ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

তানজানিয়ায় আইপিইউ সম্মেলনে যোগ দিতে গেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ


তানজানিয়ায় আইপিইউ সম্মেলনে যোগ দিতে গেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ১৫৩তম আইপিইউ (ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন) সম্মেলনে অংশগ্রহণের জন্য পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

তিনি রবিবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তানজানিয়ার জন্য যাত্রা শুরু করেন।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন, ও রোকেয়া বেগম।

আরও পড়ুন: হঠাৎ ঢাকায় আসছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

হাফিজ উদ্দিন আহমদ ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত তানজানিয়ায় অনুষ্ঠিতব্য আইপিইউ সম্মেলনের বিভিন্ন সেশনে অংশগ্রহণ করবেন। সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’। ৯ অক্টোবর সম্মেলনের শেষ দিনে আইপিইউ-এর গভর্নিং কাউন্সিল নতুন আইপিইউ সভাপতি নির্বাচনের কাজ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে সাবেক পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ খাটের ওপর উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


কাউখালীতে সাবেক পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ খাটের ওপর উদ্ধার

পিরোজপুরের কাউখালীতে জেসমিন বেগম (৫০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বান্দাকান্দা গ্রামের নিজ ঘর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত জেসমিন বেগম সাবেক পুলিশ সদস্য মৃত কেরামত আলীর স্ত্রী এবং আফজাল হোসেনের কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতের খাবার খেয়ে ঘরে একা ঘুমিয়ে ছিলেন জেসমিন বেগম। নির্জন ও চারপাশে প্রতিবেশী না থাকা ওই বাড়িতে গভীর রাতে সংঘবদ্ধ দুর্বৃত্তরা পেছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে জেসমিনকে হত্যা করে ঘরের মালামাল লুটে নিয়ে যায় দুর্বৃত্তরা।

সকালে স্থানীয় এক কিশোর ওই বাড়িতে সুপারি পাড়তে এসে জেসমিন বেগমকে ডাকাডাকি করে। তবে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরের পেছনের দিকে গিয়ে ভেতরে খাটের ওপর জেসমিনের বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে। এ সময় ঘরের ভেতর সমস্ত মালামাল ছড়ানো-ছিটানো ও এলোমেলো অবস্থায় ছিল।

পরে ওই কিশোর প্রতিবেশীদের খবর দিলে তারা থানা পুলিশকে খবর দেয় এবং পুলিশ লাশ উদ্ধার করে।

ঘটনার খবর পেয়ে পিরোজপুর জেলা পুলিশ সুপার, সিআইডির তদন্ত দল এবং থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্ট যোসেফ স্কুলে তিন দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


সেন্ট যোসেফ স্কুলে তিন দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত

প্রযুক্তি, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার সমন্বয়ে সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রাঙ্গণে তিন দিনব্যাপী আন্তঃস্কুল প্রযুক্তি উৎসব ‘যোসেফাইট টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত হলো। ১ থেকে ৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ কার্নিভালে দেশের বিভিন্ন স্বনামধন্য স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এ আয়োজনের অন্যতম লক্ষ্য ছিল তরুণ প্রজন্মের মধ্যে প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ানো, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশ করা এবং উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করা। তিন দিনের এই আয়োজনের ফলে পুরো ক্যাম্পাস প্রযুক্তি ও উদ্ভাবনের প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, প্রযুক্তিপ্রেমী, শিক্ষক, শিক্ষার্থী এবং অংশগ্রহণকারী স্কুলগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ডিরেক্টর জেনারেল (অতিরিক্ত সচিব) ড. সাদিয়া শারমিন। বিশেষ অতিথি ছিলেন করপোরেট ট্রেইনার, টক শো হোস্ট ও এইচআর হেডহান্টার ডন সামদানি এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ইনফ্রাস্ট্রাকচার বিভাগের অপারেশন অফিসার সায়েফ তানজিম কাইয়ুম।

কার্নিভালে প্রযুক্তিনির্ভর নানা প্রতিযোগিতা ও আয়োজন ছিল। এসব প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তিগত জ্ঞান, দ্রুত চিন্তাাশক্তি, সৃজনশীলতা, যুক্তিবোধ, দলগত কাজ ও উদ্ভাবনী চিন্তার দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়।

অনুষ্ঠানে সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ব্রাদার চন্দন গোমেজ বলেন, বর্তমান বিশ্বের বাস্তবতায় প্রযুক্তিশিক্ষা ও ডিজিটাল দক্ষতার গুরুত্ব ক্রমেই বাড়ছে। তবে এখনও অনেক স্কুল এ ধরনের প্রযুক্তি উৎসবের আয়োজন করে না। শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের জন্য প্রয়োজন উপযুক্ত প্ল্যাটফর্ম। সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল সব সময় শিক্ষার্থীদের নতুন কিছু শেখা, সৃজনশীল ধারণা নিয়ে কাজ করা এবং নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে আগ্রহী। স্কুলটির শিক্ষার্থীরা ইতিমধ্যে আন্তর্জাতিক পর্যায়েও বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রমে অংশ নিচ্ছে।

বিশ্বমঞ্চে নিজেদের দক্ষতা তুলে ধরার জন্য শিক্ষার্থীদের আরো প্রস্তুত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কার্নিভালের চিফ মডারেটর স্নিগ্ধা কণা পাল শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ও উৎসাহে সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্যম ও প্রযুক্তির প্রতি আগ্রহের প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি একে অপরের কাছ থেকে শেখার সুযোগ তৈরি করে।

কার্নিভালের মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করেছে কালের কণ্ঠ, সময় টিভি, এটিএন বাংলা, এখন টিভি ও ডেইলি নিউ এজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইমাম-খতিবদের হাম-রুবেলা টিকার সচেতনতামূলক প্রচারণার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


ইমাম-খতিবদের হাম-রুবেলা টিকার সচেতনতামূলক প্রচারণার আহ্বান

হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মসজিদের ইমাম ও খতিবদের সম্পৃক্ত করে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর জন্য আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনে হাম-রুবেলা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতাদের সমন্বয়ে আয়োজিত এডভোকেসি ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

তিনি ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক সরকার সরোয়ার আলম। সভার উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন ইউনিসেফের সিনিয়র ন্যাশনাল কনসালটেন্ট ডা. মো. শামছুজ্জামান। সভায় হাম-রুবেলার বর্তমান পরিস্থিতি, টিকাদানের গুরুত্ব, জনসচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ধর্মীয় নেতা ও ইমামদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা উল্লেখ করেন, শিশুদের হাম ও রুবেলার মতো প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষিত রাখতে সময়মতো টিকা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকাদান বিষয়ে মানুষের মধ্যে বিদ্যমান ভুল ধারণা ও বিভ্রান্তি দূর করতে ইমাম, খতিব, আলেম-ওলামা এবং ধর্মীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। মসজিদভিত্তিক জনসচেতনতা কার্যক্রমের মাধ্যমে অভিভাবকদের টিকাদানে উৎসাহিত করা সম্ভব।

সভায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে বিভিন্ন কার্যকর উদ্যোগ ও পরিকল্পনার বিষয়ে মতামত প্রদান করেন।

এ সময় ইপিআই, স্বাস্থ্য অধিদপ্তরের মেডিক্যাল অফিসার ডা. রাজিব সরকার হাম-রুবেলার বর্তমান পরিস্থিতি ও টিকাদান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। এছাড়া ডা. শারমিন ও ডা. শান্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।

এতে জেলা ও উপজেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা ও করণীয় বিষয়ে আলোচনা করেন ইউনিসেফ বিসিও-এর এসবিসি অফিসার এ আর এম এম কামাল।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, ইউনিসেফ, স্বাস্থ্য অধিদপ্তর এবং অন্যান্য অংশীজনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভা শেষে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির সফলতা কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স সিভিক সেন্টারে কল্যাণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী চট্টগ্রাম

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স সিভিক সেন্টারে কল্যাণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স সিভিক সেন্টারে আজ সকাল ৯টায় জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের কল্যাণ ও পেশাগত কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ, তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত দায়িত্ব ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার সদস্যদের বক্তব্য শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশের কর্মরত বিভিন্ন পদমর্যাদার ৬ জন পিপিএম (প্রেসিডেন্ট পুলিশ মেডেল) পদকপ্রাপ্ত পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার। একইসঙ্গে গুরুত্বপূর্ণ মামলা তদন্ত, পরোয়ানা তামিল, অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত পুলিশ সদস্যদের মাঝে সনদপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

পুলিশ সুপার বলেন, ভালো কাজের স্বীকৃতি পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও কর্মস্পৃহা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%