ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ভালুকায় টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে নিন্ম আয়ের মানুষ


ভালুকায় টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে নিন্ম আয়ের মানুষ

ভালুকায় কয়েকদিন ধরে চলা টানা বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। কাজ বন্ধ থাকায় তারা তাদের সংসারে খাদ্য সংকট ও নানামুখী সমস্যা মোকাবেলা করছেন। উপজেলার পৌরসদরসহ ১১টি ইউনিয়নের নিম্ন আয়ের মানুষ টানা বৃষ্টির কারণে কাজে বের হতে পারছেন না। এর ফলে তাদের সংসারে খাদ্য সংকট দেখা দিয়েছে। অনেকেই দৈনিক লেবার হিসেবে কাজ করে যে টাকা উপার্জন করেন, তারা সংসারে খরচ করতে পারছেন না। একদিন কাজ না করলেই তাদের সংসারে খাদ্য সংকট দেখা দেয়। তাই তাদের প্রতিদিন কাজের সন্ধানে বের হয়ে পড়তে হয়। টানা বৃষ্টির কারণে তারা কোথাও কাজ না পেয়ে কর্মহীন হয়ে পড়েছেন। ভাটগাঁও গ্রামের নাসির উদ্দিন জানান, বৃষ্টির জন্য কেউ কাজ করাচ্ছেন না। তারা স্বামী-স্ত্রী দুজনই দৈনিক লেবারের কাজ করেন। ছেলের চিকিৎসার জন্য কিছু টাকা তারা জমিয়ে রেখেছিল, কিন্তু কাজ না থাকায় এখন ঘরে বসে জমানো টাকা খরচ করতে হচ্ছে। ভাঙা টিনের ঘরে পানি পড়ছে। পলিথিন টানিয়ে কোনোভাবে মাথা গুঁজে দিন পার করছেন তারা।

দিনমজুর হাসেম আলী জানান, কয়েকদিনের বৃষ্টিতে কাজে যেতে না পারায় সংসারে খাবারের সংকট দেখা দিয়েছে। তিনি আসলে কৃষি কাজে অভ্যস্ত। অতি বৃষ্টির কারণে কৃষকরা কাজ বন্ধ রেখেছেন। পাঁচদিন ধরে কাজ বন্ধ, ঘরেও খাবার নেই। মানুষের কাছে থেকে দেনা করে কোনোভাবে দিন পার করছেন। একই অবস্থা প্রতিটি গ্রামের দিনমজুর পরিবারগুলোর। পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন জানান, নিম্নচাপের প্রভাবে অতি বৃষ্টির ফলে পৌরসদরের নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। নিম্ন আয়ের মানুষ কাজ করতে না পারায় তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের জন্য সরকারের পক্ষ থেকে এখনও কোনো সহযোগিতা আসেনি, তবে পৌরসভার থেকে সহযোগিতার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসেন জানান, বিরামহীন বৃষ্টির ফলে দিনমজুরসহ অনেক সাধারণ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। ফলে উপজেলার অসহায় ও নিম্ন আয়ের মানুষ কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। নিচের আয়ের মানুষ ও দিনমজুরের সঠিক সংখ্যা জানা নেই। সরকারের সাহায্য আসলে তাদের দেয়া হবে।

আরও পড়ুন: কক্সবাজারে অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ ছয় স্বজন হারালেন নূর আলম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
দক্ষিণ গফরগাঁও উপজেলা ঘোষণায়

গফরগাঁওয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপির আনন্দ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


গফরগাঁওয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন ও উস্থির নয়াবাড়ি মৌজায় উপজেলা সদর দপ্তর করে গেজেট প্রকাশ করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ঐতিহ্যবাহী পাঁচবাগ ইউনিয়নের একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে বিএনপি ও সকল সংগঠনের উদ্যোগে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের হালিমাবাদ (গলাকাটা) বাজারে এই আনন্দ মিছিল বের হয়। মিছিলে বিএনপি ও সকল সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। মিছিলটি বাজার সহ আশেপাশের এলাকায় প্রদক্ষিণ করে পুনরায় বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

পাগলা থানা বিএনপি সাবেক সদস্য নজরুল ইসলাম খান মেম্বারের সভাপতিত্বে ও পাগলা থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য শেখ মোফাখখারুল হক টুটুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন পাঁচবাগ ইউনিয়ন বিএনপির নেতা এস. এম শফি, রতন, মজনু, জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (জেটের) কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ রব্বানী, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নবী হোসেন, ইবনে আজহার মাহমুদ, পাঁচবাগ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ কাঞ্চন মিয়া, পাগলা থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের আহ্বায়ক মাহমুদুর রহমান সুজন, পাঁচবাগ ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পাঁচবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা জহিরুল ইসলাম, পাঁচবাগ যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ ও সোহেল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দক্ষিণ গফরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি এবং স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর আপ্রাণ চেষ্টায় ফসল 'দক্ষিণ গফরগাঁও' উপজেলা ঘোষিত হয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। বক্তারা আরো বলেন, গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজন, কনের মাকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজন, কনের মাকে জরিমানা

চুয়াডাঙ্গা শহরে বাল্যবিয়ের আয়োজন করায় একটি নাবালিকা কন্যার মাকে আদালত কর্তৃক দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন এবং একই সঙ্গে বিয়ের আয়োজন বন্ধ করে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ের আয়োজন না করার শর্তে তার কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় এই অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বাল্যবিয়ের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর সংশ্লিষ্ট ধারায় নাবালিকা কন্যার মায়ের বিরুদ্ধে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়, তাৎক্ষণিকভাবে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।

এই অবস্থায়, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার বিয়ে দেবেন না—এ মর্মে কনের মায়ের কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র বলেন, ‘বাল্যবিয়ে একটি সামাজিক অপরাধ। এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বাল্যবিয়ে রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


শেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের উদ্দেশ্যে বৃহস্পতিবার (১৬ জুলাই) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। এই সভায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ বাস্তবায়নসহ সার্বিক প্রস্তুতি, বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন, সমন্বিত কর্মপরিকল্পনা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, সহকারী বন সংরক্ষক মো: সাদিকুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ ও টেকসই শেরপুর গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইগাতী অবৈধ বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


ঝিনাইগাতী অবৈধ বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহন করার সময়, জিয়াউর রহমান নামের একজন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। এ ঘটনায় তিনটি বালু ভর্তি চৌকিভ্যান আটক করা হয়। আরেকটি অভিযানে বালু ভর্তি মহেন্দ্র মিনি ট্রাকও আটক করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায়, উপজেলার সীমান্তবর্তী দরবেশতলা কালীস্থান নামক স্থানে অবৈধ বালু উত্তোলন করে এটি পরিবহনের সময় গান্ধীগাঁও গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোঃ জিয়াউর রহমানকে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। মোবাইল কোর্ট বসিয়ে, আটককৃত জিয়াউর রহমানকে ওই কারাদণ্ড দেয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%