ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

টঙ্গীর আলোচিত মামলার রহস্য উদ্‌ঘাটনে পিপিএম-সেবা পেলেন মেহেদী হাসান


টঙ্গীর আলোচিত মামলার রহস্য উদ্‌ঘাটনে পিপিএম-সেবা পেলেন মেহেদী হাসান

গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে পেশাগত দক্ষতা, সাহসিকতা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা অর্জন করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) এস এম মেহেদী হাসান। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর হাতে এ পদক তুলে দেন।

২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের সময় সাহসিকতা ও বীরত্ব, সেবায় অনন্য অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে দেশের ৯২ জন পুলিশ সদস্যকে চারটি শ্রেণিতে পুলিশ পদক প্রদান করা হয়। গত সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বর্তমানে এস এম মেহেদী হাসান জিএমপির টঙ্গী পশ্চিম থানায় উপপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জিএমপির বিভিন্ন থানা ও বিভাগে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: কুলঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনহার মিয়া জনগণের সেবা ও এলাকার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ

দায়িত্ব পালনের সময় অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মেহেদী হাসানের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে টঙ্গীতে বস্তাবন্দী অবস্থায় মাথাবিহীন মরদেহ উদ্ধারের ঘটনায় করা ক্লুলেস মামলার রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার।

এছাড়া টঙ্গী থেকে নিখোঁজ ইমাম মাওলানা মহিবুল্লাহর নিখোঁজের রহস্য উদ্‌ঘাটনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্তেও তিনি দায়িত্ব পালন করেছেন। মাদকবিরোধী অভিযানে তাঁর নেতৃত্বে একাধিক অভিযান পরিচালিত হয়েছে।

টঙ্গীর হাজী মাদার বস্তি এলাকায় হেরোইন ও ইয়াবাসহ চিহ্নিত বেশ কয়েকজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে তিনি প্রশংসিত হয়েছেন। সর্বশেষ একটি মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিছ ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকা উদ্ধার করার পাশাপাশি ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেন তিনি।

তাঁর নিয়মিত মাদকবিরোধী অভিযানের ফলে টঙ্গী পশ্চিম থানার কয়েকটি চিহ্নিত মাদকের আখড়া বর্তমানে ধ্বংস হয়ে গেছে। পিপিএম-সেবা পদক পাওয়ার অনুভূতি জানিয়ে এস এম মেহেদী হাসান বলেন, "গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার, দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার মহোদয়, সহকারী পুলিশ কমিশনার এবং টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশনায় অতীতের ন্যায় আমার দায়িত্ব আরো সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে যাব।

আরও পড়ুন: গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার আসর থেকে তিন জুয়াড়ি গ্রেপ্তার

জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করাই আমার দায়িত্ব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গী মিলগেট মার্কেট সোসাইটির সভাপতি আবু সাকের, সম্পাদক সাইফুল

আন্তর্জাতিক ডেস্ক

ফারুক হোসেন, টঙ্গী (গাজীপুর)

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


টঙ্গী মিলগেট মার্কেট সোসাইটির সভাপতি আবু সাকের, সম্পাদক সাইফুল

গাজীপুরের টঙ্গী মিলগেট মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটি লিমিটেডের নির্বাচন-২০২৬ সম্পন্ন হওয়ার মাধ্যমে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ আবু সাকের এবং সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম খান নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচন কমিটি ফলাফল ঘোষণা করে। মোট ১৮টি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে দুইজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি পদগুলোতে সরাসরি ভোটের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হয়। সভাপতি পদে মোঃ আবু সাকের ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল আমিন পেয়েছেন ১০৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম খান ২৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বিল্লাল হোসেন ভূঁইয়া পেয়েছেন ১২৭ ভোট।

ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি পদে মোঃ মোস্তফা এবং কোষাধ্যক্ষ পদে হাজী জসিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের ফলাফল অনুযায়ী, সভাপতি মোঃ আবু সাকের ২৯০ ভোট, সহ-সভাপতি মোঃ মোস্তফা বিনা প্রতিদ্বন্দ্বিতায়, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম খান ২৬৯ ভোট, যুগ্ম-সম্পাদক সুলতান আহমেদ ২০৯ ভোট, কোষাধ্যক্ষ হাজী জসিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, সদস্য আনিসুল হক পলাশ ২৭২ ভোট, সদস্য আব্দুল্লাহ আল মামুন ২৭৯ ভোট, সদস্য ওমর ফারুক ২৩০ ভোট, সদস্য হাজী তোফাজ্জল হোসেন ২৬০ ভোট, সদস্য মোঃ নূর নবী পারভেজ ২২৪ ভোট, সদস্য মোঃ শাহজাহান ২৭৬ ভোট, এবং সদস্য সৈয়দ মোঃ শাহীন ২২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান সমিতির সদস্য ও ব্যবসায়ী বৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে অবৈধ ড্রেজার পাইপে বালু বাণিজ্য, হুমকিতে জননিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সানি স্টাপ রিপোর্টার

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


বাকেরগঞ্জে অবৈধ ড্রেজার পাইপে বালু বাণিজ্য, হুমকিতে জননিরাপত্তা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সরকারি ইজারা ছাড়াই অবৈধভাবে ড্রেজার পাইপ দিয়ে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে। বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে কিছু সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এই অবৈধ বালু বাণিজ্য চালিয়ে যাচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বর্তমানে বাকেরগঞ্জে বালু উত্তোলনের কোনো বৈধ সরকারি ইজারা নেই। এই সুযোগে চক্রটি রাতের আঁধারে বিভিন্ন এলাকায় ড্রেজার পাইপ  অবৈধভাবে বালু উত্তোলন করে তা বিক্রি করছে। এতে সরকার প্রতিবছর কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
শুধু বালু উত্তোলনই নয়, বালু পরিবহনের জন্য তারা গ্রামীণ সড়ক খুঁড়ে এবং সড়কের ওপর দিয়ে অবৈধভাবে পাইপ স্থাপন করছে। সড়কে পাইপ থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। রাস্তার ওপর দিয়ে এভাবে পাইপ টেনে নেওয়ায় সড়কগুলোও দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে।
এলাকাবাসী জানান, অবৈধ এই বালু ব্যবসার কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা দ্রুত এই অবৈধ কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিরাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


দিরাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ অনুষ্ঠিত এ কর্মসূচিতে দিরাই উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও তৃণমূল নেতা মঈন উদ্দিন চৌধুরী মাসুক, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এতিমখানার খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

নেত্রকোনা প্রতিনিধি

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


এতিমখানার খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী

নেত্রকোনার পূর্বধলায় সরকারি ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত একটি এতিমখানায় খাবারের মান নিয়ে অভিযোগ উঠেছে। গত ২২ সেপ্টেম্বর সকালে খাবার খাওয়ার পর ১৮ থেকে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাঁদের কয়েকজনের ডায়রিয়ার উপসর্গ দেখা দিলে ময়মনসিংহের এসকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে এতিমখানাটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

ঘটনাটি উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়নের শালদিঘা গ্রামের দারুল আমান এতিমখানায়।

অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২২ সেপ্টেম্বর সকালে শিক্ষার্থীদের আগের দিনের খাবার পরিবেশন করা হয়েছিল। ওই খাবার খাওয়ার পর শিক্ষার্থীরা একে একে অসুস্থ হয়ে পড়ে বলে তাঁদের দাবি।

এ ঘটনায় এতিমখানাটির খাবার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা বলেন, সরকারি অনুদান পাওয়ার পরও খাবারের মান নিয়ে অভিযোগ ওঠায় অনুদানের ব্যবহার, শিক্ষার্থীদের তালিকা এবং খাবার সরবরাহের বিষয়গুলো যাচাই করা প্রয়োজন।

তবে আগের দিনের খাবার খাওয়ার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এতিমখানার পরিচালক ও তালিমাত-ই-ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুফতি আতাউল মোস্তফা রেজভী সুন্নী আল কাদরী বলেন, হঠাৎ করে এতিমখানার ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে নিরাপত্তার কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করা হয়। অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাঁরা সুস্থ রয়েছে।

এ বিষয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি জানি না। তবে এ ধরনের ঘটনা ঘটে থাকলে সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর সরকারি অনুদানের ব্যবহার, এতিমখানার খাবারের ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের অসুস্থতার প্রকৃত কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়গুলো তদন্তের মাধ্যমে পরিষ্কার করার দাবি জানিয়েছেন তাঁরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%