ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত, স্ত্রী হাসপাতালে মারা যান


খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত, স্ত্রী হাসপাতালে মারা যান

খুলনার ডুমুরিয়ায় একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার লক্ষণপুর গ্রামের জ্ঞানেন্দ্র রায়ের ছেলে স্বপন কুমার রায় এবং তার স্ত্রী হান্না সরকার। দুর্ঘটনার ফলে স্বপন কুমার রায় ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা বগুড়া থেকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তালাগামী মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন স্বামী-স্ত্রী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।

আরও পড়ুন: থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের

নিহতদের স্বজন শিমমন সরকার জানান, স্বপন কুমার রায় তার শ্বশুর এবং হান্না সরকার তার শাশুড়ি। তারা দুজনই একটি মিশনে চাকরি করতেন। তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।

ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ও খুলনা ট্রাফিক পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

খর্ণিয়া হাইওয়ে থানার পরিদর্শক জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তিনি দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ম্যানগ্রোভ সংরক্ষণে কার্বন ক্রেডিটের সম্ভাবনা দেখছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


বাংলাদেশ ম্যানগ্রোভ সংরক্ষণে কার্বন ক্রেডিটের সম্ভাবনা দেখছে

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার পাশাপাশি কার্বন ক্রেডিটের সম্ভাবনা কাজে লাগাতে বৃক্ষরোপণ, ম্যানগ্রোভ সংরক্ষণ এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ জানিয়েছেন, উপকূলীয় ম্যানগ্রোভ বন সংরক্ষণ ও পুনরুদ্ধারের মাধ্যমে ‘ব্লু কার্বন’ থেকে উচ্চমূল্যের কার্বন ক্রেডিট তৈরির সুযোগ রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (আইডব্লিউএম) আয়োজনে ‘রুটেড ইন দ্য ডেল্টা, রাইজিং ফর দ্য ক্লাইমেট’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশের কার্বন ক্রেডিট কার্যক্রমের সম্ভাবনা, বিশ্বাসযোগ্যতা এবং বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

ড. সাইমুম পারভেজ বক্তব্যে বলেন, পরিবেশ সংরক্ষণ ও কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগকে যথাযথ পরিমাপ ও যাচাইয়ের মাধ্যমে জলবায়ু অর্থায়নের সুযোগে রূপ দেওয়া সম্ভব। তিনি উল্লেখ করেন যে, এ ক্ষেত্রে ম্যানগ্রোভ সংরক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি জানান, সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপণ করা গাছের অধিকাংশই হবে ম্যানগ্রোভ। উপকূলীয় ম্যানগ্রোভের গাছ ও মাটিতে সঞ্চিত কার্বনকে ‘ব্লু কার্বন’ বলা হয়। প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করতে পারলে এসব বন সংরক্ষণ ও পুনরুদ্ধারের মাধ্যমে উচ্চমূল্যের কার্বন ক্রেডিট তৈরির সুযোগ রয়েছে। একই সঙ্গে ম্যানগ্রোভ বন উপকূল রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় মানুষের জীবিকায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।

ড. সাইমুম পারভেজ নিজের শৈশবের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, তিনি নদীতীরবর্তী এলাকায় বড় হয়েছেন। নদীর পানিপ্রবাহের সঙ্গে তার বেড়ে ওঠার স্মৃতি জড়িয়ে আছে। এ প্রসঙ্গে তিনি ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খননের সরকারি উদ্যোগের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, পরিকল্পিতভাবে খাল-নদী খনন ও পুনরুদ্ধার করা গেলে পানিপ্রবাহ সচল রাখা, জলাবদ্ধতা কমানো এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ ও সেচের সুযোগ বাড়ানো সম্ভব। পাশাপাশি নদী-খালের সংযোগ পুনরুদ্ধার কৃষি, মৎস্যসম্পদ এবং নদীনির্ভর মানুষের জীবিকার জন্যও গুরুত্বপূর্ণ।

বর্জ্য ব্যবস্থাপনায় ‘থ্রি আর’—রিডিউস, রিইউজ ও রিসাইকেল অর্থাৎ বর্জ্য উৎপাদন কমানো, পুনর্ব্যবহার এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণের ওপরও গুরুত্ব দেন তিনি। তার মতে, এসব চর্চা সম্পদের অপচয় কমানোর পাশাপাশি নদী-খালের দূষণ প্রতিরোধ এবং চক্রাকার অর্থনীতির প্রসারে সহায়ক হতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও জাতিসংঘ অনুবিভাগের প্রধান এ কে এম সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব ড. শাহ আবদুল সাদী।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডব্লিউএমের জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ এবং কৌশল ও ব্যবসাবিষয়ক প্রধান এম. সামিউন নবী।

প্যানেল আলোচনায় অংশ নেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী, সিভিএফ-ভি২০ সচিবালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও ভি২০ অর্থায়ন উপদেষ্টা সারা জেন আহমেদ, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের উদ্ভাবনী অর্থায়ন বিভাগের প্রধান সিদ্ধার্থ সিনহা এবং নিউ এরা এনার্জির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রেনে উটন টমলিন।

আলোচনায় বাংলাদেশের কার্বন ক্রেডিট কার্যক্রম এগিয়ে নিতে পরিবেশগত সুফলের নির্ভরযোগ্য পরিমাপ, স্বাধীন যাচাই, স্বচ্ছতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ন্যায্য অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রকৃতি সংরক্ষণকে দায়িত্বশীল বিনিয়োগ ও মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণের সঙ্গে যুক্ত করার সম্ভাবনাও উঠে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী ভবন নির্মাণ ৪৫ দিনের কাজ ৭ মাসে শেষ হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী ভবন নির্মাণ ৪৫ দিনের কাজ ৭ মাসে শেষ হয়নি

পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন নির্মাণের অভাবে, প্রায় দুই দশক ধরে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই অঞ্চলের লক্ষাধিক মানুষ। অতীতে একাধিক অনিয়ম ও দুর্নীতির কারণে ফাইলবন্দী থাকা প্রকল্পের পর, সম্প্রতি সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED) ৪৫ দিনের মধ্যে একটি অস্থায়ী ভবন নির্মাণের কার্যাদেশ প্রদান করলেও, সাত মাস অতিবাহিত হলেও সেই কাজ এখনও সম্পন্ন হয়নি। এর ফলে সাধারণ রোগীরা চিকিৎসা সেবার জন্য চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, পিরোজপুরের কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনটি প্রায় ১৮ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এরপর ২০০৮ সালে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স নূরী এন্টারপ্রাইজ’-কে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণের ওয়ার্ক অর্ডার দেয়। ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতিকরণ প্রকল্পের আওতায় ওপিডি ভবন এবং দুটি আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনা ছিল, তবে ২০০৮ সালের ২৫ জুন চুক্তি স্বাক্ষরিত হয়ে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানটি তা সম্পন্ন করেনি।

অভিযোগ রয়েছে, নূরী এন্টারপ্রাইজ শুরু থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেয়। আংশিক কাজ করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। পরবর্তীতে কাজ অসমাপ্ত রেখেই ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যাওয়ায় সরকারি অর্থের অপচয় ঘটে এবং ভবনটি কোনো কাজে আসেনি। এই সমস্ত অনিয়মের কারণে দুর্নীতি দমন কমিশন মামলা করেন।

দীর্ঘদিন ধরে নতুন হাসপাতাল ভবন নির্মাণের জন্য দুই দফায় টেন্ডার হলেও অজানা কারণে নির্মাণকাজ ঝুলে থাকে। সাধারণ মানুষের চরম ভোগান্তি ও দাবির মুখে কর্তৃপক্ষ বিকল্প হিসেবে একটি অস্থায়ী অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেয়।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED), পিরোজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী তাঞ্জিলা ফেরদৌসি স্বাক্ষরিত গত ০৫ মে ২০২৬ তারিখের কার্যাদেশে (স্মারক নং- 45.02.0079.363.18.001.26-343) ‘মেসার্স হাওলাদার ফাউন্ডেশন’ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওপিডি এবং কিচেন ব্লকের জন্য ১ তলা বিশিষ্ট আধা-স্থায়ী কাঠামো নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। ১ কোটি ১১ লাখ ২৩ হাজার টাকারও বেশি চুক্তিমূল্যের এই কাজের শর্ত অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের সাত দিনের মধ্যে সাইট বুঝে নিয়ে এবং পরবর্তীতে ৪৫ দিনের মধ্যে কাজ শেষ করে তা হস্তান্তর করার কথা ছিল।

তবে বিস্ময়ের বিষয় হলো, কার্যাদেশে ৪৫ দিনের মধ্যে কাজ শেষ করার কড়া নির্দেশ থাকা সত্ত্বেও, দীর্ঘ সাত মাস পেরিয়ে গেলেও সেই অস্থায়ী অবকাঠামো নির্মাণের কাজ এখনও শেষ হয়নি। ফলে যুগ যুগ ধরে চলা স্বাস্থ্যসেবা প্রাপ্তির দুর্ভোগ থেকে কাউখালীবাসী আজও মুক্তি পাচ্ছেন না। স্থানীয় এলাকাবাসী অবিলম্বে এই নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত কর্মকার জানিয়েছেন, ভবন সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। ডাক্তার, নার্সসহ অন্যান্য কর্মচারীদের জন্য আবাসনের ব্যবস্থা নেই। তবে তিনি জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এখন আইনি জটিলতা নেই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর মহোদয় নতুন ভবন নির্মাণের বিষয়ে আশ্বস্ত করেছেন।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED) পিরোজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী তাঞ্জিলা ফেরদৌসি বলেন, ঠিকাদারকে নোটিশ দেওয়া হয়েছে। তিনি অসুস্থ থাকার কারণে আগামী দিন থেকে তার প্রতিনিধির মাধ্যমে অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন এবং দ্রুত সময়ের মধ্যে নতুন ভবন হস্তান্তর করবেন বলে জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবি শিক্ষার্থীদের বহিষ্কারের অভিযোগ, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


ইবি শিক্ষার্থীদের বহিষ্কারের অভিযোগ, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিংয়ের ঘটনায় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভিন্ন মেয়াদে ১৭ শিক্ষার্থীকে সিন্ডিকেটে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, তদন্ত কমিটি তিন শিক্ষার্থীকে আত্মপক্ষ সমর্থন ছাড়াই এক বছর করে বহিষ্কার করেছে। এ নিয়ে অভিযুক্ত শিক্ষার্থীরা তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। শিক্ষার্থীদের দাবি, তদন্ত কমিটি তাদের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ দেয়নি এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগও প্রদান করেনি। তবে তদন্ত কমিটির আহ্বায়ক দাবি করেছেন, সকল বহিষ্কৃত শিক্ষার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছিল এবং সাক্ষাৎকার ছাড়া কাউকে বহিষ্কার করা হয়নি।

এদিকে, একই বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দুই জুনিয়র শিক্ষার্থীও তাদের বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন। তাদের একজন জানিয়েছেন, তিনি নিজেও র‍্যাগিংয়ের শিকার এবং ঘটনার বিরুদ্ধে অভিযোগপত্র লিখেছিলেন। অন্যজন দাবি করেছেন, সিনিয়রদের সঙ্গে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেওয়ায় তাকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত দেখানো হয়েছে। পাশাপাশি বিভাগের সিআর (ক্লাস প্রতিনিধি) সাব্বির আহমেদ সহপাঠীদের হয়ে ‘ক্লাস শেষ তোমরা যারা আসতে চাচ্ছিলে চলে আসো’ মর্মে নোটিশ দেওয়ায় ১ বছরের জন্য বহিষ্কার হওয়ার অভিযোগ উঠেছে।

সাক্ষাৎকার না নেওয়ার অভিযোগ তুলেছেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বহিষ্কৃত তিন শিক্ষার্থী— সাদমান সাকিব ইরফান, সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান ও শাহরিয়ার জুবায়ের ফাহিম। অন্যদিকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন মো. মেহেদী হাসান ও মাহাথীর মোহাম্মদ জিসান।

গত ১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৬তম সিন্ডিকেট সভায় র‍্যাগিংয়ের ঘটনায় ট্যুরিজম বিভাগের সানি নেহালী ও সানাউল করিমকে দুই বছরের জন্য এবং অন্য ১৫ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।

তদন্ত কমিটি গঠন:

গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং ভিজিল্যান্স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানের স্বাক্ষরে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের র‍্যাগিংয়ের অভিযোগ তদন্তে একটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয় অধ্যাপক ড. মো. জালাল উদ্দিনকে। অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মাহমুদা আক্তার এবং সদস্যসচিব মো. সালাউদ্দিন মোল্লা।

চিঠিতে উপ-কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করে প্রয়োজনীয় ক্ষেত্রে শাস্তির সুপারিশ প্রদানের অনুরোধ জানানো হয়েছিল। বিভাগের পক্ষ থেকে প্রাথমিক তদন্ত করে রিপোর্ট জমা দেওয়া হয়।

এদিকে, গত ১৫ আগস্ট অনুষ্ঠিত উপ-কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অভিযোগকারী ১৬ শিক্ষার্থীকে ১৭ আগস্ট এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অভিযোগের আওতায় থাকা ১০ শিক্ষার্থীসহ ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের আরও ১২ শিক্ষার্থীকে ১৮ আগস্ট সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। এছাড়া ১৯ আগস্ট বিভাগীয় তদন্ত কমিটির সঙ্গে উপ-কমিটির সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়। তবে বহিষ্কৃত তিন শিক্ষার্থীর দাবি, তাদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়নি। এমনকি অভিযোগের বিষয়ে তাদের বক্তব্যও নেওয়া হয়নি।

যা বলছেন বহিষ্কৃত শিক্ষার্থীরা:

সাক্ষাৎকার না নেওয়ার অভিযোগ তুলে সাদমান সাকিব ইরফান বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেখানে আমাকে একবারের জন্যও জিজ্ঞাসাবাদ করা হয়নি। আমার বক্তব্য শোনা হয়নি, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি কিংবা অভিযোগের বিষয়ে আমার অবস্থান জানারও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একজন অভিযুক্ত শিক্ষার্থীর বক্তব্য না শুনেই কীভাবে একটি তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হলো এবং তার ভিত্তিতে কীভাবে এক বছরের মতো কঠোর শাস্তির সিদ্ধান্ত নেওয়া হলো, তা আমার কাছে অত্যন্ত প্রশ্নবিদ্ধ।’

আরেক শিক্ষার্থী সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান বলেন, কেন, কোন যুক্তিতে এবং কীসের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হলো, তা আজও আমার কাছে স্পষ্ট নয়। তদন্ত কমিটির পক্ষ থেকে আমার কোনো বক্তব্য নেওয়া হয়নি, আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। অথচ শাস্তির আওতায় আনা হয়েছে। একটি ভুলের কারণে জীবনের একটি গুরুত্বপূর্ণ বছর হারিয়ে যাক, তা কখনোই চাই না। আমি আমার ভুলের দায় এড়িয়ে যেতে চাই না, শুধু ন্যায়বিচারের সুযোগটুকু চাই।

শিক্ষার্থী শাহরিয়ার জুবায়ের ফাহিম বলেন, ‘এর আগে আমাদের বিভাগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর বিভাগীয়ভাবে তদন্ত হয়, পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনও তদন্ত কার্যক্রম পরিচালনা করে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ও কষ্টের বিষয় হলো, তদন্ত কমিটি যাদের নামের তালিকা দিয়েছিল, সেই তালিকায় আমার নাম ছিল না। আমাকে কখনো জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি, আমার কাছে কোনো ব্যাখ্যাও চাওয়া হয়নি। এমনকি আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগটুকুও আমাকে দেওয়া হয়নি।’

আমি শুধু চাই, ‘আমার বিষয়টি পুনর্বিবেচনা করা হোক। আমাদের আপিল করার সুযোগ দেওয়া হোক। অন্তত একবার আমার কথাগুলো শোনা হোক। কারণ, আমিও একজন শিক্ষার্থী, আমারও স্বপ্ন আছে, ভবিষ্যৎ আছে।’

নবীন দুই শিক্ষার্থীও বহিষ্কারের তালিকায়:

২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহাথীর মোহাম্মদ জিসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আসার মাত্র ১১-১২ দিনের মাথায় র‍্যাগিং-সংক্রান্ত একটি ঘটনায় আমাকে অভিযুক্ত করা হয়। পরবর্তীতে সংবাদমাধ্যমে আমাকে সিনিয়রদের সহযোগী হিসেবে উল্লেখ করা হয় এবং সর্বশেষ এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানতে পারি।’

আমি স্পষ্টভাবে বলতে চাই, র‍্যাগিংয়ের কোনো কর্মকাণ্ডে আমি অংশগ্রহণ করিনি, কাউকে উৎসাহিত করিনি কিংবা কোনো সিনিয়রের সহযোগী হিসেবেও কাজ করিনি। আমি শুধু সহপাঠীদের বলেছিলাম, আমরা যেহেতু নতুন, তাই আগে সিনিয়রদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা যেতে পারে। আমার এই কথার উদ্দেশ্য কোনো অন্যায় আড়াল করা ছিল না। তদন্ত কমিটির সামনেও আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। অথচ আমার সেই কথার ভিন্ন ব্যাখ্যা দিয়ে আমাকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।

মাননীয় প্রশাসনের কাছে আমার বিনীত আবেদন, আমার বক্তব্য ও ঘটনার প্রকৃত প্রেক্ষাপট মানবিকভাবে বিবেচনা করে এক বছরের বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করুন। আমাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ দিন।

আরেক নবীন শিক্ষার্থী মো. মেহেদী হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আসার মাত্র কয়েক দিনের মাথায় এক অনাকাঙ্ক্ষিত র‍্যাগিংয়ের ঘটনায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শ্রেণি প্রতিনিধি (সিআর) হিসেবে আমাকে এক বছরের বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। অথচ র‍্যাগিংয়ের কোনো কর্মকাণ্ডে আমি জড়িত তো ছিলামই না, বরং আমি নিজেও এই ঘটনার একজন ভুক্তভোগী! এমনকি র‍্যাগিংয়ের বিরুদ্ধে ১৬ জন শিক্ষার্থীর দেওয়া মূল অভিযোগপত্রটি আমার নিজের হাতে লেখা এবং সেখানে প্রথম স্বাক্ষরকারীও ছিলাম। সিআর হওয়ার কারণে সবার সঙ্গে যে সাধারণ যোগাযোগ রক্ষা করতে হতো, সেটির ভুল ব্যাখ্যা দিয়ে আমাকে অভিযুক্ত করা হয়েছে।

বহিষ্কারের তালিকায় আমার নাম দেখে সহপাঠীসহ সবাই হতবাক। আজ প্রশ্ন জাগে—ব্যাচের সিআর হওয়াই কি আমার অপরাধ ছিল?

বিভাগ ও তদন্ত কমিটির বক্তব্য:

এ বিষয়ে জানতে চাইলে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শরিফুল ইসলাম জুয়েল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বহিষ্কারের ব্যাপারে আমরা এখনো কোনো চিঠি পাইনি। এছাড়াও তদন্ত কমিটির পক্ষ থেকে যাদের ডাকা হয়েছিল, তাদেরকে নিয়েই সাক্ষাৎকারে গিয়েছি আমরা। এ ব্যাপারে কেউ এখনো আমার কাছে কোনো লিখিত অভিযোগ দেয়নি।’

অন্যদিকে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন বলেন, ‘বহিষ্কৃত সব শিক্ষার্থীকেই আমরা সাক্ষাৎকারের জন্য ডেকেছি। তদন্ত রিপোর্ট সিল করে প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’

তিন শিক্ষার্থীর সাক্ষাৎকার না নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সাক্ষাৎকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাওর ও নদী রক্ষা কমিটি গঠন, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি ৭নং জগদল ইউনিয়নে

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


হাওর ও নদী রক্ষা কমিটি গঠন, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি ৭নং জগদল ইউনিয়নে

হাওর ও নদী রক্ষা কমিটি গঠন, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি ৭নং জগদল ইউনিয়নে

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৭নং জগদল ইউনিয়নে হাওর ও নদী রক্ষার লক্ষ্যে একটি আন্দোলন কমিটি গঠন করা হয়েছে। আজ স্থানীয় জগদল বাজারে আয়োজিত সভায় দিরাই উপজেলা হাওর ও নদী রক্ষা আন্দোলন কমিটির সভাপতি বদরুজ্জামান বদরুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুন আহমেদের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা হাওরের ফসল রক্ষা, নদী খনন, পানি নিষ্কাশন এবং বেড়িবাঁধের স্থায়ী সমাধানের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।

বক্তারা বলেন, প্রতিবছর পানি উন্নয়ন বোর্ড হাওরের ফসল রক্ষায় কোটি কোটি টাকা ব্যয়ে বিভিন্ন স্থানে বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ করে। কিন্তু বর্ষা মৌসুমে নদীতে পানি বৃদ্ধি এবং প্রবল ঢেউয়ের আঘাতে অনেক স্থানের বেড়িবাঁধ ভেঙে যায়। ফলে হাওরে পানি প্রবেশ করে কৃষকের স্বপ্নের ফসল ক্ষতিগ্রস্ত হয়। প্রতিবছর একই স্থানে বাঁধ নির্মাণ ও মেরামত করতে বিপুল অর্থ ব্যয় হলেও স্থায়ী সমাধান হচ্ছে না।

তাঁরা আরও বলেন, শুধু মাটির বাঁধ নির্মাণ না করে বাঁধের নদীর পাশের অংশে পরিকল্পিতভাবে ব্লক স্থাপন অথবা গাইডওয়াল নির্মাণ করা হলে বাঁধ অনেক বেশি মজবুত ও টেকসই হবে। এ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%