ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ইতিহাসের এই দিনে: গ্রেগরীয় ক্যালেন্ডার, মাটা হ্যারির হত্যা ও লেবার পার্টির ক্ষমতায় আসা


ইতিহাসের এই দিনে: গ্রেগরীয় ক্যালেন্ডার, মাটা হ্যারির হত্যা ও লেবার পার্টির ক্ষমতায় আসা

বিশ্বের ইতিহাসে প্রতিদিন ঘটে নানা ধরনের ঘটনা। উদ্ভাবন ও উন্মোচন ঘটে অনেক কিছুতে। জন্মের পাশাপাশি অনেকের মৃত্যু ঘটে। প্রতিদিনের এসব ঘটনার মধ্যে কিছু ঘটনা মানুষের মনে স্থায়ীভাবে দাগ কেটে যায়। কিছু ঘটনা ইতিহাসের পাতায় স্থান পায়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক নজরে দেখা যাক এমন কিছু উল্লেখযোগ্য ঘটনা।

ঘটনাবলি

আরও পড়ুন: সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট যেভাবে আপনাকে প্রতারকদের লক্ষ্য বানায়

১৫৮২ সালে, ইতালি ও স্পেন গ্রেগরীয় ক্যালেন্ডার বা খ্রিষ্টীয় সাল প্রবর্তনের মাধ্যমে ৫ অক্টোবরকে ১৫ অক্টোবর হিসেবে পরিবর্তন করে।

১৯১৭ সালে, জার্মানদের পক্ষে গোয়েন্দাগিরির অভিযোগে ডাচ নৃত্যশিল্পী মাটা হ্যারিকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে হত্যা করা হয়।

১৯৪৫ সালে, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে লাভালের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

১৯৬৪ সালে, চীনের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা সম্পন্ন হয়।

আরও পড়ুন: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে, অস্থিরতা অব্যাহত

১৯৬৪ সালে, ব্রিটেনে ১৩ বছর পর লেবার পার্টি রক্ষণশীলদের পরাজিত করে ক্ষমতায় আসে।

১৯৬৪ সালে, নিকিতা ক্রুশ্চেভ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধানের পদ থেকে অপসারিত হন।

১৯৬৯ সালে, সোমালিয়ার প্রেসিডেন্ট আবদুর রশিদ আলী শেরমারকিকে আততায়ীর গুলিতে হত্যা করা হয়।

১৯৯৫ সালে, সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রথমবারের মতো রাশিয়া ও কিউবার মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়।

আরও পড়ুন: ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনীর জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৯৯৯ সালে, পাকিস্তানে অভ্যুত্থানের দু’দিন পর জরুরি অবস্থা জারি করা হয় এবং জেনারেল মোশাররফ নিজেকে দেশের প্রধান নির্বাহী ঘোষণা করেন।

জন্ম

খ্রিস্টপূর্ব ৭০- কবি ভার্জিল

১৮৪৪-দার্শনিক ফ্রেডরিখ উইলহেম নিটশ

আরও পড়ুন: ক্যানসারে আক্রান্ত সাবেক নিউজ প্রেজেন্টার ফারজানার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

মৃত্যু

১৯৩৮ সালে, বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রবক্তা আবুল হোসেনের জন্ম ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মারামারির ভিডিও পোস্ট হইলেই তোর খবর আছে, তোরে ধরমু’ আরটিভির সাংবাদিককে হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৫ এম


‘মারামারির ভিডিও পোস্ট হইলেই তোর খবর আছে, তোরে ধরমু’ আরটিভির সাংবাদিককে হুমকি

শিক্ষার্থীদের মারামারির ভিডিও ধারণ করার সময় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আরটিভির সংবাদদাতা আবু তাহেরের বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে ব্যবস্থাপনা বিভাগের কয়েকজন শিক্ষার্থীর দ্বারা। অভিযোগ রয়েছে, এ সময় তার সঙ্গে ধাক্কাধাক্কি করা হয়েছে এবং মোবাইল ফোন কেড়ে নিয়ে ধারণ করা ভিডিও মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পেছনে এই ঘটনা ঘটে।

সংবাদদাতা আবু তাহের জানিয়েছেন, কলা ভবনের পেছনে ঝোপের মধ্যে ব্যবস্থাপনা বিভাগের কয়েকজন শিক্ষার্থী ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের তিন শিক্ষার্থীকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করছিলেন। তিনি দূর থেকে ঘটনার ভিডিও ধারণ করছিলেন। ভিডিও ধারণের বিষয়টি জানার পর ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থী অন্যদের জানালে কয়েকজন তার কাছে এসে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন।

তিনি আরও জানান, শিক্ষার্থীরা তার সঙ্গে জোরজবরদস্তি করেন, দেওয়ালের সঙ্গে ঠেসে ধরেন এবং ধাক্কাধাক্কি করেন। কয়েকজন তার শার্টের কলার ধরে টানাটানি করেন। এ সময় তারা তাকে হুমকি দিয়ে বলেন, ‘ভিডিও যদি পোস্ট হয়, তোরে শেষ কইরা ফেলমু’ এবং ‘ভিডিও পোস্ট হইলেই তোর খবর আছে, তোরে ধরমু।’

আবু তাহের উল্লেখ করেছেন যে, তিনি কয়েকবার তাদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন এবং ভিডিও মুছে দেওয়ার কথাও বলেন। কিন্তু শিক্ষার্থীরা তাকে ছাড়েননি। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে তাকে তাদের কাছ থেকে ছাড়িয়ে দেন।

পরে অভিযুক্ত শিক্ষার্থীরা আবার তার কাছে এসে মোবাইল ফোন কেড়ে নেন এবং ফোনে থাকা ভিডিওটি মুছে দেন বলে অভিযোগ করেছেন আবু তাহের। এ সময় তারা ফোনের গ্যালারিসহ বিভিন্ন বিষয় পরীক্ষা করে দেখেন। পরে ফোনটি তাকে ফেরত দেওয়া হয়।

প্রাথমিকভাবে শনাক্তকৃত অভিযুক্তরা হলেন- ব্যবস্থাপনা বিভাগের আব্দুল কাদির জিলানী, রায়হান আহমেদ, হোসাইন চৌধুরী, দিদারুল, মাছুদ রানা মবিন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রায়হান তালুকদারের নাম জানা গেছে। এ ছাড়া আরও দুজনের পরিচয় শনাক্ত করা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৫ এম


যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নাটোরের বড়াইগ্রাম উপজেলার কিছু এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (১৪ অক্টোবর) এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ২ নম্বর ফিডারের আওতাধীন বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশে গাছের ডালপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে। এই কারণে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার আওতাধীন এলাকাগুলো অন্তর্ভুক্ত রয়েছে- আগ্রান, পারকোল ও এর আশপাশের এলাকা।

তবে, যদি নির্ধারিত সময়ের আগে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়, তাহলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সহজে বিয়ে হওয়ার জন্য বিশেষ দোয়া পড়ার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৬ এম


সহজে বিয়ে হওয়ার জন্য বিশেষ দোয়া পড়ার পরামর্শ

মুসলিম নারী ও পুরুষরা আল্লাহর কাছে দোয়া করতে পারেন উপযুক্ত জীবনসঙ্গী পাওয়ার আশায়, পাশাপাশি সামাজিক বাধা ও পারিবারিক জটিলতা দূর হওয়ার জন্য। বিয়েতে দেরি হলে ধৈর্য ধারণের পরামর্শ দেওয়া হয় এবং আল্লাহর ওপর ভরসা রেখে বৈধ উপায়ে জীবনসঙ্গী খোঁজার চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলা হয়।

অনেক তরুণ-তরুণী বিভিন্ন কারণে যেমন পছন্দমতো জীবনসঙ্গী না পাওয়া, পারিবারিক জটিলতা বা সামাজিক বাধার জন্য সময়মতো বিয়ে করতে পারেন না। এই পরিস্থিতিতে কিছু মানুষ মানসিক দুশ্চিন্তা ও হতাশায় ভোগেন। তাই আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পাশাপাশি বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া জরুরি।

পবিত্র কোরআনে একটি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে, যেখানে স্ত্রী ও সন্তান-সন্ততিকে চোখের প্রশান্তি হিসেবে পাওয়ার এবং মুত্তাকিদের আদর্শ হওয়ার প্রার্থনা করা হয়েছে।

দোয়াটি হলো, উচ্চারণ: রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আ‘ইউন, ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা।

অর্থ: হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তান-সন্ততিকে আমাদের চোখের প্রশান্তি দান করুন এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ বানিয়ে দিন।(সুরা ফুরকান: ৭৪)

এই আয়াতে মূলত পরিবারকে চোখের প্রশান্তি হিসেবে পাওয়ার এবং আল্লাহভীরু মানুষের আদর্শ হওয়ার প্রার্থনা করা হয়েছে। তাই উত্তম জীবনসঙ্গী ও কল্যাণময় পরিবার লাভের আশায় দোয়াটি পড়া যেতে পারে।

এ ছাড়া প্রয়োজনের সময় নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে নিজের প্রয়োজনের কথা তুলে ধরা যেতে পারে। তবে নির্দিষ্ট কোনো দোয়া পড়লেই দ্রুত বিয়ে হবে এমন নিশ্চয়তা দেওয়া যায় না। দোয়ার পাশাপাশি পরিবার ও বিশ্বস্ত ব্যক্তিদের সহযোগিতা নেওয়া, উপযুক্ত জীবনসঙ্গী খোঁজা এবং ইসলামের বিধান মেনে চলা গুরুত্বপূর্ণ।

আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধারণ এবং আন্তরিকভাবে দোয়া করার মাধ্যমে একজন মানুষ নিজের কাঙ্ক্ষিত কল্যাণের জন্য প্রার্থনা করতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, ১ হাজার ৭০২ জনের নিয়োগ সুপারিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৯ এম


৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, ১ হাজার ৭০২ জনের নিয়োগ সুপারিশ

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়েছে। এতে ১ হাজার ৭০২ জনের নিয়োগের সুপারিশ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত গেজেটটি প্রকাশ করা হয়।

গেজেটে উল্লেখ করা হয়েছে, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের পত্রের সুপারিশক্রমে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুসারে ৯ম গ্রেডে (৪৪,০০০-১,০৫,৯০০/-) শর্তসাপেক্ষে নিয়োগ প্রদান করা হয়েছে।

সুপারিশপ্রাপ্তদের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর ফলাফলের ভিত্তিতে প্রচলিত সরকারি বিধিবিধান অনুযায়ী তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। তবে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের মুক্তিযোদ্ধার সনদ পরবর্তী যাচাই-বাছাইকালে মিথ্যা বা জাল প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে তাদের নিয়োগ বাতিল হবে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে বলেও গেজেটে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, গেজেটে নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%