ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

‘যুদ্ধবাজ’ ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য হুমকি: এরদোগান


‘যুদ্ধবাজ’ ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য হুমকি: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান অভিযোগ করেছেন যে, ইসরায়েলের ‘যুদ্ধবাজ’ সরকার উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তিনি মুসলিম দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ ও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানান, যা আঞ্চলিক উত্তেজনা মোকাবিলায় সহায়ক হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, এক বক্তব্যে এরদোগান বলেন, ইহুদিবাদ (জায়নবাদ) তার প্রতিবেশীদের শান্তির জন্য হুমকি সৃষ্টি করছে। তিনি অভিযোগ করেন যে, মানবিক মূল্যবোধ রক্ষায় যারা কাজ করছে, ইসরায়েল তাদেরও লক্ষ্যবস্তু করছে।

এরদোগান আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে সমালোচনা করেন, যিনি বলেন যে, ইসরায়েলের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের যথাযথ জবাব দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন: এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

তার ভাষায়, ইসরায়েলের ‘গণহত্যার নেটওয়ার্কের’ কিছু কর্মকাণ্ড রয়েছে, যা আন্তর্জাতিক আইন, নীতি, মূল্যবোধ ও সীমারেখাকে উপেক্ষা করে।

এরদোগান আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা অব্যাহত থাকায় তুরস্ক মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও জোটকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে।

কয়েক সপ্তাহ আগে সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলার পর তিনি এই মন্তব্য করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সে সময় দাবি করেছিলেন যে, ওই ঘাঁটিতে তুরস্কের সেনা মোতায়েন ঠেকাতেই হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন: আজ দুর্গাপূজা উপলক্ষে সরকারি অফিস ও ব্যাংক খোলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, অস্ত্র উদ্ধারের তথ্য প্রদান করলে ১০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

শনিবার সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন।

এ সময় পুলিশ সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় কর্মক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তার বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ের চাহিদা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার এই বিষয়ে কাজ করছে। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিক-নির্দেশনাও প্রদান করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "ধীরে ধীরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে" এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বানারীপাড়ায় মায়ের সঙ্গে অভিমান করে পঞ্চম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

হুমায়ুন কবির, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


বানারীপাড়ায় মায়ের সঙ্গে অভিমান করে পঞ্চম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
 
বরিশালের বানারীপাড়ায় মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার (১১) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। তবে মাত্র ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যুর এ ঘটনাকে ঘিরে এলাকায় নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে।
নিহত সেতু হালদার বিশারকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলাভিটা গ্রামের বাসিন্দা। সে স্থানীয় কলাভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার বাবা তপন হালদার ও মা নমিতা হালদার।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট স্কুল বন্ধ থাকায় সেতু তার বড় বোনের বাড়িতে বেড়াতে যেতে চেয়েছিল। তবে তার মা তাকে সেখানে যেতে নিষেধ করেন। এতে মায়ের ওপর অভিমান করে সে বিকেল আনুমানিক ৪টার দিকে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তবে মাত্র ১১ বছর বয়সী একটি শিশুর এমন মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বানারীপাড়া থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে বলে জানা গেছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডার সাস্কাটুন মাতালেন অর্ণব ও সুনিধি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


কানাডার সাস্কাটুন মাতালেন অর্ণব ও সুনিধি

কানাডার সাস্কাটুনে সংগীতের জাদুতে দর্শকদের মাতিয়ে তুললেন জনপ্রিয় সংগীতশিল্পী দম্পতি সায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক। ‘হোক কলরব কানাডা’ আয়োজনের ধারাবাহিকতায়, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় সাস্কাটুনের প্রেইরিল্যান্ড পার্কে অনুষ্ঠিত হয় ‘হোক কলরব সাস্কাটুন’, যা কানাডাজুড়ে প্রথমবারের মতো আয়োজন করা হয়।

স্থানীয় সংগঠন ‘ইকোস অব বেঙ্গল’-এর উদ্যোগে আয়োজিত এই সংগীত সন্ধ্যায় অংশগ্রহণ করেন শত শত প্রবাসী বাঙালি। তরুণ উদ্যোক্তা প্রীতম রিপন, সব্যসাচী, জয়দীপ ও সৌভিকের সহযোগিতায় আয়োজনটি আবারও প্রমাণ করে যে, প্রবাসী বাঙালিরা বাংলা সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে নিজেদের ঐতিহ্য ধরে রাখতে আগ্রহী।

প্রেইরিল্যান্ড পার্কের হলরুমে শত শত প্রবাসী বাঙালির পদচারণায় মুখরিত হয়ে ওঠে। ২০২৬ সালে সাস্কাটুনে এটিই ছিল অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানের শুরুতে সাস্কাটুনের স্থানীয় জনপ্রিয় ব্যান্ড ‘সান ক্লারো’ তাদের পরিবেশনার মাধ্যমে দর্শকদের আনন্দ দেয়। এরপর একে একে মঞ্চে আসেন অর্ণব ও সুনিধি। তাদের পরিবেশিত জনপ্রিয় গানগুলো উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে সংগীতপ্রেমীদের মিলনমেলায়।

অর্ণব ও সুনিধি জানান, সাস্কাটুনে এত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ও বাঙালির উপস্থিতি তাদের অভিভূত করেছে। তারা আশা প্রকাশ করেন যে, প্রবাসে বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০১:২০ পি.এম


ফরিদপুরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

বিলের পানিতে একের পর এক নৌকা ছুটে চলেছে। মাঝিদের হাতে দ্রুত উঠানামা করছে বৈঠা। চারপাশে শুধুই ছলাৎ ছলাৎ শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে নৌকা থেকে হাঁক ছেড়ে মাঝিদের সাহস জোগানো হচ্ছে। কার নৌকা আগে পৌঁছাবে, তা নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। বিলের দুই পাড় থেকে হাজারো নারী-পুরুষ, বয়োবৃদ্ধ ও শিশুরা করতালি ও হর্ষধ্বনিতে মাঝিদের উৎসাহ দিচ্ছেন। ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামের আষাঢ়ের বিলে দীর্ঘ কয়েক বছর পর এমন মনোমুগ্ধকর দৃশ্যের দেখা মিলেছে।

শুক্রবার বিকেলে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ঘিরে পুরো এলাকা উৎসবের মিলনমেলায় পরিণত হয়। নৌকা বাইচের পাশাপাশি বিলের পাড়ে বসে গ্রামীণ মেলা। মেলায় বিভিন্ন পসড়া নিয়ে হাজির হন দূর-দূরান্ত থেকে আসা দোকানীরা। নৌকা বাইচকে কেন্দ্র করে সকাল থেকেই আশপাশের এলাকা ও মাগুড়া, মুকসেদপুরসহ বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সী মানুষের আনাগোনা শুরু হয়।

আয়োজকরা জানান, বিকেল ৪টার দিকে খোয়াড় গ্রামের বটতলা সংলগ্ন আষাঢ়ের বিলে প্রতিযোগিতা শুরু হয়। নির্ধারিত সময়ে কয়েকটি নৌকা এতে অংশ নেয়। নৌকাগুলো পানিতে নামার পর শুরু হয় তীব্র প্রতিযোগিতা। মাঝিদের সম্মিলিত বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে নৌকাগুলো দ্রুত ছুটে যায় সামনের দিকে। প্রতিযোগিতার গতি বাড়ার সাথে সাথে দর্শকদের মধ্যেও উত্তেজনা তৈরি হয়। তারা নানাভাবে নিজ নিজ পছন্দের নৌকার মাঝিদের উৎসাহ দিতে থাকে।

নৌকা বাইচ উপলক্ষে বিলের পাড়ে বসেছিল গ্রামীণ মেলা। সেখানে বিভিন্ন ধরনের পণ্য ও খাবারের দোকান সাজিয়ে বসেন দোকানিরা। ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা সামগ্রী। শিশুদের জন্যও বিনোদনের ব্যবস্থা ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে মেলায় আসা মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

দীর্ঘদিন পর নৌকা বাইচ হওয়ায় স্থানীয়রা আনন্দিত। তারা জানান, নৌকা বাইচ গ্রামবাংলার বহু পুরোনো ঐতিহ্যের অংশ। একসময় বর্ষাকালে বিভিন্ন এলাকায় নিয়মিত এমন আয়োজন হলেও নানা কারণে বর্তমানে তা কমে গেছে। এ ধরনের আয়োজন হলে মানুষ আনন্দ পাওয়ার পাশাপাশি নতুন প্রজন্ম দেশের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, "খাল-বিলে আগের মতো পর্যাপ্ত পানি না থাকায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ আয়োজন দিন দিন কঠিন হয়ে পড়ছে। অনেক জায়গায় এ আয়োজন প্রায় হারিয়ে গেছে। তবে খোয়াড় গ্রামের এ আয়োজন ব্যতিক্রম। এতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে, গ্রামবাংলার ঐতিহ্যের প্রতি মানুষের আগ্রহ এখনো রয়েছে।" নৌকা বাইচ শেষে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%