ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

আশাশুনিতে আলোকিত আশাশুনির উদ্যোগে গাছের চারা বিতরণ


আশাশুনিতে আলোকিত আশাশুনির উদ্যোগে গাছের চারা বিতরণ

আশাশুনির আলোকিত আশাশুনির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা বিতরণের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।

উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, আলোকিত আশাশুনির আহবায়ক জাকির হোসেন প্রিন্স, সদস্য সচিব জাকির হোসেন ভুট্ট, যুগ্ম আহবায়ক প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, অধ্যক্ষ আঃ রব, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, শিক্ষক শফিকুল ইসলাম তুষার, এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

আরও পড়ুন: খুলনায় রোটারি হেলথ ফেয়ারে পাঁচ শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশাশুনিতে ২০২৬ সালের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ৭ গুণী শিক্ষক নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


আশাশুনিতে ২০২৬ সালের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ৭ গুণী শিক্ষক নির্বাচিত

বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আশাশুনি উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং প্রাথমিক স্তরে ৭ জন গুণী শিক্ষক নির্বাচিত করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ সভা কক্ষে এই নির্বাচিত গুণী শিক্ষকদের সম্মানিত করা হয়।

উপজেলা প্রশাসন এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের যৌথ সহযোগিতায় গুণী শিক্ষকবৃন্দের তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচিত শিক্ষকদের মধ্যে রয়েছেন : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসিব ইকবাল, আশাশুনি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রতন কুমার অধিকারী, গুনাকরকাটি খাইরিয়া আজিজীয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক তাহেরুল ইসলাম এবং গোয়ালডাঙ্গা দরগাহপুর স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক সাইফুল ইসলাম।

প্রাথমিক স্তরের নির্বাচিত গুণী শিক্ষকগণের মধ্যে রয়েছেন, পূর্ব কামালকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাতিস চন্দ্র বিশ্বাস, বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামিনুর রহমান এবং কুল্যা বেনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরিনা খাতুন।

শিক্ষা জীবনের সফলতা, চাকুরি ও সামাজিক জীবনে কর্ম দক্ষতার ভিত্তিতে তাঁদের উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত গুণী শিক্ষকবৃন্দকে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে সম্মানিত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশাশুনিতে নব যোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের জন্য ওরিয়েন্টেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


আশাশুনিতে নব যোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের জন্য ওরিয়েন্টেশন শুরু

আশাশুনি উপজেলায় নব যোগদানকৃত সহকারী শিক্ষকদের জন্য ওরিয়েন্টেশন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে ওরিয়েন্টেশনের দ্বিতীয় দিন।

উপজেলা প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টার আশাশুনিতে উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের উদ্যোগে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার শ্যামাপদ কুন্ডু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক আলোচনা প্রদান করেন।

একীভূতকরনের কৌশল শেখানো এবং মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ ৫ দিন ধরে চলতে থাকবে। উপজেলায় যোগদানকৃত ৫২ জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড়দলে বিরোধীয় জমি পরিদর্শন ও দখল বুঝিয়ে দেয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


বড়দলে বিরোধীয় জমি পরিদর্শন ও দখল বুঝিয়ে দেয়ার নির্দেশ

আঞ্জুয়ারা খাতুনকে জমির দখল বুঝিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়েছে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের চম্পাখালী মৌজায়।

আঞ্জুয়ারা খাতুন তার রেকর্ডীয় ৪ শতক জমি বুঝে পাওয়ার জন্য অতিঃ ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরায় পি-১৮১৮/২৫ (আশা) মামলা দায়ের করেন। শুনানীর পর বিজ্ঞ আদালত নির্দেশ দেন, সহকারী কমিশনার (ভূমি) আশাশুনি এবং ওসি আশাশুনি থানাকে ৪ শতক জমির দখল বুঝিয়ে দিতে ব্যবস্থা নিতে। এছাড়া, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আলাদা মামলায় অঞ্জুয়ারার পক্ষে রায় প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) সরেজমিন তদন্তের পর উভয় পক্ষকে তার কার্যালয়ে উপস্থিত হতে বলেন। আঞ্জুয়ারা খাতুন, আবুল কাশেম গাজী, শহিদুল ইসলাম গাজীসহ অন্যরা উপস্থিত হয়ে সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র আদালতের সিদ্ধান্ত পড়ে শোনান। আদালতের নির্দেশ অনুযায়ী, আঞ্জুয়ারাকে চম্পাখালী মৌজায় বিরোধীয় ৪ শতক জমির দখল বুঝিয়ে দেয়ার ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়। উভয় পক্ষ আদালতের প্রতি সম্মান রেখে সহকারী কমিশনারের সিদ্ধান্ত মেনে নিতে একমত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডায় যেতে ইচ্ছুকদের জন্য সুখবর, নতুন অভিবাসন পরিকল্পনা নভেম্বরের মধ্যে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


কানাডায় যেতে ইচ্ছুকদের জন্য সুখবর, নতুন অভিবাসন পরিকল্পনা নভেম্বরের মধ্যে

কানাডায় জনসংখ্যা বৃদ্ধির গতিকে নিয়ন্ত্রণে রাখার পর, দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি আবারও জনসংখ্যা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, কানাডার অভিবাসন ব্যবস্থা এখন সঠিকভাবে নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রশ্ন উঠেছে—কবে থেকে কানাডার জনসংখ্যা ‘নিয়ন্ত্রিতভাবে’ বৃদ্ধি শুরু হবে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে কার্নি এসব মন্তব্য করেন। তিনি বলেন, কানাডার অভিবাসন ব্যবস্থা নিয়ন্ত্রণে আসার পর, জনসংখ্যা বৃদ্ধির পরবর্তী পদক্ষেপ নির্ধারণের সময় এসেছে। তবে তিনি কোনো নির্দিষ্ট অভিবাসন সংখ্যা বা নতুন লক্ষ্য সম্পর্কে কিছু জানাননি।

কার্নির এই বক্তব্য এমন একটি সময়ে এসেছে যখন কানাডায় জনসংখ্যা বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। স্ট্যাটিস্টিকস কানাডার সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত কানাডার জনসংখ্যা বেড়েছে মাত্র ১ লাখ ৮৯ হাজার ৪২৫ জন, যা ০.৫ শতাংশ। এটি ১৯৪৪–৪৫ সালের পর জুলাই-থেকে-জুলাই হিসাবে সবচেয়ে কম বার্ষিক জনসংখ্যা বৃদ্ধি।

একই সময়ে কানাডায় অস্থায়ী বাসিন্দার সংখ্যা কমেছে। ২০২৬ সালের ১ জুলাই দেশটিতে অস্থায়ী বাসিন্দার সংখ্যা ছিল প্রায় ২৭ লাখ ৭৯ হাজার ৭৭৪ জন, যা মোট জনসংখ্যার ৬.৭ শতাংশ। ২০২৪ সালের অক্টোবরের ৭.২ শতাংশের সর্বোচ্চ অবস্থান থেকে এই হার কমেছে।

বর্তমান ২০২৬–২০২৮ সালের অভিবাসন পরিকল্পনায় প্রতি বছর ৩ লাখ ৮০ হাজার স্থায়ী বাসিন্দা নেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। সরকারের লক্ষ্য ২০২৭ সালের শেষ নাগাদ অস্থায়ী বাসিন্দার অনুপাত মোট জনসংখ্যার ৫ শতাংশের নিচে নামিয়ে আনা।

তবে নতুন পরিকল্পনায় এই অবস্থানের পরিবর্তন হতে পারে। আইন অনুযায়ী, ফেডারেল সরকারকে প্রতি বছর পরবর্তী কয়েক বছরের অভিবাসন লক্ষ্যমাত্রা সংসদে উপস্থাপন করতে হয়। সেই হিসেবে আগামী ১ নভেম্বরের মধ্যে ২০২৭–২০২৯ সালের ‘ইমিগ্রেশন লেভেলস প্লান’ উপস্থাপনের কথা রয়েছে। এই পরিকল্পনাতেই স্থায়ী ও অস্থায়ী অভিবাসনের নতুন লক্ষ্যমাত্রা স্পষ্ট হবে।

অভিবাসন বিশেষজ্ঞদের মধ্যে এ বিষয়ে ভিন্নমত রয়েছে। সিডি হাও ইনস্টিটিউটের ইমিগ্রেশন টার্গেট কাউন্সিল আগামী কয়েক বছরে অভিবাসন সংখ্যা আরও কমানোর সুপারিশ করেছে। অন্যদিকে, কার্নির সাম্প্রতিক বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, সরকার আগের ধারাবাহিক কমানোর পরিবর্তে ভবিষ্যতে জনসংখ্যা বৃদ্ধির একটি নিয়ন্ত্রিত পথ বিবেচনা করছে।

এদিকে, ২০২৫–২০২৬ সময়ে কানাডায় নতুন স্থায়ী অভিবাসীর সংখ্যা কমে প্রায় ৩ লাখ ৬৮ হাজার ২২৪ জনে নেমে এসেছে। একই সময়ে জনসংখ্যার প্রবৃদ্ধিও ব্যাপকভাবে কমেছে। ফলে আগামী নভেম্বরের নতুন অভিবাসন পরিকল্পনা কানাডার অভিবাসন নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%