের প্রতিটি কাজের সঙ্গে বৃক্ষ কোনো না কোনোভাবে জড়িত। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, অতিরিক্ত রাসায়নিক ব্যবহার, নদী-খাল দখল ও অপরিকল্পিত উন্নয়নের কারণে বহু প্রাণী, উদ্ভিদ ও অণুজীব হারিয়ে যাচ্ছে। এই বাস্তবতায় গাছ শুধু পরিবেশ রক্ষার উপাদান নয়; এটি আমাদের টিকে থাকার নিরাপদ আশ্রয়। ইসলামে বৃক্ষরোপণকে উত্তম ইবাদত বলা হয়েছে। ইসলামি পরিভাষায় যাকে সদকায়ে জারিয়া বলা হয়।’

তিনি বলেন, ‘গাছপালা, বনভূমি-জীববৈচিত্র্য বিনাশ করে মানুষ কখনো আপন ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে না। গাছের পৃথিবী সংকুচিত হওয়া মানে মানুষের বহুমুখী নিরাপত্তার বেস্টনীরও সংকুচিত হওয়া। জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে দেশকে বাঁচাতে, পরিবেশকে বাঁচাতে গাছ লাগানোর বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ জগৎ গড়ে তুলতে আমাদের সকলকে স্বতঃস্ফূর্তভাবে গাছ লাগাতে হবে এবং কাটা গাছগুলোর বিপরীতে নতুন বৃক্ষরোপণ নিশ্চিত করতে হবে। প্রতি বছর লাখ লাখ গাছ কাটা হচ্ছে নগরায়ণ, কৃষি সম্প্রসারণ ও কাঠের জন্য। এই অপূরণীয় ক্ষতি রোধ করতে হলে রোপণই একমাত্র উপায়।’

আনোয়ার আলদীন আরো বলেন, বৃক্ষরোপণের উপযুক্ত সময় বর্ষাকাল। বর্ষায় রোপিত গাছ সহজে মাটিতে শিকড় গাঁথতে পারে। ফলে গাছের বেড়ে ওঠা এবং টিকে থাকা দুই-ই সহজ হয়। প্রতিটি গ্রামে জনপদে দেশি গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে। রাস্তার পাশে, শিক্ষা প্রতিষ্ঠানে, খাসজমিতে ও বাড়ির আঙিনায় ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানো জরুরি। শুধু বিদেশি সৌন্দর্যবর্ধক গাছ নয়; দেশীয় প্রজাতির গাছ সংরক্ষণে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে দেশি মাছ, দেশি ধান, অচাষকৃত শাক ও জলজ প্রাণ সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। একটি গাছ লাগানো মানে শুধু একটি চারা রোপণ নয়; এটি ভবিষ্যতের জন্য জীবন রোপণ করা। গাছ আমাদের নিরাপদ আশ্রয়। প্রাণবৈচিত্র্য রক্ষার সবচেয়ে বড় প্রহরী।’

তিনি আরো বলেন, ‘প্রত্যেক বাড়িতে বেশি বেশি ফলদ-ঔষধি পরিবেশবান্ধব গাছ লাগানোর আহ্বান জানিয়ে আনোয়ার আলদীন ,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত থেকে বাঁচাতে পাঁচ কোটি বৃক্ষরোপণের যে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছেন তা বাস্তবায়ন হলে বদলে যাবে দেশের প্রকৃতি-পরিবেশের চিত্র। প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের কারণগুলো সর্বান্তকরণে অনুধাবন করেই বিএনপির নির্বাচনী ইশতেহারে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেন। যা এখন বাস্তবায়িত করতে চলেছেন।’

আরও পড়ুন: রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের অভিযোগ

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শেখ আল-এহসান বলেন, ‘হরিদাশকাটি স্বাধীনতা সংসদ দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে কাজ করে আসছে। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ, সড়কের পাশ ও ফেলে রাখা জমিতে গাছ লাগানো হবে। উপকূলীয় দক্ষিণ অঞ্চলকে জলবায়ুর অভিঘাত থেকে রক্ষা করতে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি সহায়ক ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
অনুমোদনবিহীন গঠনের অভিযোগ

এনসিপির পার্বতীপুর উপজেলা কমিটির কার্যক্রম স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১১:৪৪ পি.এম


এনসিপির পার্বতীপুর উপজেলা কমিটির কার্যক্রম স্থগিত

পার্বতীপুর উপজেলা শাখার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। জেলা নেতৃত্বের দাবি হলো, সম্প্রতি ঘোষিত উপজেলা আহ্বায়ক কমিটি যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে গঠন করা হয়নি।

আজ বুধবার (৩ জুন) বিকেলে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে দিনাজপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকবৃন্দ স্বাক্ষর করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ জুন পার্বতীপুর উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিলো। কিন্তু পরবর্তীতে জেলা পর্যায়ের পর্যালোচনায় দেখা যায়, সংশ্লিষ্ট কমিটি প্রয়োজনীয় অনুমোদন ও সাংগঠনিক নির্দেশনা অনুসরণ না করেই গঠিত হয়েছে।

এই কারণে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার ঘোষিত ৫১ সদস্যের আহ্বায়ক কমিটিতে প্রকৌশলী শহিদুল ইসলামকে আহ্বায়ক এবং লোকমান হোসেন (খোকন) কে সদস্যসচিব করা হয়েছে। কিন্তু কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্র শাখার শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্র শাখার শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্র শাখা।

বুধবার দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ কর্মসূচিতে অংশ নেন জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক আব্দুর রউফ খান নবাব, সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ প্রিন্স ও সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনসহ সংগঠনটির শতাধিক নেতাকর্মী। এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

দোয়া ও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ জানান, দেশের বাইরে অবস্থান করলেও তারা সবসময় জাতীয়তাবাদী আদর্শ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি হৃদয়ে ধারণ করে চলেছেন।

তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং দেশপ্রেমের চেতনা জাগ্রত রাখতে জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্র শাখা নিয়মিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

তারা বলেন, শাহাদাতবার্ষিকীর এই আয়োজন কেবল শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান নয়; বরং এটি একজন রাষ্ট্রনায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাঁর আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি অঙ্গীকার।

অনুষ্ঠানের সমাপনীতে নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁর দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং জনগণের প্রতি দায়বদ্ধতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাওনা টাকা নিয়ে বিরোধ, প্রাণ গেল যুবকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


পাওনা টাকা নিয়ে বিরোধ, প্রাণ গেল যুবকের

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ৫০০ টাকার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মিলন মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। লোকজনের মাধ্যমে ওই ঘটনার ফলে অভিযুক্ত ইমন মিয়া (২০) এবং তার মা হাবিবা আক্তার (৪৫)কে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের শিমুলতলা গ্রামে এ নির্মম ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া ওই গ্রামের আমজাদ আলীর ছেলে হিসেবে পরিচিত।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মিলন মিয়ার কাছে ইমন মিয়ার ৫০০ টাকা পাওনা ছিল। সকালে টাকা চাওয়ার কারণে দুজনের মধ্যে বাকবিতণ্ডা এবং ঝগড়ার সূচনা ঘটে। পরে দুপুরে, মিলন মিয়া যখন তার বাড়ির সামনে কাজ করছিলেন, তখন ইমন মিয়া ও তার মা হাবিবা আক্তার সেখানে গিয়ে আবারও পাওনা টাকার বিষয়টি নিয়ে তর্কে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে, ইমনের হাতে থাকা সবজি কাটার দা দিয়ে মিলন মিয়ার গলায় আঘাত করা হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ইমন ও তার মাকে আটক করে রাখেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) হাফিজুল ইসলাম জানান, সংবাদ প্রাপ্তির পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা-ছেলেকে গ্রেফতার করেছে। অভিযুক্ত ইমনের স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র (দা) উদ্ধার করা হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১১:৫৭ পি.এম


গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে প্রায় ১২০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (৩ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবরের হাতে ফুল দিয়ে এসব নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন।

যাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা বিএনপির সদস্য এস এম জিয়াউল কবির বিপ্লব, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব, সাজ্জাদ হোসেন হীরা, যুবদল নেতা রাজিব বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ উপলক্ষে ডা. কে এম বাবর বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যখন বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করছেন, তখন তাদের স্বাগত জানাই।

বিএনপিতে যোগদানকারী আওয়ামী লীগের দুই নেতা জানিয়েছেন, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে তারা সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%