১২:১২ পি.এম
খরা ও মরুকরণ প্রতিরোধ করার লক্ষ্যে চীনের প্রযুক্তিগত সহায়তা গ্রহণ করছে আরব দেশগুলো। এ উদ্দেশ্যে ৫ বছর মেয়াদি একটি যৌথ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গতকাল রবিবার মঙ্গোলিয়ার উলান বাটরে চলমান জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ কনভেনশনে (COP17) এই পরিকল্পনা শুরু হয়।
এই পরিকল্পনার অধীনে চীনের অভিজ্ঞতা থেকে উদ্ভূত প্রযুক্তিগুলো এখন আরব দেশগুলোর জন্য কাজে লাগানো হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রিমোট সেন্সিং এবং স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করা হবে। এর ফলে ধূলিঝড়ের পূর্বাভাস ও ভূমিক্ষয় প্রতিরোধও সহজ হয়ে যাবে।
চীনের ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (এনএফজিএ) এর প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য উল্লিখিত হয়েছে। চায়না ফরেস্ট্রি একাডেমি ও আরব লীগের সচিবালয়ের যৌথ উদ্যোগে এই দ্বিপক্ষীয় চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
নতুন পরিকল্পনার অধীনে, সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া হবে। ভূমিক্ষয় ও অবক্ষয় বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা, রিমোট সেন্সিং প্রযুক্তি এবং স্যাটেলাইটের সাহায্য নেওয়া হবে। এর পাশাপাশি ভয়াবহ বালু ও ধূলিঝড়ের পর্যবেক্ষণ করে দ্রুত পূর্বসংকেত দেওয়ার উন্নত পূর্বাভাস ব্যবস্থা তৈরির কাজেও দুই পক্ষ একযোগে কাজ করবে।
এই পরিকল্পনার আওতাভুক্ত মরুকরণ নিয়ন্ত্রণে একটি পরামর্শদাতা বিশেষজ্ঞ পুল গঠন করা হবে। সেখানে তরুণ পরিবেশ বিজ্ঞানী ও গবেষকদের জন্য নিয়মিত কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। আরও, ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় সম্প্রদায়কে এই জলবায়ু যুদ্ধে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হবে।
চীন এর আগে ‘কুবুকি মরুভূমি’ সবুজায়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এনএফজিএ জানাচ্ছে, সেই অভিজ্ঞতার আলোকে মরুকরণ প্রতিরোধে উপযুক্ত ৩০টি পরীক্ষিত প্রযুক্তির তালিকা তৈরি করা হয়েছে। এই প্রযুক্তিগুলো আরব দেশগুলোতে প্রয়োগ করা হবে।
এদিকে, চায়নিজ একাডেমি অব ফরেস্ট্রির সহ-সভাপতি কুই লিজুয়ান জানাচ্ছেন, মিসর ও চীন একত্রে নীল নদ ও হোয়াংহো (হলুদ) নদী নিয়ে তুলনামূলক পরিবেশগত সমীক্ষার সম্ভাবনা যাচাই করছে। সমন্বিত ব্যবস্থাপনার এই উদ্যোগটি ইতোমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন এনজিওর কাছে সমাদৃত হয়েছে।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন