০২:১৭ পি.এম
চীন অক্টোবর মাসে আবারও পরিশোধিত জ্বালানি তেল রপ্তানি শুরু করতে যাচ্ছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, গোল্ডেন উইকের ছুটির সময় অল্প সময়ের জন্য রপ্তানি বন্ধ রাখার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। শুক্রবার, বিষয়টি সম্পর্কে অবগত চারজন ব্যবসায়ী এই তথ্য জানিয়েছেন।
শিল্প খাতের দুই ব্যক্তির দেওয়া তথ্যে জানা গেছে, অক্টোবরে চীন থেকে ডিজেল, পেট্রল এবং উড়োজাহাজের জ্বালানি মিলিয়ে প্রায় ৩৭ লাখ মেট্রিক টন রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।
ইরান যুদ্ধের কারণে অপরিশোধিত তেল সরবরাহ ও শোধনাগারের উৎপাদন ব্যাহত হওয়ায় চীন গত মার্চে জ্বালানি তেল রপ্তানি কমাতে শুরু করে। দেশের অভ্যন্তরে জ্বালানির সরবরাহ ঠিক রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রপ্তানির ওপর নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করা হয়।
আরও পড়ুন: ইরান যুদ্ধের পক্ষ, হুথিদের অস্ত্রদাতারা মধ্যস্থতাকারী হতে পারে না: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী
চীন সরকার সাধারণত নির্দিষ্ট পরিমাণ রপ্তানির অনুমতি দিয়ে জ্বালানি তেল রপ্তানি নিয়ন্ত্রণ করে। তবে সম্প্রতি প্রতি মাসে চালানগুলো আলাদাভাবে যাচাই করে নজরদারি আরো কঠোর করা হয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন