০৯:৪৯ এম
যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরের যুব ফুটবল খেলার মাঠে পিকআপ ঢুকে যাওয়ার ফলে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
শনিবার (১৭ অক্টোবর) স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে উইচিটা পুলিশ।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এর প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন: ভারতে মুসলিম গরু ব্যবসায়ীদের ওপর হিন্দুত্ববাদীদের হামলা, উল্টো ব্যবসায়ীদের বিরুদ্ধেই মামলা
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কালো রঙের শেভ্রোলেট সিলভেরাডো পিকআপ চালিয়ে মাঠে প্রবেশ করেন এক চালক। ঘটনার পর তাকে গ্রেফতার করা হয়েছে।
উইচিটা পুলিশের ক্যাপ্টেন অ্যারন মোজেস বলেন, ‘ঘটনাস্থলে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া আরও কয়েকজন হতাহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত গাড়িটি ঘটনাস্থলে ছিল। চালক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। ওই চালকের কাছ থেকে জনসাধারণের জন্য নতুন করে কোনো ঝুঁকি নেই।
আরও পড়ুন: আইআরজিসির দাবি, হরমুজে দুটি তেলবাহী ট্যাংকার আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন