১০:০৭ পি.এম
নড়াইল সদরে পাঁচ বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার (২০ জুলাই) বিকেলে। অভিযুক্ত ওই যুবক এখন পলাতক রয়েছেন।
উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাঁচুড়িয়া পাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম রবিউল সিকদার ওরফে রবি। তার বয়স ৩০ বছর। তিনি ওই এলাকার আতিয়ার সিকদারের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশুর পরিবার জানায়, সোমবার বিকেল পাঁচটার দিকে বাড়ির পাশ দিয়ে শিশুটি হেঁটে বেড়াচ্ছিল। এ সময় রবিউল তাকে ডেকে নিয়ে যান। কিন্তু বেশ কিছু সময় পর পরিবারের সদস্যরা শিশুর খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা রবিউলের ঘরের মেঝে থেকে শিশুটির রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে শিশুটিকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসিকে জরিমানা, পুড়িয়ে ধ্বংস
পরিবারের অভিযোগ, যে ঘরটিতে শিশুটির মরদেহ পাওয়া গেছে, সেখানে রবিউল একাই থাকতেন। তার স্ত্রী ও সন্তান আগে থাকলেও বর্তমানে তারা রবিউলকে ছেড়ে চলে গেছেন। এই ফাঁকা ঘরটিতে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে রবিউল পালিয়ে গেছেন। নিহতের পরিবার এবং এলাকাবাসী সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।
নড়াইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান বলেন, ‘পাঁচ বছর বয়সি একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এটি খুবই নৃশংস একটি ঘটনা। প্রাথমিকভাবে আমরা আসামিকে শনাক্ত করেছি। তাকে গ্রেফতারে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন