ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানের ৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের


ইরানের ৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

 জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা ইরানের চারটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে।

অন্যদিকে, তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবেই এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

জর্ডানের জেনারেল স্টাফের এক কর্মকর্তা সোমবার বলেছেন, ‘আজ ভোরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ভূখণ্ড থেকে জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা চারটি ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করেছে।’

তিনি আরও বলেছেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম মারা গেছেন

সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

তিনি সোমবার (১৩ জুলাই) ভোর ৪টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুহয়।

মৃত‍্যুকালে তার বয়স ৭৮ বছর ছিল।

রাজনৈতিক জীবনে তিনি চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ওই আসন থেকে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে তিনি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

নজরুল ইসলাম চৌধুরীর ভাগিনা আমিন আহমেদ চৌধুরী রোকন জানান, ‘মঙ্গলবার বেলা ১১টায় কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।’

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশীয় বস্ত্র রপ্তানিতে নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


দেশীয় বস্ত্র রপ্তানিতে নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণ

দেশীয় বস্ত্র ও তৈরি পোশাক খাতের রপ্তানি বৃদ্ধির জন্য বাংলাদেশ ব্যাংক নগদ সহায়তার হার বাড়িয়েছে। কাঁচামালের উৎপাদনের উৎসাহ এবং রপ্তানি প্রতিযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য নগদ সহায়তার হার পূর্বের ১ দশমিক ৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) গতকাল রবিবার বিষয়টি নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপনটির মাধ্যমে, ৫ জুলাই জারি করা এফইপিডি প্রজ্ঞাপনকে সংশোধন করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে, ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির বিপরীতে নগদ সহায়তা ১.৫০ শতাংশ থেকে বৃদ্ধি করে ৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের (এফইপিডি-১) সার্কুলার নং ১৭-এর প্রেক্ষিতে এই সংশোধনীটি আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাক সুবিধার বিকল্প হিসেবে প্রদত্ত নগদ সহায়তা বাড়ানো হয়েছে। বিশেষত, এটি তৈরি পোশাক (আরএমজি) খাতের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। তবে, এই সুবিধা পেতে রপ্তানিকারকদের কিছু শর্ত পূরণ করতে হবে। বিশেষ করে, বিজিএমইএ, বিকেএমইএ বা অন্যান্য সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের সদস্য রপ্তানিকারকদের দেশীয় উৎস থেকে কাঁচামাল—যেমন সুতা ও কাপড় সংগ্রহের প্রমাণপত্র দাখিল করতে হবে।

এ ক্ষেত্রে পূর্বের প্রযোজ্য নির্দেশনা ২০০১ ও ২০০৩ সালের সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা সার্কুলারের বিধানসমূহ বহাল থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
প্রধানমন্ত্রীকে পারুল আক্তার

ফ্যামিলি কার্ড পেয়ে সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে পারছি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


ফ্যামিলি কার্ড পেয়ে সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে পারছি

 

বরিশাল সফরে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের মতবিনিময় সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) গৌরনদী উপজেলায় অনুষ্ঠিত এই সভায় উপকারভোগী ৬১৭ জন নারীর মধ্যে তিনজনের বক্তব্য প্রধানমন্ত্রী শুনেন।

এসময় প্রধানমন্ত্রীর উদ্দেশে পারুল আক্তার নামের এক উপকারভোগী নারী বলেন, "আমার সন্তানদের লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। প্রাইভেট পড়াতে পারতাম না। তাদের খাবার জোগাড় করা আমার পক্ষে দায় হয়েছিল। ফ্যামিলি কার্ড হাতে পাওয়ার পরে আমি তাদের লেখাপড়া ও পরিবার পরিচালনায় অর্থনৈতিক যোগান দিতে পারছি।"

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশে তিনি বলেন, "আপনি ভোটের আগে আমাদের কথা দিয়েছিলেন ফ্যামিলি কার্ড দেবেন। ভোটের কালি শুকানোর আগেই আমরা ফ্যামিলি কার্ড হাতে পেয়েছি, এজন্য আপনাকে ধন্যবাদ। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি সবসময় আমরা যাতে আপনাকে পাশে পাই।"

এসময় প্রধানমন্ত্রী বলেন, "নেতার নির্বাচনের পূর্বে আমরা বলেছিলাম বিএনপি সরকার গঠন করলে সারাদেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। আমরা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করে দিয়েছি। চলতি অর্থবছরে সারা দেশে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এজন্য ২০২৬-২৭ অর্থবছরের ঘোষিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।"

তিনি বলেন, "বিএনপির পাশে যতক্ষণ জনগণ থাকবে ততক্ষণ বিএনপি কোন বাধা না মেনে দেশের স্বার্থে কাজ করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত নারীদের শিক্ষা গ্রহণ ফ্রি করে দিয়েছিলেন। তাকে অনুসরণ করে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার প্রথম শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত নারীদের শিক্ষা ফ্রি করবে। একই সাথে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হবে। কারণ বাংলাদেশের উন্নতির জন্য নারীদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে।"

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদী পৌঁছায়। সেখানে বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে মরমী কবি পাগলা কানাইয়ের ১৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


ঝিনাইদহে মরমী কবি পাগলা কানাইয়ের ১৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইদহে মরমী কবি ও সাধক পাগলা কানাইয়ের ১৩৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি পালিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে।

গতকাল রোববার বিকালে সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে কবি পাগলা কানাই এর সমাধীস্থলে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এই আয়োজনের দায়িত্ব পালন করে পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ।

আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদের সভাপতি ও জেলা প্রশাসক মো. নোমান হোসেন। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।

এ উপলক্ষে অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান।

এই সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুসহ সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা ছিলেন। পরে আলোচনা সভার শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান বাসস’কে বলেন, দেশে বিদেশে লালন শাহ ও হাসন রাজা নিয়ে অনেক গবেষণা চলছে। তাঁর কথায়, পাগলা কানাইয়ের সংগীত, কবিতা ও জীবনদর্শন নিয়েও গবেষণা হতে পারে। তিনি আরও বলেন, পাগলা কানাই এর স্মৃতি বিজড়িত সমাধি সংরক্ষণ ও তাঁর সৃষ্টিকর্ম সংগ্রহের মাধ্যমে দেশের সাংস্কৃতিক সমৃদ্ধি বেগবান হবে।

প্রধান অতিথি জেলা প্রশাসক মো. নোমান হোসেন বাসস’কে বলেন, মরমী কবি পাগলা কানাই বাঙালি সংস্কৃতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তিনি জানান, পাগলা কানাইয়ের সৃষ্টিকর্ম ও সংগীতের স্বতন্ত্র একটি ধারা রয়েছে। যার মধ্য দিয়ে তিনি ধর্মীয় রীতি, প্রথা ও চেতনার সঙ্গে মানুষের জীবনাচার ও সংস্কৃতির দারুণ মেলবন্ধন ঘটিয়েছেন পাগলা কানাই।

এসময় তিনি মরমী সাধক কবি পাগলা কানাই এর স্মৃতি সংরক্ষণে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%