ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বিগ ব্যাশ বিতর্কের মধ্যেই অস্ট্রেলিয়ার নতুন চেয়ারম্যান ডেভিড বুন


বিগ ব্যাশ বিতর্কের মধ্যেই অস্ট্রেলিয়ার নতুন চেয়ারম্যান ডেভিড বুন

বিগ ব্যাশ লিগের (বিবিএল) বেসরকারীকরণ সংক্রান্ত বিতর্কের মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) শীর্ষ পদে পরিবর্তন ঘটেছে।

মাইক বেয়ার্ড চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর পর, দেশের কিংবদন্তি ক্রিকেটার ডেভিড বুন অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি আনুষ্ঠানিকভাবে আগামী ২৮ অক্টোবর বার্ষিক সাধারণ সভার পর দায়িত্ব নেবেন।

বেয়ার্ড ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে সিএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বোর্ডে ৬ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন। তবে বিগ ব্যাশ লিগের সম্প্রতি নেওয়া সিদ্ধান্তের প্রেক্ষাপটে তিনি পদ ছাড়ার ঘোষণা দেন।

আরও পড়ুন: প্রথম পাওয়ারপ্লেতেই তাসকিনের ৩ শিকার, বিপদে জিম্বাবুয়ে

বেয়ার্ডের পদত্যাগের পর সিএ বুনকে অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। স্থায়ী চেয়ারম্যানের নিয়োগ প্রক্রিয়া আগামী বার্ষিক সাধারণ সভার পর শুরু হবে।

বুন সিএর বোর্ডে গত বছর যোগদান করেন। এর আগে তিনি ৯ বছর ক্রিকেট তাসমানিয়ার পরিচালক ছিলেন, যার মধ্যে ৩ বছর চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। খেলোয়াড়ি জীবনে তিনি অস্ট্রেলিয়ার হয়ে ১০৭ টেস্ট ও ১৮১ ওয়ানডে ম্যাচ খেলেছেন। পরে তিনি আইসিসির ম্যাচ রেফারি হিসেবেও কাজ করেছেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর বুন বলেছেন, ‘এমন সময়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া অনেক বড় সম্মানের। আমি বোর্ডকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ায় ক্রিকেটের দীর্ঘমেয়াদি সমৃদ্ধি নিশ্চিত করতে চাই। বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ার স্বার্থ এগিয়ে নিতে আমরা যেসব সিদ্ধান্ত নেব, সেগুলোতে নেতৃত্ব দেওয়ার অপেক্ষায় আছি।’

আরও পড়ুন: চোটের কারণে তিন মাসের জন্য মাঠের বাইরে চেলসি অধিনায়ক রিস জেমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাটির টান আর জবর-দখলের ক্ষত: সামাজিক মাধ্যমে খোলামেলা ড. শামারুহ মির্জা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


মাটির টান আর জবর-দখলের ক্ষত: সামাজিক মাধ্যমে খোলামেলা ড. শামারুহ মির্জা

দেশের বর্তমান সামাজিক ও প্রশাসনিক বাস্তবতায় সাধারণ মানুষের দৈনন্দিন যন্ত্রণার চিত্র তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ পোস্ট দিয়েছেন ড. শামারুহ মির্জা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এই পোস্টে তিনি গ্রামীণ জনপদের স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে দীর্ঘমেয়াদী পারিবারিক ও সামাজিক বিরোধের অন্যতম প্রধান কারণ ‘জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব’ নিয়ে অত্যন্ত সুচিন্তিত মূল্যায়ন তুলে ধরেছেন, যা বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

ড. শামারুহ মির্জার সুনির্দিষ্ট প্রস্তাবসমূহ

সংযুক্ত ফেসবুক পোস্টে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব বা অনুরোধ রেখেছেন। স্বাস্থ্যসেবা জোরদার করার জন্য তিনি হামের টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি প্রয়োজনে প্রণোদনা দেওয়ার কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে গ্রামগঞ্জের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে জরুরি ভিত্তিতে অতিরিক্ত ট্রেইন্ড স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং গবাদিপশুর টিকাদান কর্মসূচি নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

বেসরকারি খাতের অংশগ্রহণ: টিকাদান ও জনসচেতনতা কার্যক্রমে প্রয়োজনে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করে ফলোআপ কর্মসূচি গ্রহণের তাগিদ দিয়েছেন।

টিকাদান কর্মসূচি প্রচারে গণমাধ্যমকে ব্যাপকভাবে ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

জিরো টলারেন্স নীতি: জমি দখলকে কেন্দ্র করে যেকোনো ধরনের ভাঙচুর বা সহিংস ঘটনায় প্রশাসনকে জিরো টলারেন্স নীতি প্রদর্শনের অনুরোধ জানিয়েছেন।

পোস্টটির সবচেয়ে স্পর্শকাতর অংশজুড়ে রয়েছে বাংলাদেশে বিরোধের অন্যতম প্রধান কারণ— জমিজমা নিয়ে দীর্ঘমেয়াদী দ্বন্দ্ব। গত ৫ আগস্টের পর থেকে ব্যক্তিগত ও পারিবারিক জমি নিয়ে শত শত অনুরোধ পাওয়ার অভিজ্ঞতা উল্লেখ করে তিনি লিখেছেন, ভাইয়ে ভাইয়ে, কাজিনদের মধ্যে, কিংবা শ্বশুরবাড়ির আত্মীয়স্বজন থেকে শুরু করে প্রতিবেশী বা ব্যবসায়িক অংশীদার— কাউকেই যেন এই বিরোধের তালিকা থেকে বাদ দেওয়া যায় না।

তীব্র আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, একটা জিনিস খুব কাছ থেকে দেখেছি, জমির ব্যাপার হলে মানুষ সহজে ছাড়ে না। বছরের পর বছর বিরোধ চলে, সম্পর্ক নষ্ট হয়, আর অনেক সময় মানুষের সবচেয়ে কুৎসিত দিকটা বেরিয়ে আসে।

বিশ্লেষকদের মতে, একজন সচেতন নাগরিক ও গবেষক হিসেবে শামা রুহ মির্জা যেভাবে তৃণমূলের এই না বলা কথাগুলো এবং জনস্বাস্থ্য ও সামাজিক শৃঙ্খলার বিষয়টি সামনে এনেছেন, তা বর্তমান সমাজে আত্মোপলব্ধির জায়গা থেকে অত্যন্ত সময়োপযোগী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন, শোভাযাত্রা ও আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন, শোভাযাত্রা ও আলোচনা সভা

বরিশালের গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে ‘একসাথে, আরও শক্তিশালী, জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে। দিবসটি উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে শোভাযাত্রা (র‍্যালি) এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার এবং ডা. মো. মাহমুদুল হাসান ফরিদ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও বিসিএস (প্রাণিসম্পদ) ক্যাডারের অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে আয়োজিত আলোচনা সভায় জলাতঙ্ক রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, কুকুরসহ অন্যান্য প্রাণীকে ভ্যাকসিন প্রদান এবং মানুষ ও প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক একটি শতভাগ প্রাণঘাতী রোগ হলেও সঠিক সচেতনতা, সময়মতো টিকাদান ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে এটি পুরোপুরি প্রতিরোধ সম্ভব। আক্রান্ত বা সন্দেহভাজন প্রাণীর সংস্পর্শে এলে বিলম্ব না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তাঁরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কেন্টাইল ব্যাংকে চাকরি, লাগবে যে যোগ্যতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


মার্কেন্টাইল ব্যাংকে চাকরি, লাগবে যে যোগ্যতা

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীরা আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: ডেটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর (ইও-এফএভিপি)।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

অভিজ্ঞতা: প্রার্থীদের ৫ থেকে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: উল্লেখ করা হয়নি।

কর্মস্থল: ঢাকা।

বেতন: যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আকর্ষণীয় বেতন প্যাকেজ।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এই তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচির বিস্তারিত জানাতে সোমবার সচিবালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিস্তারিত তুলে ধরবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনসহ শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিশ্ব শিক্ষক দিবস প্রতি বছর ৫ অক্টোবর পালিত হয়। এ বছর দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন পর্যায়ের ১০০ জন গুণী শিক্ষককে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%