০৮:৩৪ এম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পুত্র এবং দেশের বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সন্তান বিলাওয়াল ভুট্টো জারদারি বিয়ের পরিকল্পনা করছেন। ইতোমধ্যে তাঁর আংটিবদল সম্পন্ন হয়েছে।
হবু স্ত্রী একজন ইউরোপীয় নাগরিক বলে জানা গেছে, তবে তাঁর নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা
পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি আউসাফ শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বিলাওয়ালের বিয়ের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
তবে পুরো আয়োজনটি গোপনীয়তার মধ্যে রাখা হচ্ছে।
বিলাওয়াল ভুট্টো বর্তমানে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান। তাঁর বিয়ের বিষয়ে পরিবার থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
সূত্রের বরাত দিয়ে ডেইলি আউসাফ জানায়, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বর্তমানে ব্যক্তিগত সফরে অস্ট্রিয়ায় অবস্থান করছেন।
বিলাওয়ালের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য তিনি ইউরোপের দেশটিতে গেছেন বলে সূত্রটি দাবি করেছে। জারদারি ২৭ আগস্ট অস্ট্রিয়ায় পৌঁছান এবং আগামী ৩১ আগস্ট পর্যন্ত সেখানে থাকার কথা রয়েছে।
বিলাওয়াল ভুট্টো বর্তমানে ৩৭ বছর বয়সী। তিনি ১৯৮৮ সালের ২১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।
আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের
দীর্ঘদিন ধরে তাঁর ব্যক্তিগত জীবন এবং বিয়ে নিয়ে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। যদিও আংটিবদলের খবর প্রকাশিত হয়েছে, হবু স্ত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে।
২০১৮ সালে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন বিলাওয়াল। পরে ২০২২ সালের এপ্রিলে শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।
সূত্র: ডেইলি আউসাফ
আরও পড়ুন: ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন