ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

সরকারি হাসপাতাল যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী


সরকারি হাসপাতাল যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

সরকার প্রধান তারেক রহমান প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা উন্নত ও সহজ প্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেছেন, সরকারি হাসপাতালে যাওয়ার পর যেকোনো ভোগান্তি ছাড়াই যেন সবাই চিকিৎসা সেবা পেতে পারে। গ্রামীণ এলাকার মানুষদের চিকিৎসার জন্য অন্য কোথাও যেতে না হয়। তিনি জানান, সরকারি হাসপাতালই যেন তাদের একমাত্র আশ্রয়স্থল হয়।

প্রধানমন্ত্রী একইসঙ্গে চিকিৎসকদের রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আরো আন্তরিক হতেও নির্দেশনা দেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী টোকিওতে বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন

আজ বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী এই নির্দেশনা প্রদান করেছেন। এটি ছিল প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে যাওয়ার পরের প্রথম বৈঠক।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি জানান। তিনি জানান, প্রধানমন্ত্রী বৈঠকে একাধিক নির্দেশনা দেন। বৈঠকের শুরুতে তিনি বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে ৫ মাসের অভিজ্ঞতা মানুষের সামনে তুলে ধরার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবসহ উপস্থিত সকলের কাছে জানতে চান। তারা তাদের বক্তব্য উপস্থাপন করেন।

তারা জানায়, বিগত সরকারের সময় স্বাস্থ্য খাত একেবারেই দুর্বল অবস্থানে ছিল। প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার বিষয়টি খুবই কঠিন হয়ে পড়েছিল। এই অবস্থান থেকে উত্তরণের জন্য তারা নিরন্তর কাজ করে যাচ্ছেন।

বৈঠকে আলোচনা হয় যে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে অভিযোগ দেখা যায় যে, উপজেলা পর্যায়ে চিকিৎসক থাকা সত্ত্বেও অনেক রোগী সন্তোষজনক চিকিৎসা পাচ্ছেন না। চিকিৎসকদের দায়িত্বে অবহেলার ব্যাপারটি উঠে আসে। এ জন্য শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

প্রধানমন্ত্রী বলেন, যেভাবেই হোক গ্রামের জনগণের জন্য স্বাস্থ্যসেবা সহজ করে দিতে হবে। তাদের জন্য সহজলভ্য ও সন্তোষজনক চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ নিশ্চিত করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, সরকারি হাসপাতালে গিয়ে তাদের যেন কোনো ভোগান্তি না হয়। সরকারি হাসপাতালই যেন তাদের একমাত্র ভরসার জায়গা হয়।

উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানান, কিডনি রোগীদের চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। তিনি কিডনি রোগীদের কষ্ট কমাতে জেলা পর্যায়ে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ব্যাপারে কথা বলেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টারগুলোকে ৫০ শয্যায় সম্প্রসারণ করা হবে এবং আগামী তিন বছরের মধ্যে দেশের উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে।

আজ বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

আরও পড়ুন: স্পেনে বিনিয়োগ বাড়াতে উদ্যোক্তাদের আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এ সময় প্রয়োজনীয় দক্ষ জনবল সৃষ্টি এবং লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করার জন্যও প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ থেকে ১০১ শয্যায় উন্নীত করতে উদ্যোগ নিয়েছে। ১০১ শয্যায় উন্নীত করার জন্য প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো স্থাপন নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয় বলেও জানানো হয় উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা।

বৈঠকে গণপূর্তের প্রকৌশলীরা অবকাঠামোর নকশা ও অন্যান্য বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং নানা হাসপাতালের শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামো খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যা, ভূমিধস ও পাহাড়ধসসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আজ সোমবার তথ্য অধিদপ্তরের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

তথ্যবিবরণীতে বলা হয়, চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস ও জেলা তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদনের অনুযায়ী, চট্টগ্রাম মহানগরসহ জেলার ১৫টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে।

জেলা তথ্য অফিস বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরি বার্তা প্রচার করছে, বন্যা বা ভারী বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত অনিরাপদ বসতবাড়ি এড়িয়ে চলা, স্বাস্থ্যবিধি মেনে চলা, সাপে কাটা প্রতিরোধ, শিশু, নারী, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের নিরাপদে রাখা, ত্রাণ গ্রহণে আর্থিক লেনদেন থেকে বিরত থাকা, দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক খুঁটি বা তার এড়িয়ে চলা এবং ডেঙ্গু প্রতিরোধে পানি জমে থাকতে না দেওয়া সহ других জনসচেতনতামূলক সড়ক প্রচার অব্যাহত রয়েছে।

প্রতিবেদন অনুসারে, খাগড়াছড়ি জেলায় বর্তমানে বৃষ্টি নেই এবং নতুন করে কোনো এলাকায় পাহাড়ধস বা ভূমিধসের ঘটনা ঘটেনি। অধিকাংশ এলাকায় বন্যার পানি নেমে গেছে। তবে স্বাভাবিক অবস্থা এখনো ফিরেনি। খাগড়াছড়ি জেলা তথ্য অফিস ভারী বৃষ্টির প্রথম থেকেই পাহাড়ধস, বন্যা এবং বন্যা পরবর্তী করণীয় বিষয় নিয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করছে।

প্রতিবেদন অনুযায়ী, কক্সবাজার পৌরসভা ও আক্রান্ত ইউনিয়নের সংখ্যা ৭৪। সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং নতুন করে কোনো এলাকায় পাহাড়ধস বা ভূমিধসের ঘটনা ঘটেনি। জেলা তথ্য অফিস ভারী বৃষ্টির প্রথম থেকেই পাহাড়ধস, বন্যা এবং বন্যা পরবর্তী করণীয় বিষয় নিয়ে সচেতনতা প্রচার ও মাইকিং অব্যাহত রেখেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাঙামাটির পরিস্থিতি স্বাভাবিক আছে। ভারী বর্ষণের প্রথম থেকেই পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিরাপদ আশ্রয়ে চলে যাবার জন্য জনসচেতনতা তৈরি করতে রাঙামাটি জেলা তথ্য অফিসের সড়ক প্রচার অব্যাহতভাবে চলছে।

এতে আরও বলা হয়েছে, বান্দরবানে বর্তমানে দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গত ২৪ ঘণ্টায় বান্দরবান জেলায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে। বর্তমানে বন্যার পানি নেমে গেছে এবং আশ্রয়কেন্দ্র থেকে লোকজন তাদের বাসা-বাড়িতে ফিরে যাচ্ছে। জেলা তথ্য অফিস ভারী বৃষ্টির প্রথম থেকেই পাহাড়ধস, বন্যা এবং বন্যা পরবর্তী করণীয় বিষয় নিয়ে সচেতনতামূলক প্রচার ও চলচ্চিত্র প্রদর্শন অব্যাহত রয়েছে।

সিলেট আঞ্চলিক তথ্য অফিস এবং সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদনের অনুযায়ী, সিলেট জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৩ দশমিক ৪ মিলিমিটার এবং আজ (সকাল ৬টা-৯টা) ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত বাড়ায় সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, পিয়াইনসহ প্রধান নদ-নদীর পানি কিছুটা বাড়তে শুরু করেছে। সুরমা নদীর পানি বিপৎসীমার নীচে প্রবাহিত হলেও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে প্লাবিত হওয়ার বা বড় বা দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা নেই তবে নদীসংলগ্ন কিছু নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি বিরাজমান।

সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে বলা হয়, সুনামগঞ্জ জেলায় সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে বৃষ্টিপাত বাড়ায় নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পেতে শুরু করেছে। মারকুলি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হবিগঞ্জ সদর, বাহুবল ও বানিয়াচং উপজেলাসহ মোট তিনটি উপজেলা খোয়াই নদী ভাঙনে আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছিল। বর্তমানে বৃষ্টি কম হওয়ায় প্লাবিত এলাকায় পানি নিচে নেমে গেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ৪ দশমিক ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং কোনো পাহাড়ধসের ঘটনা ঘটেনি। জেলা তথ্য অফিসের সচেতনতা প্রচার কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মৌলভীবাজার জেলায় সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। মনু নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে। ১৫ টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এর মধ্যে জেলার সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। এছাড়া কমলগঞ্জ উপজেলায় নদীরক্ষা বাঁধে ভাঙন দেখা গিয়েছে। জেলা তথ্য অফিস বন্যাকালীন ও বন্যা পরবর্তী সময়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় মরহুম শমসের ও বেলাল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


নওগাঁয় মরহুম শমসের ও বেলাল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়ন পরিষদের সাবেক দুই চেয়ারম্যান—মরহুম শমসের চেয়ারম্যান এবং মরহুম বেলাল চেয়ারম্যানের স্মরণে এক বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার রামরায়পুর দিঘীরপাড় উচ্চবিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে অংশ নিচ্ছে মোট ৮টি ফুটবল দল।

উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে সৈয়দপুর মিহির স্পোর্টিং ক্লাব এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা দল। মাঠের লড়াইয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সৈয়দপুর মিহির স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করে জয় তুলে নেয় চাঁপাইনবাবগঞ্জ জেলা দল।

শৈলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক, সাবেক ফুটবলার আমিনুল হক বেলাল, নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক সারোয়ার কামাল চঞ্চল, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম টুটুল, জেলা স্বেচ্ছাসেবক দলে আহ্বায়ক ওমর ফারুক এবং বিশিষ্ট ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, একটি সুস্থ ও মাদকমুক্ত জাতি গঠন এবং তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ফুটবলার তৈরির লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জকে ‘সেফ সিটি’ গড়তে এআই ক্যামেরা স্থাপনের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


নারায়ণগঞ্জকে ‘সেফ সিটি’ গড়তে এআই ক্যামেরা স্থাপনের উদ্যোগ

 

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জকে ‘সেফ সিটি’ হিসেবে গড়ে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নজরদারি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে অপরাধীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, এআই ক্যামেরা স্থাপনের প্রকল্পটি যেন প্রথমে নারায়ণগঞ্জে বাস্তবায়িত হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু আরও বলেন, প্রতিদিন নারায়ণগঞ্জ থেকে লক্ষাধিক মানুষ ঢাকায় যাতায়াত করেন। নারায়ণগঞ্জ মেট্রোরেলের আওতায় এলে যাত্রীদের ভোগান্তি অনেক কমে যাবে এবং এটি জেলার মানুষের জন্য বড় ধরনের সুবিধা বয়ে আনবে।

তিনি আরও জানালেন, নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন সিটির আওতায় আনার দাবি জানানো হচ্ছে। এতে আইনশৃঙ্খলা রক্ষায় বিদ্যমান জনবল সংকট অনেকটাই দূর হবে। এছাড়া দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) নারায়ণগঞ্জের উল্লেখযোগ্য অবদান থাকা সত্ত্বেও জেলা এখনো কাঙ্ক্ষিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এ কারণে জেলাটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে বিশেষ বা ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার দাবি জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসিকে ছাড়াই দেশে ফিরছেন আর্জেন্টাইন ফুটবলাররা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


মেসিকে ছাড়াই দেশে ফিরছেন আর্জেন্টাইন ফুটবলাররা

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হতাশাজনক হারের পর নিরবেই দেশে ফিরছেন আর্জেন্টিনা দলের সদস্যরা।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মেসিসহ দলের বেশ কয়েকজন খেলোয়াড় এই ফিরতি ফ্লাইটে ছিলেন না।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন(এএফএ) আগের রাতেই জানিয়েছিল, দলের কয়েকজন সদস্য সরাসরি যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন গন্তব্যে রওনা হবেন। এর মধ্যে কেউ ক্লাবে যোগ দিতে, আবার কেউ বিশ্রামের সময় কাটাবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, ইন্টার মায়ামিতে সতীর্থ অধিনায়ক লিওনেল মেসি এবং মিডফিল্ডার রদ্রিগো ডি পলের দেশে ফেরার কথা ছিল না। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মেসিদের কোচ লিওনেল স্কালোনিও বুয়েনস এইরেসগামী ফ্লাইটে ছিলেন না।

অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাস এএফপি-কে জানিয়েছে, বিশ্বকাপ শেষে ফেরার পর আর্জেন্টিনার দলের জন্য কোনো সংবাদ সম্মেলন বা বিশেষ সংবর্ধনার আয়োজন রাখা হয়নি। ফাইনালে হারের কারণে হতাশ হলেও হাজার হাজার আর্জেন্টাইন বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী উদযাপনের স্থান ‘ওবেলিস্ক’-এর দিকে ছুটে যান।

সেখানে আতশবাজি ফোটানো এবং দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে তারা দীর্ঘ সময় ধরে উৎসব করেন। তবে গভীর রাতে ওই স্মৃতিস্তম্ভের কাছে ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটে এবং পুলিশ উল্লাসকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। পুলিশ সূত্র জানিয়েছে, এ ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে।

অনেকেই এএফপি-কে জানিয়েছেন, তারা দলকে স্বাগত জানাতে রাস্তায় নামার পরিকল্পনা করছেন। ফাইনালের পর প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই বিশ্বকাপে দলের পারফরম্যান্স উদযাপনের জন্য দলের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে একটি দিনকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হবে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

এর আগে ২০২২ সালে কাতার জয়ের পর ‘আলবিসেলেস্তে’রা বীরোচিত সংবর্ধনা পেয়েছিল। সে সময় খোলা ছাদের বাসে তাদের ৩০ কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রার পথে লাখ লাখ মানুষ ভিড় করেছিল; কিন্তু জনসমুদ্রের কারণে বাসটি একপর্যায়ে থমকে যায় এবং নিরাপত্তার খাতিরে শোভাযাত্রাটি মাঝপথেই বাতিল করতে হয়েছিল।

শেষ পর্যন্ত কয়েকজন খেলোয়াড় হেলিকপ্টারে করে মূল শোভাযাত্রার স্থানগুলোর ওপর দিয়ে ঘুরেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%