ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

রাণীনগরে ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ ও জরিমানা


রাণীনগরে ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ ও জরিমানা

নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারে অভিযান চালিয়ে মাছ ধরা নিষিদ্ধ ১০ হাজার মিটার রিং ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় জাল বিক্রির দায়ে দুই জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান এই অভিযান পরিচালনা করেন।

আদালত সুত্র জানায়, আবাদপুকুর বাজারে প্রকাশ্য নিষিদ্ধ চায়নাদুয়ারী রিং জাল ও কারেন্ট জাল বিক্রি হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যমানের ২০০টি কারেন্ট জাল এবং ১১টি রিং জালসহ মোট ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়। এসময় নিষিদ্ধ জাল বিক্রির দায়ে গোলাম মোস্তফা (৫০) ও মাহাবুব আলম (৩৫) কে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। গোলাম মোস্তফা ও মাহাবুব আলম নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রাকিবুল হাসান জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এই অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন: হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামুতে পাহাড়ি ঢলের পানিতে একটি পথচারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৪ পি.এম


রামুতে পাহাড়ি ঢলের পানিতে একটি পথচারীর মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে একটি পথচারী নিরঞ্জন দাস (৬৫) নামের ব্যক্তি পাহাড়ি ঢলের পানিতে পা ফসকে তলিয়ে গিয়ে মারা গেছেন। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালানোর পর স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

এই দুর্ঘটনাটি রবিবার (১২ জুলাই) রাত ৮টা নাগাদ কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা এলাকায় ঘটে।

নিহত নিরঞ্জন দাস একই ইউনিয়নের দোছড়ি পূর্বদাশপাড়া গ্রামের মৃত সুধীর দাসের সন্তান। নিহতের ভাই ডালিম দাস জানান, নিরঞ্জন দাস নাইক্ষ্যংছড়ির একটি দোকানে চাকরি করতেন এবং প্রতিদিনের মতো কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টমটমে করে বাড়ি ফিরছিলেন।

যাওয়ার পথে নাইক্ষ্যংছড়ি-রামু গর্জনিয়া বাজার সড়কের ফাক্রিকাটা এলাকায় পৌঁছানোর পর তিনি দেখতে পান যে, সড়কটির ওপর হাঁটুসমান পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হচ্ছে। ঝুঁকির কারণে টমটমচালক পানি পার হতে রাজি না হওয়ার পর নিরঞ্জন দাস হেঁটে সড়ক পার হওয়ার চেষ্টা করেন।

ডালিম দাস আরো জানান, ফাক্রিকাটা বিলসংলগ্ন সড়কের মাঝখানে পানির স্রোত বেশি ছিল। শারীরিকভাবে প্রতিবন্ধী নিরঞ্জন দাস যখন রাস্তার পাশ দিয়ে হাঁটার চেষ্টা করছিলেন, তখন তিনি একটি গর্তের মধ্যে পা পড়ে ভারসাম্য হারিয়ে স্রোতের পানিতে তলিয়ে যান।

আশপাশের লোকজন দ্রুত ছুটে এলেও মাত্র কয়েক মুহূর্তের মধ্যে তিনি পানির নিচে হারিয়ে যান। খবর পেয়ে তার স্বজন ও স্থানীয়রা উদ্ধার কার্যক্রম শুরু করেন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর ঘটনাস্থলের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে, নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, নিহতের পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করেছেন। এ ঘটনায় তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বলেছেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজের জন্য পাঠানো হয়েছে। সোমবার ঘটনাস্থল পরিদর্শন করা হবে। নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে এবং তাদের প্রতি সমবেদনা জানানো হবে।’

এদিকে, টানা বর্ষণের কারণে পাহাড়ি ঢলের ঝুঁকি বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন প্রয়োজন ছাড়া ঢলপ্রবণ এলাকা ও স্রোতযুক্ত সড়ক পারাপার না করার জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যাদুর্গতদের মাঝে নৌবাহিনীর খাদ্য সহায়তা ও মেডিকেল ক্যাম্পেইন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৫ পি.এম


বন্যাদুর্গতদের মাঝে নৌবাহিনীর খাদ্য সহায়তা ও মেডিকেল ক্যাম্পেইন

বন্যাদুর্গতদের মাঝে নৌবাহিনীর খাদ্য সহায়তা ও মেডিকেল ক্যাম্পেইন

বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক গতকাল শনিবার বানৌজা সমুদ্র জয়-এর উদ্যোগে সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন এবং ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় মোট ২৩০ জনকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যা পরিস্থিতি অবনতির কারণে গুচ্ছ ভর্তি সময়সীমা বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৭ পি.এম


বন্যা পরিস্থিতি অবনতির কারণে গুচ্ছ ভর্তি সময়সীমা বৃদ্ধি

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সাম্প্রতিক অতিবর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের ফলে বন্যা পরিস্থিতির অবনতির কারণে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোর প্রথম বর্ষ স্নাতক শ্রেণির চূড়ান্ত ভর্তি কার্যক্রমের সময়সীমা বাড়ানো হয়েছে।

রবিবার (১২ জুলাই) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি বিষয়ক কোর কমিটির সদস্য সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ জুলাই কোর কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ১৬ জুলাই পর্যন্ত চলবে। তবে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস আগামী ১৫ জুলাই তারিখেই অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে বন্যা পরিস্থিতির কারণে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরুর বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজ নিজ পরিস্থিতি বিবেচনায় পৃথকভাবে সিদ্ধান্ত নেবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চলমান বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো- ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করলেন সাঈদ ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১২:০০ এম


সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করলেন সাঈদ ইব্রাহিম

সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ধারা অব্যাহত রাখতে বৃত্তি প্রদান করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সহকারী অধ্যাপক সাঈদ ইব্রাহিম আহমেদ।

রোববার (১২ জুলাই) ফুটস্টেপস বাংলাদেশ এবং বৃত্ত ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে সাঈদ ইব্রাহিম তাঁর বক্তব্যে উল্লেখ করেন, 'অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ কঠিন হয়ে পড়ে। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে এলে এসব শিক্ষার্থী তাদের শিক্ষা নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবে।'

তিনি আরও উল্লেখ করেন, 'শিক্ষায় বিনিয়োগ মানে দেশের ভবিষ্যতে বিনিয়োগ। আজ যাদের সহায়তা করা হচ্ছে, তারা ভবিষ্যতে দেশের উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন এবং নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।'

সাঈদ ইব্রাহিম ব্যক্তিগত, করপোরেট প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থাগুলোকে শিক্ষাবৃত্তি কার্যক্রমে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তার মতে, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এমন একটি সমাজ গড়ে তোলা সম্ভব, যেখানে কোনো মেধাবী শিক্ষার্থী কেবল আর্থিক সংকটের কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে না।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এই সহায়তার জন্য আয়োজকদের প্রতি তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তাদের স্বপ্নপূরণে সহায়তা করাই এই উদ্যোগের লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের বৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%