০৪:২৩ পি.এম
আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই সময় জানান, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফিরিয়ে আনার জন্য সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সব প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে।
এটি অনুষ্ঠিত হয় আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, যেখানে আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান করা হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখিত কথা বলেন।
আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা এবং সম্মাননাপ্রাপ্ত সাহসী ও মেধাবী পুলিশ সদস্যগণ।
বেনজীর আহমেদকে ফেরত আনার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগের যে কোনো সময়ের তুলনায় দ্রুত গতিতে কাজ করছে। চলতি মাসের ১২ জুন আবুধাবি (ইউএই) সরকারের ফেডারেল পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলের মাধ্যমে আমাদের এনসিবিকে ই-মেইলে জানানো হয়েছে যে, তারা বেনজীর আহমেদকে গ্রেফতার করেছে। আমাদের জারি করা রেড নোটিশের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে। সেদিন বিকেলেই আমি জাতীয় সংসদে জাতিকে এই বিষয়ে অবহিত করেছি। সেখানে বলেছি যে, ই-মেইলে তারা অনুরোধ করেছেন ৩০ দিনের মধ্যে আমাদের সকল কাগজপত্র পাঠাতে বেনজীরকে দেশে ফিরিয়ে আনার জন্য। আমরা ৩০ দিনের পরিবর্তে তার পরের দিনই কাগজপত্র পাঠিয়ে দিয়েছি। কাগজপত্রের মধ্যে ওয়ারেন্ট, মামলার বিবরণীসহ অনেক নথি অন্তর্ভুক্ত রয়েছে। এই কাগজপত্রগুলো আবার আরবিতে অনুবাদ করতে হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ অফিসাররা ওই দিন রাত ৯টা পর্যন্ত ১৪৪ পাতার কাগজপত্র তৈরির কাজ করেছে। রাত ১০টার সময় সংসদে গিয়ে আমি সই করেছি। সেদিন পররাষ্ট্রমন্ত্রীকে আনঅফিশিয়াল কপি দিয়েছি। পরদিন সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এটা অফিশিয়ালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে হস্তান্তর করে। ওই দিন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় আরবিতে ট্রান্সলেট করে ডিপ্লোমেটিক ব্যাগের মাধ্যমে ইউএই সরকারের কাছে পাঠিয়েছে এবং স্থানীয় ইউএই অ্যাম্বাসিকে বিষয়টি জানানো হয়েছে।
আমি আশাবাদী ইউএই সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির বেনজীর আহমেদকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে।
আরও পড়ুন: দেশে ধারাবাহিকভাবে বেড়েই চলেছে দরিদ্র মানুষের সংখ্যা
বেনজীর আহমেদকে বাংলাদেশে ফেরাতে কাগজপত্র পাঠানোর পর তারা কোনো উত্তর দিয়েছে কি না জানতে চাইলে, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তারা এখনও কিছু পাঠায়নি। তাদের দেশের আইন অনুযায়ী ফেরত পাঠানোর একটি প্রক্রিয়া রয়েছে। শুক্র-শনিবার সেই দেশে হলিডে। আগামীকাল রোববার অফিসিয়ালি আমি খোঁজ নেব।’
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এনসিবি ও ইউএই ফেডারেল পুলিশ ডিপার্টমেন্ট আমাদের ই-মেইলে অনুরোধ করেছে ৩০ দিনের মধ্যে কাগজপত্র পাঠাতে। ইউএন চার্টার অনুসারে আমরা কিছু কিছু বিষয়ে স্বাক্ষরিত দেশ। সেখানে তারাও (ইউএই) সই করেছে। ইউএই’র সঙ্গে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স রিকুয়েস্ট (এমএলএআর) চুক্তি রয়েছে।’
মন্ত্রী জানান, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অসাধারণ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দেওয়া ১৫ জন পুলিশ সদস্যকে সম্মাননা প্রদান করা হচ্ছে। তাদের প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
মন্ত্রী আরও বলেন, আজকের এই স্বীকৃতি সেই অগ্রযাত্রারই একটি উজ্জ্বল উদাহরণ। আমি বিশ্বাস করি, এই সম্মাননা শুধু ১৫ জন সদস্যকে উৎসাহিত করবে না, বরং বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।
আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন