ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

শেরপুর জেলা শাখার সভাপতি বাবু, সম্পাদক ফাহিম


শেরপুর জেলা শাখার সভাপতি বাবু, সম্পাদক ফাহিম

 

ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের নতুন কমিটি শেরপুর জেলার জন্য আগামী দুই বছরের জন্য অনুমোদন করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শরিফ উদ্দিন বাবু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. ফাহিম বিন সিদ্দিক।

২৪ আগস্ট, সংগঠনটির নির্বাচন অনলাইনে অনুষ্ঠিত হয়। নির্বাচিতদের নাম ঘোষণা করেন ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের জেলা নির্বাহী কমিটির নির্বাচন কমিশনার নাজিয়া তারান্নুম।

আরও পড়ুন: কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

নতুন কমিটির সহ-সভাপতি-১ (কৌশল ও পরিকল্পনা) হিসেবে নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান আতিক, সহ-সভাপতি-২ (কার্যক্রম ও পরিচালনা) পদে নির্বাচিত হয়েছেন মো. শাহরিয়ার হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জান্নাতুন নাহার জুথী এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মেহের আফরোজ জুঁই।

সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম, শেরপুর জেলার কার্যক্রম আরও সুসংগঠিত ও সম্প্রসারিত হবে। পাশাপাশি, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সংগঠনটির স্বেচ্ছাসেবামূলক ও মানবিক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে।

নবনির্বাচিত সভাপতি শরিফ উদ্দিন বাবু মন্তব্য করেছেন, "আগামী দুই বছর দায়িত্ব পালনের জন্য যারা আমার ওপর বিশ্বাস ও আস্থা রেখেছেন, তাদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ, সবার ভালোবাসা, সহযোগিতা ও পরামর্শকে সঙ্গে নিয়ে ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম, শেরপুর জেলার কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার চেষ্টা করব।"

আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তায় শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন,

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি, শোক জানিয়ে সহায়তার প্রস্তাব বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি, শোক জানিয়ে সহায়তার প্রস্তাব বাংলাদেশের

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে সৃষ্ট ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে মর্মাহত। পরিস্থিতির ওপর বাংলাদেশ নিবিড়ভাবে নজর রাখছে।

এ ঘটনায় শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। তাঁদের অনেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে পর্যটকরাও রয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এই কঠিন সময়ে নেপাল সরকার ও দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সরকার নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজন হলে নেপালকে যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃসানি

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন

বাকেরগঞ্জে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাদ্দাম হোসেন খান অপু সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

এ সংবাদ সম্মেলন বুধবার (২৬ আগস্ট) রাত ৮ টায় এমপি আবুল হোসেন খানের বাসভবনে অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে সাদ্দাম হোসেন খান অপু বলেন, তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। তার চাচা আবুল হোসেন খান বর্তমানে এমপি। তিনি কখনোই চাচার পরিচয় ব্যবহার করে রাজনীতিতে প্রভাব বিস্তার বা কোনো অনিয়ম, দুর্নীতি করেননি। পৌরসভার ১নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক সুমা খান তার ছোট বোনের মত। কিন্তু সাম্প্রতিক সময়ে লায়ন নিলয় পারভেজ তার ফেসবুক আইডিতে অপপ্রচার চালিয়ে তাকে এবং সুমা খানকে জড়িয়ে "হানি ট্রাপের" ভিত্তিহীন তথ্য পোস্ট করেছেন। সাদ্দাম হোসেন খান অপু বলেন, এই তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি অভিযোগ করেন যে, এলাকার কিছু কুচক্রী মহল মিলে এসব অপপ্রচার চালাচ্ছে, যা তার সামাজিক ও রাজনৈতিক মর্যাদাকে ক্ষুণ্ণ করছে। তিনি প্রশাসনের কাছে লায়ন নিলয় পারভেজকে আইনের আওতায় আনার দাবি জানান।

সংবাদ সম্মেলনে পৌরসভার ১নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক সুমা খান লিখিত বক্তব্যে জানান, তিনি এবং তার পুরো পরিবার জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত। সাদ্দাম হোসেন খান অপু তার বড় ভাইয়ের মত। তাদের মধ্যে রাজনৈতিক পরিচয় ছাড়া আর কোনো সম্পর্ক নেই। তিনি অভিযোগ করেন যে, ঢাকায় বসবাসরত লায়ন নিলয় পারভেজ তাকে একটি মহিলা মানবাধিকার সংগঠনের লাইসেন্স দেয়ার নামে প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা ফেরত চাওয়ার পর নিলয় পারভেজ তাকে অশ্লীল ভাষায় গালাগালসহ দেখে নেয়ার হুমকি দেন। এই হুমকির প্রেক্ষিতে নিলয় পারভেজ তার ফেসবুক আইডিতে সাদ্দাম হোসেন খান অপুকে জড়িয়ে "হানিট্রাপ" নামক কাল্পনিক মিথ্যা ও কুরুচিপূর্ণ লেখা এবং ফটোকার্ড পোস্ট করেছেন। এর ফলে সুমা খান এবং তার পরিবার সামাজিক ও রাজনৈতিকভাবে মর্যাদা ক্ষুণ্ণ এবং হেয়প্রতিপন্ন হয়েছে। এমনকি নিলয় পারভেজের অসত্য লেখালেখির কারণে তার পরিবারে ভুল বুঝাবুঝি ও অশান্তি দেখা দিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে তিনি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেলান্দহে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:১০ পি.এম


মেলান্দহে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

 

মেলান্দহের জামালপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স) উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে ২৬ আগস্ট বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে মহানবী (স)’র জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন ইউএনও জিন্নাতুল আরা।

বিষয়ভিত্তিক আলোচনা করেন জামালপুর ইত্তেফাকুল ওলামার সভাপতি মুফতি শামসুদ্দিন, মেলান্দহ মডেল মসজিদের ইমাম-খতিব মুফতি জাহিদুল ইসলাম, এবং উপজেলা মসজিদের ইমাম মাও. জোবায়ের আহমাদ।

দিবসটির তাৎপর্য এবং বাস্তবতার উপর বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার, অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক, উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, পৌর বিএনপি’র সভাপতি এড. মনোয়ার হোসেন হাওলাদার, ওলামা দলের সভাপতি হাফেজ আনোয়ার হোসেন, পৌর জামাত আমির মোহাম্মদ আলী ফারাজী, এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বৈশ্বিক পারমাণবিক জ্বালানি ক্লাবে বাংলাদেশ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:১২ পি.এম


বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বৈশ্বিক পারমাণবিক জ্বালানি ক্লাবে বাংলাদেশ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর ভৌত স্টার্ট-আপের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বৈশ্বিক পারমাণবিক জ্বালানি ক্লাবে প্রবেশ করেছে।

বুধবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত প্রথমবারের মতো Atomic Technologies Licensed for Applications at Sea (ATLAS) Ministerial Launch Event 2026-এ বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং এটি পরিচ্ছন্ন জ্বালানির দিকে দেশের ঐতিহাসিক অগ্রযাত্রার প্রতীক। তবে পারমাণবিক শক্তির ব্যবহার এবং বিশেষ করে উদ্ভাবনী রিঅ্যাক্টর প্রযুক্তি কাজে লাগানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট দায়িত্ব ও বাধ্যবাধকতার প্রতিও বাংলাদেশ সম্পূর্ণ সচেতন।

তিনি আরও বলেন, সমুদ্রভিত্তিক প্রয়োগের জন্য উন্নত পারমাণবিক প্রযুক্তি, বিশেষ করে স্মল মডুলার রিঅ্যাক্টর (SMR) এবং ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিরাপদ ও সময়োপযোগীভাবে ব্যবহারের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পারমাণবিক শক্তি, বিশেষ করে সামুদ্রিক ক্ষেত্রে উন্নত পারমাণবিক প্রযুক্তির উদীয়মান প্রয়োগ নিয়ে বৈশ্বিক আলোচনা এগিয়ে নিতে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি নিরাপত্তার ক্রমবর্ধমান চ্যালেঞ্জের প্রেক্ষাপটে কার্বন নিঃসরণ কমানোর বৈশ্বিক প্রচেষ্টায় পারমাণবিক শক্তির ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। উন্নত ও স্মল মডুলার রিঅ্যাক্টর জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর সমাধান হতে পারে। এসব প্রযুক্তি নির্ভরযোগ্য ও কম-কার্বন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে দারিদ্র্য হ্রাস, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখতে পারে।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, প্যারিস চুক্তির আওতায় প্রথম Global Stocktake-এর ফলাফলে পারমাণবিক শক্তির অন্তর্ভুক্তি এবং ২০৫০ সালের মধ্যে পারমাণবিক শক্তির ব্যবহার তিন গুণ করার ঘোষণাকে বাংলাদেশ স্বাগত জানায়।

বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশও ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জের মুখোমুখি। ঘনবসতিপূর্ণ এবং সীমিত দেশীয় জ্বালানি সম্পদের দেশ হিসেবে জনগণের উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে জ্বালানি ব্যবস্থার বহুমুখীকরণের ওপর বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, উন্নত স্মল মডুলার রিঅ্যাক্টর, যার মধ্যে ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও রয়েছে, দ্রুত ও নিরাপদভাবে ব্যবহারের জন্য আগামী দিনগুলোতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

তিনি আরও বলেন, IAEA-এর ATLAS উদ্যোগ এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে। এ উদ্যোগের মাধ্যমে নীতিনির্ধারক, বিজ্ঞানী, নিয়ন্ত্রক সংস্থা ও উদ্যোক্তাসহ বিভিন্ন অংশীজনকে একত্রিত করে সমুদ্রে পারমাণবিক প্রযুক্তির প্রয়োগসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো মোকাবিলা এবং পারমাণবিক শক্তির সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হবে।

মন্ত্রী বলেন, ATLAS উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী। একইসঙ্গে পারমাণবিক নিরাপত্তা, সুরক্ষা ও সেফগার্ডের সর্বোচ্চ মান বজায় রেখে বেসামরিক পারমাণবিক সামুদ্রিক শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে আমরা একসঙ্গে কাজ করতে চাই। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব বলে মন্ত্রী মন্তব্য করেন।

উল্লেখ্য, ওয়াশিংটন ডিসিতে ২৫-২৭ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর “Atomic Technologies Licensed for Applications at Sea (ATLAS)”-এর উচ্চপর্যায়ের আন্তর্জাতিক অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের আয়োজনে অনুষ্ঠিত এ উদ্যোগের লক্ষ্য হলো বেসামরিক জাহাজ ও সমুদ্রভিত্তিক জ্বালানি ব্যবস্থায় Small Modular Reactors (SMRs) সহ পারমাণবিক প্রযুক্তির নিরাপদ, সুরক্ষিত ও শান্তিপূর্ণ ব্যবহারের জন্য আন্তর্জাতিক কাঠামো ও সহযোগিতা গড়ে তোলা। 

অনুষ্ঠানে IAEA-এর মহাপরিচালক Rafael Mariano Grossi, যুক্তরাষ্ট্রের Secretary of Energy Chris Wright, বিভিন্ন দেশের মন্ত্রী ও উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি, পারমাণবিক ও সামুদ্রিক নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, জাহাজ ও পারমাণবিক প্রযুক্তি শিল্পের শীর্ষস্থানীয় ব্যক্তি এবং বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

প্যানেল আলোচনায় যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, নরওয়ে, কেনিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, ব্রাজিল, কোরিয়া, চীন ও রাশিয়াসহ বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা, গবেষক ও শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%