ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

দৌলতখানের চরখলিফায় ইউপি নির্বাচনে বিশাল মোটরসাইকেল শোডাউন


দৌলতখানের চরখলিফায় ইউপি নির্বাচনে বিশাল মোটরসাইকেল শোডাউন

ভোলার দৌলতখানে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চরখলিফা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এহসানুল হক রিপন মিয়ার পক্ষে এই শোডাউনে অংশগ্রহণ করেন ওই এলাকার কয়েক শত ভক্ত ও সমর্থক।

বাদ্যযন্ত্র ও বাশীর সুরে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে বিশাল শোডাউনটি কলিম উদ্দিন পাটোয়ারী বাড়ির সামনে থেকে শুরু হয়ে দৌলতখান বাজারসহ চরখলিফা ইউনিয়নের বিভিন্ন গ্রামের অলিগলি প্রদক্ষিণ করে। ইউপি নির্বাচনে আগাম এই শোডাউনটি সাধারণ জনগণের মধ্যে নির্বাচনী ব্যাপক উৎসাহ ও বেশ আমেজ ছড়ায়।

শোডাউন চলাকালীন ওই ইউনিয়নের বিভিন্ন স্থান ও বাজারে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রিপন। শোডাউন চলাকালীন এলাকার সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে তাকে হাততালি দিয়ে সমর্থন ও অভিনন্দন জানান।

আরও পড়ুন: অন্তঃসত্ত্বাদের স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের জন্য বরাদ্দে দুর্ভোগ, পাকা হলো নেতার বাড়ির সড়ক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


দৌলতপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দৌলতপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে শুক্রবার বেলা ১১ টায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটির গুরুত্ব তুলে ধরতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম (শাহীন) এবং আল্লাহরদরগা নাশির জুট ইন্ডাস্ট্রিজ লিঃ এর ম্যানেজার মোঃ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন প্রশিক্ষিত ভার্মি কম্পোস্টের উদ্যোক্তা এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ নাসির উদ্দিন, পাশাপাশি নারী উদ্যোক্তা মোছাঃ রাশিদা খাতুনও উপস্থিত ছিলেন। সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও উদ্যোক্তাগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালের বাবুগঞ্জে সিএনজিতে স্কুলশিক্ষিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৯ পি.এম


বরিশালের বাবুগঞ্জে সিএনজিতে স্কুলশিক্ষিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই

বরিশালের বাবুগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবেশে থাকা ছিনতাইকারীদের কবলে পড়েছেন মিতু আক্তার নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অভিযোগ উঠেছে যে, অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর হাত-মুখ ওড়না দিয়ে বেঁধে স্বর্ণের চেইন, আংটি ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। পরে দুর্বৃত্তরা তাঁকে শিকারপুর সেতুর ঢালে একটি মাদ্রাসাসংলগ্ন স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুন হাট এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী মিতু আক্তার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৩০ নম্বর মধ্য রাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি রাকুদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদারের কন্যা।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে পিটিআই প্রশিক্ষণ ইনস্টিটিউটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মিতু। সকাল ৮টার দিকে রাকুদিয়া নতুন হাট স্টেশন থেকে বরিশালগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। অটোরিকশাটিতে আগে থেকেই কয়েকজন যাত্রীবেশী ব্যক্তি উপস্থিত ছিলেন। কিছু দূর যাওয়ার পর সিএনজিতে থাকা দুর্বৃত্তরা অস্ত্র দেখিয়ে তাঁকে জিম্মি করে। একপর্যায়ে তাঁর হাত ও মুখ ওড়না দিয়ে বেঁধে গলায় থাকা স্বর্ণের চেইন, হাতের সোনার আংটি এবং হ্যান্ডব্যাগে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে সিএনজিটি ঘুরিয়ে শিকারপুর সেতুর ঢালে একটি মাদ্রাসাসংলগ্ন স্থানে তাঁকে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর বিষয়টি বাবুগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সময়ের ইচলাদী টোল প্লাজার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে একটি সন্দেহজনক সিএনজির সন্ধান পাওয়া গেছে। তিনি আরও জানান, ওই সিএনজির সূত্র ধরে ছিনতাইকারী চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে যাত্রীবাহী সিএনজিতে নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিকিট নিয়ে বিরোধে কালকিনি-গৌরনদী সীমান্তে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


টিকিট নিয়ে বিরোধে কালকিনি-গৌরনদী সীমান্তে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

বরিশালের লোকাল বাসের টিকিট বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনি ও বরিশালের গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ভূরঘাটা এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা সেতুর ওপর ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের বনগ্রামের সেলিম ঘরামীর ছেলে এমারত বরিশালে যাওয়ার জন্য ভূরঘাটা এলাকার একটি বাস কাউন্টারে টিকিট কাটতে যান। অসুস্থ থাকায় তিনি সামনের সিট চান। তবে কাউন্টারের সুপারভাইজার ওই সিট দিতে রাজি না হওয়ায় কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাউন্টারের কর্মচারী সবুজ ফকিরের সঙ্গে এমারতের বাগ্‌বিতণ্ডা হয়। পরে সবুজের চাচাতো ভাই আকাশ ফকির পাশের একটি মুদি দোকান থেকে এসে এমারতকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

পরে এমারত সেখান থেকে চলে যান। এ ঘটনার জেরে গত ১ অক্টোবর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তিনি ওই কাউন্টারে গেলে আবারও বিরোধের সৃষ্টি হয়। এ সময় সবুজ ও আকাশের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। পরে উপস্থিত লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় ভূরঘাটা সেতু এলাকায় দুই পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একপর্যায়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে দেওয়া হলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সেতুর দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয়দের ভাষ্য, গৌরনদীর খানজাপুর এলাকার ফিরোজ কাজী, এনামুল তালুকদার, কামাল ফকির ও বাবলু মুন্সিকে নিয়ে বাঁশ ব্যবসায়ী হাবুল ঘরামীকে তুলে নিতে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর দুই উপজেলার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

সংঘর্ষে ভূরঘাটা এলাকার প্রায় ২০টি দোকান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আল আমিন, জান্নাত সরদার, শরীফ ও আকাশসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তবে আহতদের কারও অবস্থা গুরুতর কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

খবর পেয়ে কালকিনি ও গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘টিকিট কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কয়েকটি দোকান ভাঙচুর হয়েছে। উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্য খাতকে ভবিষ্যৎমুখী করতে জাপানের প্রযুক্তিগত অংশীদারিত্বের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৫ এম


স্বাস্থ্য খাতকে ভবিষ্যৎমুখী করতে জাপানের প্রযুক্তিগত অংশীদারিত্বের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঢাকা, ২ অক্টোবর, ২০২৬ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত জাপানের প্রযুক্তিগত অংশীদারিত্ব ও সহযোগিতা চেয়েছেন, যাতে দেশের সকল নাগরিককে স্বাস্থ্যসেবার আওতায় আনা (ইউনিভার্সাল হেলথ কভারেজ) এবং চিকিৎসা খাতকে ভবিষ্যৎমুখী ও টেকসই করে গড়ে তোলা সম্ভব হয়।

প্রতিমন্ত্রী আজ জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত ‘বাংলাদেশ হেলথকেয়ার বিজনেস সেমিনার’-এ এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান। সেমিনারটি জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)’র যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। এতে জাপানের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও স্বাস্থ্য খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ভিডিও বার্তায় প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন, স্বাস্থ্য খাতের আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে জাপানি বিনিয়োগ ও অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, জাপান দীর্ঘকাল ধরে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। তিনি মাতৃ ও শিশু স্বাস্থ্য, কমিউনিটি স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি, অবকাঠামো নির্মাণ এবং মানবসম্পদ উন্নয়নে অব্যাহত সহায়তার জন্য জাইকা ও জাপান সরকারকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, ১৭ কোটিরও বেশি জনসংখ্যার বাংলাদেশে বিশেষায়িত স্বাস্থ্যসেবা, আধুনিক হাসপাতাল, রোগনির্ণয় ব্যবস্থা, মেডিকেল প্রযুক্তি এবং দক্ষ জনবলের চাহিদা দিন দিন বাড়ছে। অন্যদিকে, জাপানে বয়স্ক মানুষের সংখ্যা বেশি হওয়ায় সেখানে নার্স ও কেয়ারগিভারদের চাহিদা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী তৈরি করে জাপানের এই চাহিদা মেটানো সম্ভব হবে। পাশাপাশি, বাংলাদেশের ওষুধ শিল্প, বায়োটেকনোলজি, ভ্যাকসিন এবং ওষুধের কাঁচামাল (এপিআই) উৎপাদনে জাপানি বিনিয়োগ ও যৌথ উদ্যোগের আহ্বান জানান রাষ্ট্রদূত।

সেমিনারে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ ইমাম আলী রেজা এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বাংলাদেশের স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন দুটি পৃথক উপস্থাপনার মাধ্যমে।

এছাড়া, জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক তেতসুয়া ইয়ামাদা, দক্ষিণ এশিয়া বিভাগ-৪-এর উপ-পরিচালক হিরোকি সাসাকি এবং জ্যাট্রোর গ্লোবাল স্ট্র্যাটেজি (সাউথ ওয়েস্ট এশিয়া) বিভাগের সিনিয়র ডিরেক্টর ইউজি আন্দো বাংলাদেশ-জাপান স্বাস্থ্য সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন। ইয়োগলেনা কোম্পানি লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার নাও নিত্তা বাংলাদেশে কাজের অভিজ্ঞতা বিনিময় করেন।

অনুষ্ঠানের শেষ অংশে একটি প্রশ্নোত্তর পর্ব ও নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%