০৪:২১ পি.এম
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার ইশমা তানজিম ইমার্জিং দলের ক্যাম্প থেকে বাদ পড়ার পর আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দক্ষিণ আফ্রিকা সফর সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নারীদের ইমার্জিং দলের ক্যাম্প শুরু করে। প্রথম ধাপে ২৭ জন ক্রিকেটার নিয়ে ক্যাম্প অনুষ্ঠিত হলেও, দ্বিতীয় ধাপে ২১ জনের সংক্ষিপ্ত দলে ইশমা জায়গা পাননি।
ইশমার দাবি হলো, তিনি ফিট থাকা সত্ত্বেও গোড়ালির ইনজুরির অজুহাতে তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে। তিনি বলেন, আমাকে দল থেকে বাদ দেয়ার ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে ফিটনেসের সমস্যা। যদিও গোড়ালিতে একটি ইনজুরি রয়েছে, তবে আমি ফিট আছি। তাকে বলা হয়েছিল, এই ইনজুরির কারণে পরের ক্যাম্পের জন্য আমি প্রস্তুত নই।
আরও পড়ুন: মুম্বাইয়ে বাংলাদেশি স্ত্রী সোনিয়া খাতুনকে হত্যা: স্বামী রঞ্জিত গ্রেপ্তার
দল থেকে বাদ পড়ার বিষয়টি মানসিকভাবে সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর তিনি বাসায় ফিরে আসেন।
নিজের মানসিক অবস্থার কথা তুলে ধরে ইশমা বলেন, আমি ক্রিকেটকে ভালোবেসে খেলেছি। আমি কখনো ভাবিনি এখান থেকে কত টাকা আয় করব। ক্রিকেটকে আমি এতটাই ভালোবাসি যে এই বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না। আমার জন্য আরও কষ্টের, জাতীয় দলে অভিষেকের যে ছবি, সেটিও আমার কাছে নেই।
জানা গেছে, শুক্রবার (৩ জুলাই) আত্মহত্যার চেষ্টা করার পর রোববার (৬ জুলাই) তার জ্ঞান ফিরে আসে।
এতে উল্লেখ্য, ২৯ বছর বয়সী ইশমা তানজিম বাংলাদেশ জাতীয় নারী দলের হয়ে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
আরও পড়ুন: বিএনপি নেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে অব্যাহতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন