০৫:৫৯ পি.এম
নওগাঁর রাণীনগরে একটি অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেস্পন্স ব্যাটেলিয়ান-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা। শনিবার সকালে উপজেলা সদরের হাতিরপুল এলাকায় জঙ্গলের মধ্যে থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাণীনগর-আবাদপুকুর মহাসড়কের হাতিরপুল এলাকায় ককটেল থাকার বিষয়ে গোপন তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ১০টায় স্পেশাল রেস্পন্স ব্যাটেলিয়ান-৫, নাটোর ক্যাম্পের এসআই পলাশ চন্দ্রের নেতৃত্বে সেখানে অভিযান শুরু করা হয়। অভিযানের সময় হাতিরপুল এলাকায় সড়কের পাশে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত অবস্থায় লাল রংয়ের টেপ দ্বারা মোড়ানো ১০টি ককটেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ককটেলগুলো থানায় জমা দেওয়ার জন্য একটি জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি রুজু করা হয়েছে। উদ্ধারকৃত ককটেলগুলো তাজা কিনা তা পরীক্ষা করার জন্য একটি বিশেষজ্ঞদল আসবে। পরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: নরসিংদীতে ছেঁড়া-ফাটা টাকার নোটের কারণে ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন