ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ৩


রাজশাহীতে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ৩

রাজশাহীতে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পর গৃহকর্মীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে নগরীর কেদুর মোড় এলাকার ‘বেলী ভিলা’ নামের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বেলী খাতুন (৭০) ছিলেন ওই এলাকার মৃত ফখরুদ্দীনের স্ত্রী। তার চার সন্তানের মধ্যে দুই ছেলে ও এক মেয়ে বিদেশে অবস্থান করছেন এবং অন্য ছেলে ঢাকায় বসবাস করেন।

আরও পড়ুন: শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে শতাধিক অসহায় পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়,

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে বেলী খাতুনের স্বামী মারা যান। এরপর থেকে তিনি ওই বাড়ির দোতলায় একাই বসবাস করতেন। রোববার রাতে দীর্ঘ সময় ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে বাড়ির ভাড়াটিয়া গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা ও প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বাড়ির ভাড়াটে মো. মারুফ জানান, শুক্রবার বৃদ্ধাকে শেষবারের মতো বাড়ির বাইরে দেখা গিয়েছিল। এরপর থেকে তার থাকার কক্ষটি তালাবদ্ধ ছিল। প্রতিবেশীরা মনে করেছিলেন তিনি হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন। কিন্তু রোববার রাতে তার বন্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে বোয়ালিয়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

এদিকে, ওই নারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বাড়ির সামনে স্থানীয়দের ভিড় জমে যায়। পরে ময়নাতদন্তের জন্য রাতেই মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী গণমাধ্যমকে জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তার হত্যাকাণ্ড ঘটতে পারে দুই থেকে তিন দিন আগে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের গৃহকর্মীসহ তিনজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: কাঁঠালিয়ায় সম্প্রীতির দুর্গোৎসব: অফিসার ইনচার্জ ও স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে। সেই সঙ্গে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিক্ষোভস্থল হিসেবে যন্তর মন্তরের নাম বাতিল করল মোদি সরকার, আন্দোলনে নতুন মোড়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


বিক্ষোভস্থল হিসেবে যন্তর মন্তরের নাম বাতিল করল মোদি সরকার, আন্দোলনে নতুন মোড়

দিল্লির ‘যন্তর মন্তর’কে বিক্ষোভের স্থান হিসেবে স্বীকৃতি বাতিল করা হয়েছে। সোমবার দিল্লি পুলিশের একটি সার্কুলারে এই তথ্য প্রকাশ করা হয়। একইসাথে, আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শনের জন্য নতুন তিনটি স্থান কর্তৃপক্ষ চূড়ান্ত করেছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নাগরিকদের বিক্ষোভ বা প্রতিবাদ আয়োজনের অধিকার রক্ষার জন্য যন্তর মন্তরের পরিবর্তে বিকল্প উপযুক্ত ভেন্যু পর্যালোচনার উদ্দেশ্যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছিল। এই কমিটির সুপারিশের ভিত্তিতে যন্তর মন্তরকে প্রতিবাদের স্থান হিসেবে তালিকাভুক্তির বাইরে রাখা হয়েছে।

নতুন তিনটি প্রতিবাদের ভেন্যু হিসেবে চিহ্নিত করা হয়েছে—রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং সিবিডি গ্রাউন্ড।

দিল্লি পুলিশ জানিয়েছে, এই নতুন তিন স্থানে প্রতিবাদ বা গণজমায়েত আয়োজনের জন্য একটি বিস্তারিত ও পরিমার্জিত ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ বা নির্দেশিকা আলাদাভাবে জারি করা হবে।

দিল্লি পুলিশের এই সিদ্ধান্তের পর প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে চলমান আন্দোলন নতুন মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হালুয়াঘাটে ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, নিহত ইজারাদার নোমান আলী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


হালুয়াঘাটে ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, নিহত ইজারাদার নোমান আলী

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে ভারতীয় গরু আটক করার পর তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের সঙ্গে চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এই সংঘর্ষের সময় বিজিবির এক সদস্যের অস্ত্র থেকে গুলি বেরিয়ে এসে নোমান আলী (৩৫) নামের একজন ব্যক্তির মৃত্যু ঘটে। সংঘর্ষের সময় বিজিবির এক সদস্যকে দা দিয়ে কোপানোর অভিযোগও উঠেছে।

সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন ঝলঝলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নোমান আলী উপজেলার বেতকুড়ি এলাকার মৃত আলাল উদ্দিনের ছেলে এবং তিনি বাঘাইতলা বাজারের ইজারাদার হিসেবে পরিচিত ছিলেন।

বিজিবির মতে, তেলিখালী বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত দায়িত্ব পালনকালে ছয়টি ভারতীয় গরু আটক করে। পরে, আটক গরুগুলো ক্যাম্পে নিয়ে আসার সময় সংঘবদ্ধ একটি দল দুটি গরু বলপ্রয়োগ করে ছিনিয়ে নেয়। অবশিষ্ট গরুগুলোও ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে ২০ থেকে ২৫ জনের একটি দল বিজিবির টহল দলের ওপর আকস্মিক হামলা চালায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীদের প্রথমে থামার জন্য সতর্ক করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে চার থেকে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। তবুও হামলা বন্ধ না হওয়ায় হামলাকারীদের একজন বিজিবির নায়েক রফিককে লক্ষ্য করে ধারালো দা দিয়ে কোপ দেয়। এই সময় নায়েক রফিকের হাতে থাকা লোড করা এসএমজি থেকে স্বয়ংক্রিয়ভাবে ছয় রাউন্ড গুলি বেরিয়ে আসে। গুলিগুলো নোমান আলীর বুকে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাটের তেলিখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মো. আব্দুল কাদির জানান, টহল দলের ওপর হামলার পর আত্মরক্ষার্থে এই অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। তবে, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হচ্ছে।

হালুয়াঘাট থানার ওসি মো. জালাল উদ্দিন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় হালুয়াঘাট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫
নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৪৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজনকে সামারি ট্রায়ালের আওতায় আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি ১৪৪ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।  

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে জেলার বিভিন্ন থানায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে বেগমগঞ্জ মডেল থানায় ৩৬ জন, সুধারাম মডেল থানায় ১৫ জন, কোম্পানীগঞ্জ থানায় ১১ জন, সেনবাগ থানায় চারজন, চরজব্বর থানায় আটজন, সোনাইমুড়ী থানায় চারজন, চাটখিল থানায় চারজন, হাতিয়া থানায় ৫১ জন এবং কবিরহাট থানায় ১২ জন রয়েছেন। হাতিয়া থানায় আটক ৫১ জনের মধ্যে একজনকে সামারি ট্রায়ালের আওতায় আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি ৫০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন আরও বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা রোধে নিয়মিত অভিযানের পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবে জেলা পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যন্তর মন্তরে আর নয় বিক্ষোভ, নতুন ৩ স্থান নির্ধারণ করেছে দিল্লি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


যন্তর মন্তরে আর নয় বিক্ষোভ, নতুন ৩ স্থান নির্ধারণ করেছে দিল্লি পুলিশ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির জন্য নতুন তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্তটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কমিটির সুপারিশের ভিত্তিতে গৃহীত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

নতুনভাবে নির্ধারিত স্থানগুলো হলো—রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ড।

এখন পর্যন্ত কেন্দ্রীয় দিল্লির উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকা যন্তর মন্তর বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেখানে ভবিষ্যতে আর বিক্ষোভ বা অবস্থান কর্মসূচি পালন করা যাবে না।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবং ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠনের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার যন্তর মন্তরকে বিক্ষোভের জন্য নির্ধারিত স্থানের তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশনা জারি করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%