ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

যশোরে সয়াবিন বড়িতে ক্ষতিকর রাসায়নিক, প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা


যশোরে সয়াবিন বড়িতে ক্ষতিকর রাসায়নিক, প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

যশোর শহরের বকচর হুসতলা এলাকায় সয়াবিন বড়ি তৈরির অভিযোগে ‘ইমরান ফুডস প্রোডাক্টস’কে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ক্ষতিকর রাসায়নিক ও নিম্নমানের উপকরণ মিশিয়ে সয়াবিন বড়ি তৈরি করার জন্য এই জরিমানা করা হয়।

বুধবার সকালে অধিদপ্তরের যশোর জেলা কার্যালয় অভিযানটি পরিচালনা করে। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কায়ছার আলীর মালিকানাধীন প্রতিষ্ঠানটিতে অভিযান চলাকালে কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে সয়াবিন বড়ি তৈরির দৃশ্য দেখেন। সেখানে সয়াবিন বড়িতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ‘সাল্ট’ নামের রাসায়নিক ব্যবহার করা হচ্ছিল বলে তাঁরা জানান।

অভিযানের সময় আরও দেখা যায়, পণ্যের ওজন বাড়ানোর উদ্দেশ্যে সয়াবিনের ভুষি ও ভুট্টার গুঁড়া মেশানো হচ্ছে। এছাড়া, বিভিন্ন নামে মোড়ক তৈরি করে নিম্নমানের এসব পণ্য বাজারজাত করা হচ্ছিল। কর্মকর্তারা জানান, ভোক্তাদের বিভ্রান্ত করা এবং আইনি জটিলতা এড়ানোর জন্য প্যাকেটের গায়ে কারখানা বা কার্যালয়ের সঠিক ঠিকানা দেওয়া হয়নি।

আরও পড়ুন: কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

এসব অনিয়মের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর দুটি ধারায় প্রতিষ্ঠানটিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী দলের নেতৃত্বে থাকা সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, "নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তদারকি কার্যক্রম চলমান থাকবে। ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে খাদ্যপণ্য তৈরি করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

অভিযানে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জেলাজুড়ে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তায় শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন,

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির পেছনে দুর্বল সম্ভাব্যতা সমীক্ষা, যথাযথ ব্যয় প্রাক্কলন না করা, ভূমি অধিগ্রহণে বিলম্ব, ক্রয় প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, দুর্বল মনিটরিং এবং জবাবদিহির ঘাটতি সহ বিভিন্ন কারণ বিদ্যমান।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এদিন বিকাল সাড়ে ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী লিখিত প্রশ্নের জবাব দেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে সরকারি উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি সাধারণত একটি মাত্র কারণে ঘটে না; বরং প্রকল্প প্রণয়ন, অনুমোদন, ভূমি অধিগ্রহণ, অর্থায়ন, ক্রয় প্রক্রিয়া এবং ব্যবস্থাপনার একাধিক দুর্বলতা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এই সমস্যার সৃষ্টি করে।

তিনি জানান, প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা সরকারের দৃষ্টিগোচর হওয়ার পর এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প গ্রহণের আগে নির্ভুল সম্ভাব্যতা সমীক্ষা নিশ্চিত করা এবং প্রকল্প অনুমোদনের পর বাস্তবায়ন প্রস্তুতি দ্রুত করার উদ্যোগ রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধনসংক্রান্ত বিদ্যমান নির্দেশিকা সময়োপযোগী করার লক্ষ্যে সংশোধন কার্যক্রম চলমান রয়েছে। চলমান প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি মনিটরিং জোরদার করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে ড্যাশবোর্ড স্থাপন করা হচ্ছে।

একই সঙ্গে নিয়মিত প্রকল্প পর্যালোচনা ও মাঠপর্যায়ে নিবিড় তদারকি বাড়ানো হয়েছে। ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তরের কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হচ্ছে বলেও তিনি জানান।

যেসব প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হয়নি, সেগুলোর বিলম্ব, অনিয়ম, ব্যয় বৃদ্ধি ও সংশোধনের কারণ পর্যালোচনা করে বিলম্বের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, যে সব প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ৩০ শতাংশের কম, সে সব প্রকল্পের উপযোগিতা ও কার্যকারিতা বিবেচনা করে প্রকল্পগুলো পুনর্বিন্যাস, স্কোপ পরিবর্তন কিংবা চলমান রাখার বিষয়ে মন্ত্রণালয়/ বিভাগ কর্তৃক যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ ছাড়া বিচ্ছিন্নভাবে প্রকল্প গ্রহণ না করে সমন্বিত কর্মসূচির অধীনে গুচ্ছ প্রকল্প গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি ক্রয় ব্যবস্থায় ই-জিপি ব্যবহারের সম্প্রসারণের কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে পেশাগত যোগ্যতা, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে দায়িত্বের ধারাবাহিকতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিদ্যমান নীতিমালা হালনাগাদের কার্যক্রম চলছে।

সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে প্রকল্প গ্রহণে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি ক্রয় আরও প্রতিযোগিতামূলক ও জবাবদিহিমূলক করতে পাবলিক প্রকিউরমেন্ট রুল ২০২৫ হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে ফ্রিল্যান্সারদের ‘ডিজিটাল ক্যারিয়ার কার্নিভাল’ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


ঝালকাঠিতে ফ্রিল্যান্সারদের ‘ডিজিটাল ক্যারিয়ার কার্নিভাল’ অনুষ্ঠিত

ঝালকাঠি, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে নিজেদের কর্মসংস্থানের পথ তৈরি করছেন ঝালকাঠির তরুণ-তরুণীরা। গত দেড় বছরে জেলার ছয়টি ব্যাচে ৩৭৫ জন প্রশিক্ষণার্থী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে প্রশিক্ষণোত্তর কাজে যুক্ত ১০০ জনকে নিয়ে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডিজিটাল ক্যারিয়ার কার্নিভাল ২০২৬’।

আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্নিভালের আয়োজন করা হয়। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও যুব উন্নয়ন অধিদপ্তরের ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের বরিশাল বিভাগের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। 

যুব উন্নয়ন অধিদপ্তর, ঝালকাঠির উপপরিচালক মো. আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মেরিন সুলতানা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর।

প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে। ফ্রিল্যান্সিং ও ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক কর্মবাজারে কাজ করার সুযোগ পাচ্ছেন। এ দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখা সম্ভব।

স্বাগত বক্তব্য দেন, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের বরিশাল বিভাগের বিভাগীয় প্রধান কিশোর চন্দ্র বালা। শুভেচ্ছা বক্তব্য দেন, জেলা আইসিটি কর্মকর্তা ফিরোজ আহমেদ জেহাদী ও যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. আলামিন। 

আয়োজকেরা জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ৬ টি ব্যাচে জেলার ৩৭৫ জন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে প্রশিক্ষণ শেষে বিভিন্নভাবে আয় করছেন এমন ১০০ জনকে কার্নিভালে আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি সপ্তম ব্যাচের প্রশিক্ষণার্থী ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণার্থীসহ অনুষ্ঠানে ১৫০ জন অংশ নেন।

কার্নিভালে প্রতিটি ব্যাচ থেকে একজন করে মোট ৬ জনকে ‘টপ আর্নার’ হিসেবে নির্বাচিত করে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া বিতর্ক, পিচ প্রেজেন্টেশন ও ডিজাইন কম্পিটিশনে অংশ নেয়া ১৮ জন প্রশিক্ষণার্থীকে সনদ ও উপহার প্রদান করা হয়।

কার্নিভালে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীরা তাদের ফ্রিল্যান্সিংয়ের অভিজ্ঞতা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি ডিজিটাল ক্যারিয়ার ও ফ্রিল্যান্সিং বিষয়ে তরুণদের উৎসাহিত করতে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, ডিজিটাল দক্ষতা এখন শুধু প্রচলিত চাকরির বিকল্প নয়, বৈশ্বিক কর্মবাজারে প্রবেশেরও গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রশিক্ষণ নিয়ে অর্জিত দক্ষতাকে বাস্তব কাজে প্রয়োগের মাধ্যমে তরুণেরা ফ্রিল্যান্সার হওয়ার পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হংকংয়ে নজরুল ইসলাম ও পরিবারের সম্পদ জব্দের আদেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


হংকংয়ে নজরুল ইসলাম ও পরিবারের সম্পদ জব্দের আদেশ

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তার ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম ও মেয়ে আনিকা ইসলামের হংকংয়ে থাকা সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদকের যৌথ তদন্ত দলের (জেআইটি) টিম লিডার ও উপপরিচালক মো. রাউফুল ইসলাম এ আবেদন করেন। 

আবেদনে বলা হয়, নজরুল ইসলাম মজুমদার, তার পরিবারের সদস্য ও সহযোগীরা বাংলাদেশের ২৬টি ব্যাংক থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ৩৫ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং যুক্তরাজ্য ও হংকংয়ে পাচার করেছেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দুটি মামলা এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রীর বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। অর্থপাচারের একটি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল হয়েছে এবং মামলাটি বিচারাধীন।

দুদকের তদন্তে নজরুল ইসলাম মজুমদার, ওয়ালিদ ইবনে ইসলাম ও আনিকা ইসলামকে হংকংভিত্তিক ‘চায়না সুপ্রিম লিমিটেড’-এর প্রকৃত সুবিধাভোগী মালিক হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটির দ্য ব্যাংক অব ইস্ট এশিয়া লিমিটেডে একটি সক্রিয় ব্যাংক হিসাব রয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া বিদেশে অর্থ নেওয়া এবং বিদেশে অর্জিত সম্পদের তথ্য আয়কর রিটার্নে গোপন করার অভিযোগও রয়েছে।

অবৈধভাবে অর্জিত অর্থের মাধ্যমে হংকংয়ে সম্পদ কেনা হয়েছে এবং এসব সম্পদ সরিয়ে ফেলার আশঙ্কা রয়েছে উল্লেখ করে দুদক ‘চায়না সুপ্রিম লিমিটেড’-এর ব্যাংক হিসাব ও কোম্পানিটির নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ, ফ্রিজ বা ব্লক করার আবেদন করে। 

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজ এ আদেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউন্টিতে বল হাতে হাসান-খালেদের ঝলক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


কাউন্টিতে বল হাতে হাসান-খালেদের ঝলক

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন-২-এর ৪৫তম ম্যাচে কেন্টের হয়ে বল হাতে ঝলক দেখালেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

গতকাল ডার্বিশায়ারের বিপক্ষে শুরু হওয়া ম্যাচের প্রথম দিন কেন্টের হাসান ৪টি ও খালেদ ৩ উইকেট নেন। এতে প্রথম ইনিংসে ৩০০ রানে অলআউট হয় ডার্বিশায়ার। জবাবে দিন শেষে ১ উইকেটে ১১ রান করেছে কেন্ট। ৯ উইকেট হাতে নিয়ে এখনও ২৮৯ রানে পিছিয়ে কেন্ট।

ডার্বির কাউন্টি গ্রাউন্ডে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় কেন্ট। ইনিংসের প্রথম দুই বলে দুই উইকেট শিকার করেন হাসান। ডার্বিশায়ারের হ্যারি কেম ও ম্যাথু মন্টগোমেরিকে খালি হাতে বিদায় করেন হাসান।

হাসানের সাথে তাল মিলিয়ে কিছুক্ষণ পর অন্য প্রান্ত দিয়ে দুই উইকেট শিকার করেন খালেদও। মুহাম্মদ নাইমকে ১২ ও অধিনায়ক ওয়েন ম্যাডসেনকে ২৯ রানে আউট করেন খালেদ। এতে ৬৪ রানে ৪ উইকেট হারায় ডার্বিশায়ার।

পরবর্তীতে ব্রুক গেস্টকে ১১ রানে হাসান এবং জ্যাক মোরলিকে ১০ রানে থামান খালেদ। ডার্বিশায়ারের শেষ ব্যাটার শোয়েব বশিরকে শূন্যতে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন হাসান।

মিডল অর্ডার ব্যাটার মার্টিন এন্ডারসনের অনবদ্য ১২৯ রানের সুবাদে গুটিয়ে যাবার আগে ৩০০ রান পর্যন্ত যেতে পারে ডার্বিশায়ার। বল হাতে হাসান ১৫ দশমিক ৫ ওভারে ৩০ রানে ৪ উইকেট নেন। ১৮ ওভারে ৭৩ রানে ৩ উইকেট শিকার করেন কাউন্টিতে অভিষেক ম্যাচ খেলতে নামা খালেদ।

গত জুনে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুই ম্যাচ খেলে ১২ উইকেট শিকার করেছিলেন হাসান। কাউন্টিতে অভিষেকের প্রথম ম্যাচে ৯ ও পরের ম্যাচে ৩ উইকেট নেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%