ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাইয়ের ২৭ দিনে দেশে ২৫২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা


জুলাইয়ের ২৭ দিনে দেশে ২৫২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি মাসের প্রথম ২৭ দিনে দেশে এসেছে ২৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাব অনুসারে, প্রতিদিন গড়পড়তায় দেশে এসেছে ৯ কোটি ৩৫ লাখ ডলার রেমিট্যান্স।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বিস্তারিত জানান, চলতি জুলাই মাসের প্রথম ২৭ দিনে দেশে এসেছে ২৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে যা এসেছিল ২০৯ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ, বছর ব্যবধানে ২০ দশমিক ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে রেমিট্যান্স প্রবাহ।

আরও পড়ুন: রূপায়ণ লেক ক্যাসেলে ‘রূপায়ণ প্রপার্টি ফেয়ার ২০২৬’ উদ্বোধন

এর আগে গত জুন মাসে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে আসছে ৫১ কোটি ৫১ লাখ ডলার। পাশাপাশি, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।

গত মে মাসে দেশে এসেছে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। গত এপ্রিলে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।

গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

এছাড়া, গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

আরও পড়ুন: বায়োমেট্রিক তথ্য না দিলে বাতিল হবে ভোটার নিবন্ধনের আবেদন

এদিকে, গত ২০২৫-২৬ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ বা ৩৫.৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সচিব পদে পদোন্নতি পেলেন ২ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


সচিব পদে পদোন্নতি পেলেন ২ কর্মকর্তা

সরকারের দুই কর্মকর্তা সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। এই দুই কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদমর্যাদার পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার, জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

পদোন্নতি পাওয়া দুই কর্মকর্তার একজন হচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব (অতিরিক্ত সচিব) মামুনুর রশীদ ভূঞা। পদোন্নতির পর, তাকে আবারও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সাঈদ মো. কামরুজ্জামানও সচিব পদে পদোন্নতি লাভ করেছেন। পদোন্নতির পর, তাকে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কতায় যেসব জেলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


রাতে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কতায় যেসব জেলা

রাতে ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টিসহ বজ্রপাতও হতে পারে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

 

আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুনেচ্ছার সই করা সতর্ক বার্তায় বলা হয়েছে, রাতে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে।

 

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড় হতে পারে। পাশাপাশি বৃষ্টিও হতে পারে। রয়েছে বজ্রপাতের আশঙ্কা।

 

এ অবস্থায় ১৩ জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিশ্চুপ ফিফা, ফুটবলের অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়ছেন ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


নিশ্চুপ ফিফা, ফুটবলের অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়ছেন ফিলিস্তিনিরা

গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে স্পেনের দৃঢ় অবস্থান এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফিলিস্তিনিরা বিশ্বকাপ ফাইনালে ইয়ামালদের সমর্থন জানিয়েছিলেন। কিন্তু ইসরায়েলি দখলদারিত্বের সম্মুখীন হয়ে ফিলিস্তিন ফুটবলের অস্তিত্ব হারানোর শঙ্কায় রয়েছে।

২০২৩ সালের অক্টোবর মাস থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলার ফলে গাজার ফুটবল পরিকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) তথ্যমতে, এ পর্যন্ত ৫৬৮ জন ফুটবলার, কোচ এবং কর্মকর্তা নিহত হয়েছেন।

এদের মধ্যে ১৭ বছর বয়সী তরুণ ফুটবলার ফাদি আল-নাআসান, যিনি সম্প্রতি দখলদারদের গুলিতে প্রাণ হারিয়েছেন। খেলার জগতকে পদ্ধতিগতভাবে এইভাবে ধ্বংস করার ঘটনা ফিলিস্তিন জাতীয় দলের ফুটবলার মোহাম্মদ রশিদ ‘স্পোর্টিসাইড’ বলে উল্লেখ করেছেন।

পশ্চিম তীরেও গত তিন বছর ধরে ঘরোয়া ফুটবল লিগ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। অনুশীলনে যাওয়ার পথে খেলোয়াড়রা গ্রেপ্তার হচ্ছেন। সম্প্রতি জাতীয় দলের দুই নারী ফুটবলার রান্দ হালাওয়ানি এবং নাতালি আবু দিয়াকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।

সাবেক জাতীয় ফুটবলার আহমেদ আবু খাদিজাকে বিচার ছাড়াই ১৭ মাস বিনাবিচারে আটক রাখা হয়েছিল। আল-বিরেহ শহরের অনুশীলনের মাঠগুলোর ঠিক পাশে অবৈধ ইসরায়েলি বসতি রয়েছে। সেখানকার তরুণ অ্যাথলেটরা জানেন, যেকোনো অনুশীলন হতে পারে তাদের জীবনের শেষ অনুশীলন।

জাতীয় নারী দলের সদস্য সারা শাখশির বলেন, ইসরায়েল হয়তো একজন ফুটবলারকে বন্দি করতে পারে অথবা খেলার মাঠ গুড়িয়ে দিতে পারে, কিন্তু ফিলিস্তিনের অস্তিত্ব মুছে ফেলার চক্রান্ত তারা কখনোই সফল হতে দেবে না।

ইসরায়েলের এই দমন-পীড়নের বিরুদ্ধে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সম্পূর্ণরূপে উদাসীন। দখলকৃত জায়গায় পরিচালিত ইসরায়েলি ক্লাবগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানিয়েছেন সংস্থাটি।

তবে সকল বাধা উপেক্ষা করে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজুব জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাস থেকে তারা ঘরোয়া ফুটবলের প্রস্তুতিমূলক ম্যাচ শুরু করতে যাচ্ছেন। মৃত্যু এবং ধ্বংসের মাঝে টিকে থাকার এই লড়াইটি ফিলিস্তিনিদের কাছে এখন আর কেবল খেলা নয়, এটি তাঁদের অস্তিত্ব রক্ষার অন্যতম বোঝাপড়া।

সূত্র: দ্য নিউ আরব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানকে সরিয়ে আপনারা মোদিকে রক্ষা করলেন: অখিলেশ যাদব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


প্রধানকে সরিয়ে আপনারা মোদিকে রক্ষা করলেন: অখিলেশ যাদব

প্রধানমন্ত্রী মোদির সরকারকে একহাত নিয়েছেন সমাজবাদী পার্টির (সপা) প্রধান এবং কনৌজ আসনের সংসদ সদস্য অখিলেশ যাদব।

অন্যদিকে, দেশের বিভিন্ন স্থানে উত্তাল আন্দোলনের প্রেক্ষিতে, ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার লোকসভায় প্রশ্নফাঁস-বিরোধী সংশোধনী বিলের ওপর ১০ ঘণ্টাব্যাপী আলোচনা চলাকালীন, সাবেক শিক্ষামন্ত্রীর পদত্যাগকে নিট পরীক্ষার প্রশ্নফাঁসের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনের সাফল্য হিসেবে বর্ণনা করেন তিনি।

লোকসভায় দাঁড়িয়ে অখিলেশ যাদব বলেন, ‘‘আপনারা একজন ‘প্রধান’কে পদ থেকে সরিয়ে মূল ‘প্রধানমন্ত্রী’কেই বাঁচিয়ে দিয়েছেন।’’ সংসদে নিজের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, “সাবেক মন্ত্রী যখন সংসদে এলেন, তখন ভবনের বাইরে তাকে অভ্যর্থনা জানানো হয়েছিল। একবার ভেবে দেখুন, এই পদত্যাগে শাসকদলের সদস্যরা কতটা স্বস্তি পেয়েছেন এবং তারা কত বড় সংকট থেকে বেঁচে গেছেন। বস্তুত একজন ‘প্রধান’কে সরিয়ে আপনারা কার্যত ‘প্রধানমন্ত্রী’কেই রক্ষা করেছেন।”

ক্ষমতাসীন সরকারের এই পিছু হটার জন্য তিনি আন্দোলনরত তরুণদের একতা ও মনোবলকে অভিবাদন জানান। তিনি আরও বলেন, সরকার নিজেদের অপরাজিত মনে করলেও দেশের তরুণরা প্রমাণ করে দিয়েছে যে ‘ঝুকতি হ্যায় দুনিয়া, ঝুকানে ওয়ালা চাহিইয়ে’ অর্থাৎ সঠিক উপায়ে চাপ সৃষ্টি করতে পারলে পুরো বিশ্বই নতিস্বীকার করতে বাধ্য হয়। তাই সরকার অবশেষে মাথা নত করতে এবং শিক্ষামন্ত্রীকে পদত্যাগে বাধ্য করতে বাধ্য হয়েছে।

অখিলেশ যাদব আরও বলেন, নিট পরীক্ষার জালিয়াতির বিরুদ্ধে গড়ে ওঠা এই আন্দোলনটিই ছিল প্রথম কোনো ছাত্র আন্দোলন, যেখানে দেশটির অভিভাবকরাও পূর্ণ সমর্থন নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। তিনি উল্লেখ করেছেন, সরকার যখন আতঙ্কিত ও ভীত হয়, তখনই কেবল জনগণের দাবি মেনে নেয়।

এর আগে ২০২০-২১ সালের কৃষক আন্দোলনের সময়ও আমরা একই চিত্র দেখেছি। নির্বাচন সামনে আসতেই সরকার বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। প্রথমে যে আন্দোলনকে রসিকতা হিসেবে দেখা হয়েছিল, তা পরবর্তীতে বিশাল এক শক্তিতে পরিণত হয়ে সরকারকে পদক্ষেপ নিতে বাধ্য করেছে। তিনি আশা প্রকাশ করেন যে, তরুণদের তোলা প্রতিটি যৌক্তিক দাবিই সরকার মেনে নেবে।

এক পর্যায়ে ভারতের জনতা পার্টির (বিজেপি) নীতি ও শিক্ষাব্যবস্থার কঠোর সমালোচনা করে সপা প্রধান বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই দেশের শিক্ষাব্যবস্থা, পরীক্ষাপদ্ধতি ও বিশ্ববিদ্যালয়গুলোকে একটি নির্দিষ্ট ভাবধারায় রাঙিয়ে দিয়ে ধ্বংস করার চেষ্টা চালিয়ে আসছে। এর ফলে শিক্ষার্থীদের মনে গভীর ক্ষোভের জন্ম হয়েছিল, যা পরবর্তীতে এমন এক গণ-আন্দোলনে রূপ নেয় যে, বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলটিকেও পিছু হটতে হয়েছে।

এবং এই মানসিকতার পরিবর্তন জরুরি। এক্ষেত্রে তিনি অভিযোগ করেন, সরকারি নিয়োগে দলিত ও অনগ্রসর শ্রেণির অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। পরীক্ষা পরিচালনার দায়িত্ব জাতীয় পরীক্ষা সংস্থার (এনটিএ) মতো জায়গায় আউটসোর্স করার মাধ্যমে সরকার যেভাবে কাজ করছে, তাতে বিরোধী দলগুলোর আশঙ্কা হচ্ছে যে একদিন হয়তো পুরো সরকারব্যবস্থাটাকেই বেসরকারীকরণ বা আউটসোর্স করে দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৬ সালের নিট-ইউজি পরীক্ষায় ব্যাপক জালিয়াতির অভিযোগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃবৃন্দের বিরুদ্ধে সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর অপসারণের দাবি ছাড়াও আদালত তদারকি তদন্ত, আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ এবং পুরো পরীক্ষাব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানিয়েছেন। নতুন সংসদীয় অধিবেশন শুরুর আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার পদত্যাগপত্র গ্রহণ করেন। এরপর সোমবার লোকসভায় প্রশ্নফাঁস-বিরোধী নতুন বিলটি উত্থাপন করা হয়, যার উদ্দেশ্য পরীক্ষা প্রক্রিয়ায় জালিয়াতি রোধ করা এবং প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান নিশ্চিত করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%