ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ, আবেদন করতে পারবেন বিবাহিতরাও


বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ, আবেদন করতে পারবেন বিবাহিতরাও

জনবল নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনী একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটি ২০২৭ সালের ডিইও ব্যাচে ‘কমিশন্ড অফিসার’ পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের আমন্ত্রণ জানায়। প্রার্থীরা অনলাইনের মাধ্যমেই আগামী ১১ জুলাই, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী

পদের নাম: ২০২৭ এ ডিইও ব্যাচে কমিশন্ড অফিসার

আরও পড়ুন: সৌদি এয়ারলাইনসের যাত্রীদের লাগেজ হারানোর অভিযোগ দাখিলের আহ্বান

শাখার নাম: শিক্ষা শাখা (মাস্টার অব স্পেশাল এডুকেশন), নারীদের জন্য ও পুরুষদের জন্য। শিক্ষাগত যোগ্যতা: স্পেশাল এডুকেশন ও ইনক্লুসিভ এডুকেশ এবং মাস্টার অব স্পেশাল এডুকেশন বিষয়ে চার বছর মেয়াদি বিএড। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্পেশাল এডুকেশন ও ইনক্লুসিভ এডুকেশ এবং মাস্টার অব স্পেশাল এডুকেশন পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে।

শাখার নাম: শিক্ষা শাখা (সাধারণ বিষয়), পুরুষ এবং নারী। শিক্ষাগত যোগ্যতা: ইংরেজি/পদার্থবিজ্ঞান/রসায়ন/মনোবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর। এসএসসি ও এইচএসসি কিংবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে।

শাখার নাম: শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ারিং), নারী ও পুরুষ। শিক্ষাগত যোগ্যতা: (ক) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (খ) অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (গ) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ঘ) মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে।

শারীরিক যোগ্যতা: পুরুষের উচ্চতা হতে হবে ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। নারীদের উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি।

আরও পড়ুন: সারের বস্তা থেকে বিএনপির বিরুদ্ধে সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী

চাকরির ধরন: স্থায়ী। প্রার্থীর ধরন: নারী-পুরুষ। বৈবাহিক অবস্থায়: অবিবাহিত/বিবাহিত।

কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা অবশ্যক। বয়সের মধ্যে: ১ জানুয়ারি ২০২৭ তারিখ সর্বোচ্চ ৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট https://joinnavy.navy.mil.bd/ এ গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০x৩০০ সাইজের ছবি এবং ৩০০x৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: প্রার্থীকে অনলাইন অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ১০০০ টাকা পাঠাতে হবে।

আরও পড়ুন: আওয়ামী লীগকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা ও ঠেলাঠেলি

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১১ জুলাই, ২০২৬ ইং তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


যশোরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

যশোরের শার্শা উপজেলায় এক প্রবাসীর স্ত্রী সম্পর্কে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে।

সোমবার (১৫ জুন) দুপুরে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়া ঘোপ গ্রামের হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের আব্দুর রহমান ইমন (২৪) এবং মেহেদি হাসান টুটুল (২৫)। এছাড়া মামলার অপর দুই আসামি আব্দুল্লাহ আল মামুন (২৬) ও ইমন (২৪) বর্তমানে পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ জুন দিবাগত রাতের ঘটনা। ওই প্রবাসীর স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন। এসময় ওই গ্রামের আব্দুর রহমান ইমন ও মেহেদি হাসান টুটুলসহ ৫ জন তাকে জোরপূর্বক জিম্মি করে। তারা প্রাণনাশের হুমকি এবং ভয়ভীতি দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

ঘটনার পর ভুক্তভোগী নারী শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে মামলা রুজু করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, 'ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা দায়ের করেছি। এরপর রোববার (১৪ জুন) রাতে বিশেষ অভিযান চালিয়ে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।'

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত পলাতক বাকি দুই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনজীরকে দেশে ফেরাতে নথিপত্র প্রস্তুত করছে দুদক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


বেনজীরকে দেশে ফেরাতে নথিপত্র প্রস্তুত করছে দুদক

দুবাইয়ে গ্রেফতার পুলিশ বিভাগের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতির সব নথিপত্র গোছাচ্ছে। সংস্থাটি জানিয়েছে, এই নথিগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে পাঠানো হবে।

সোমবার (১৫ জুন) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানিয়ে বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে তৈরি হচ্ছে সব নথিপত্র। দুর্নীতি সংক্রান্ত নথিগুলো চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে পাঠানো হবে।

এদিকে, আইনজীবীরা মন্তব্য করেছেন, পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে দুদকসহ সংশ্লিষ্ট সংস্থাকে সঠিক নথিপত্র সরবরাহ ও কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করতে হবে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মাহসিব হোসেন বলেছেন,

“দুবাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নথিগুলো সঠিক কিনা। যে অভিযোগের কথা উল্লেখ করা হচ্ছে, নথিতে সেটার প্রতিফলন ঘটছে কিনা, সেটি একটি বড় বিষয়। দুবাই কিন্তু সময় বেধে দিয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি পাঠাতে হবে।”

সংশ্লিষ্টদের অব্যাহতভাবে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ রয়েছে, যাতে দুবাইতে জব্দ করা সম্পদগুলোও দেশে ফিরিয়ে আনা যায়।

রাজধানীর অভিজাত এলাকা গুলশানের ১২৬ নম্বর রোডে একটি ভবনের দুটি ফ্লোরে সাবেক আইজিপি বেনজীর আহমেদের মালিকানায় চারটি ফ্ল্যাট ছিল। গত বছরের ডিসেম্বরে এগুলো ক্রোক করে আসবাবপত্রসহ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয় দুদক।

প্রতিটি ফ্লোরের সম্ভাব্য ভাড়া ২ লাখ ৩০ হাজার টাকা ধার্য করা হলেও এখনও এই অর্থ ভাড়া দিতে পারেনি দুর্নীতি দমন কমিশন। একইভাবে বেনজীরের নারায়ণগঞ্জের ডুপ্লেক্স ভবন থেকেও কোনো আয়ের ব্যবস্থা হয়নি। তবে, গোপালগঞ্জের সাভানা রিসোর্টটি স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, যেখান থেকে নিয়মিত রাজস্ব রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে।

দুদকের তথ্যমতে, ৭৪ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ৪টি মামলাসহ পাসপোর্ট জালিয়াতি ও মানিলন্ডারিং মিলিয়ে বেনজীরের বিরুদ্ধে মোট ৬টি মামলা রয়েছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও মাদারীপুরসহ দেশের বিভিন্ন স্থানে তার অঢেল সম্পদের খোঁজ পেয়েছে দুদক। এমনকি দেশের গণ্ডি পেরিয়ে দুবাইতে থাকা তার সম্পদও সংস্থাটি ক্রোক করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনজীরকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


বেনজীরকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম মন্তব্য করেছেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদ একজন কুখ্যাত সন্ত্রাসী। তার বিচারের প্রক্রিয়া অবশ্যই সম্পন্ন হতে হবে। ট্রাইব্যুনালের কাছে বেনজীর আহমেদের বিরুদ্ধে থাকা গ্রেফতারি পরোয়ানার নথিগুলি ইতিমধ্যে দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে। তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে।

সোমবার (১৫ জুন) তিনি এক সংবাদ সম্মেলনে এই বিষয়গুলোর উপর আলোকপাত করেন।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আরও বলেন, বেনজীর আহমেদ শুধুমাত্র শাপলা চত্বরের মাস্টার মাইন্ড ছিলেন না, বরং তিনি গুম ও খুনের কঠোরভাবে জড়িত। শাপলা চত্বরের ঘটনা, একরাম হত্যাসহ বিভিন্ন অভিযোগের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে প্রায় ১০টি মামলা চলমান রয়েছে।

তিনি এটি আরো যোগ করেন যে, ফ্যাসিস্ট সরকারের একতরফা ও অবৈধ নির্বাচনের অন্যতম কুশীলব ছিলেন বেনজীর আহমেদ। র‌্যাব এবং পুলিশে থাকা সময়ে তিনি অসংখ্য মানুষকে হত্যা এবং নির্যাতন করেছেন। তাকে দেশে ফেরত নিয়ে আসলে ট্রাইব্যুনালের মামলার বিচার প্রক্রিয়ার জন্য তার হাজিরা নিশ্চিত করা হবে এবং তার কঠোর বিচার করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণচেষ্টার অভিযোগে যুবদল নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


ধর্ষণচেষ্টার অভিযোগে যুবদল নেতা গ্রেফতার

পাবনার আতাইকুলায় এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা আবুল কাশেমকে গ্রেফতার করেছে আতাইকুলা থানা পুলিশ। তাছাড়া, অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাকে যুবদল থেকেও বহিষ্কার করা হয়েছে।

তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার (১৫ জুন) ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে আতাইকুলা থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া আবুল কাশেম পাবনার আতাইকুলা থানার আড়িয়াডাংগী গ্রামের মৃত নিজামুদ্দিন শেখের ছেলে। তিনি বর্তমানে আর-আতাইকুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, "তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা গতকাল সারারাত অভিযান চালিয়েছি। ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে আমরা আবুল কাশেমকে গ্রেফতার করেছি। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"

এর আগে, ১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ আবুল কাশেমের বিরুদ্ধে ওঠে। এ ঘটনায় পর দিন শিক্ষার্থীর মা বাদী হয়ে কাশেম শেখকে অভিযুক্ত করে আতাইকুলা থানায় মামলা দায়ের করেন। ঘটনার প্রতিবাদে এবং দোষীকে গ্রেফতারের দাবিতে স্থানীয়রা গতকাল রবিবার (১৪ জুন) অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে।

এদিকে, অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবদল থেকেও আবুল কাশেমকে বহিষ্কার করা হয়েছে। রবিবার রাতে ইউনিয়ন যুবদলের সভাপতি একতাশামুল হক রাজিব এবং সাধারণ সম্পাদক বিল্লাল সরদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়ে। নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%