ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঝিনাইদহে ২৮ হাজার পিস ইয়াবা ও ওয়াকিটকি সহ রাশেদ শেখ আটক


ঝিনাইদহে ২৮ হাজার পিস ইয়াবা ও ওয়াকিটকি সহ রাশেদ শেখ আটক

ঝিনাইদহ, ৯ অক্টোবর, ২০২৬ : এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবা, খেলনা পিস্তল ও ওয়াকিটকি সহ একজনকে আটক করেছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে, মাগুরা সদর পৌরসভার কলেজপাড়া এলাকার একটি বাড়ি থেকে রাশেদ শেখ (৪১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে, তিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মালিপাড়া গ্রামের মোস্তফা শেখের ছেলে।

অভিযানের সময় উদ্ধার করা হয়েছে ২৮ হাজার পিস ইয়াবা, একটি খেলনা পিস্তল, টাকা গণনার মেশিন, একটি প্রিন্টার, মাদক বিক্রয়ের নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, ৪টি ল্যাপটপ, ওয়াকিটকি এবং প্রেসের একটি বুম।

আরও পড়ুন: কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা

এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাগুরা পৌরসভার ৯নং ওয়ার্ডের কলেজপাড়ার সপ্ন বিলাস বাড়ির ৪র্থ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন ইয়াবা ও মাদক ব্যবসার মূলহোতা দ্বীপ্ত কুমার বিশ্বাস, যিনি সুমন নামেও পরিচিত।

এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। এসআরবির উপস্থিতি টের পেয়ে মূলহোতা দীপ্ত কুমার বিশ্বাস পালিয়ে যায়। পরে রাশেদ শেখকে আটক করা হয়।

এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবিন সরকার সুমন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া মাদক, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জাম বর্তমানে এসআরবি হেফাজতে রয়েছে।

আরও পড়ুন: ময়মনসিংহে সেলুনে ঢুকে নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী অভিযুক্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মনোকথা কেয়ার কার্ড’ চালু, মানসিক যত্ন সহজলভ্য করবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


‘মনোকথা কেয়ার কার্ড’ চালু, মানসিক যত্ন সহজলভ্য করবে

মানসিক স্বাস্থ্যসেবাকে সহজলভ্য, সাশ্রয়ী ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার উদ্দেশ্যে ‘মনোকথা কেয়ার কার্ড’ চালু করেছে ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ডিআরডিএফ) উদ্যোগ মনোকথা। এই উদ্যোগটি মানসিক চাপ, উদ্বেগ, একাকিত্ব ও আবেগজনিত বিভিন্ন সমস্যা মোকাবেলার জন্য নিয়মিত মানসিক যত্ন এবং প্রয়োজনের সময় সহায়তা পাওয়ার সুযোগ তৈরি করতে গৃহীত হয়েছে।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) আয়োজিত এক অনুষ্ঠানে মনোকথা কেয়ার কার্ডটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী, গবেষক, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

ডিআরডিএফের সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মীর মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির (বিপিএ) সভাপতি অধ্যাপক ড. মো. শামসুদ্দিন ইলিয়াস।

তিনি মন্তব্য করেন, "মানসিক স্বাস্থ্য মানুষের সামগ্রিক সুস্থতার অবিচ্ছেদ্য অংশ। যা ব্যক্তিগত বিষয় নয়; এটি একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ইস্যু।" তিনি আরও বলেন, প্রতিদিনের জীবনে অনেক মানুষ মানসিক চাপ, উদ্বেগ, একাকিত্ব ও আবেগজনিত সমস্যার মধ্যে দিয়ে গেলেও সামাজিক সংকোচ, সচেতনতার অভাব এবং প্রয়োজনীয় সেবা সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকায় তারা সহায়তা নিতে আগ্রহী হন না কিংবা প্রয়োজনীয় সেবা থেকে দূরে থাকেন। তাই ব্যক্তি, পরিবার ও সমাজের উন্নয়নে মানসিক স্বাস্থ্যকে যথাযথ গুরুত্ব দিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

মনোকথার কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মনোবিজ্ঞানী ও গবেষক তানজীম জামান। তিনি বলেন, "মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সহায়তা মানুষের কাছে পৌঁছে দেওয়া বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।"

মনোবিজ্ঞানী ও মেন্টর হৃদয় ইফতেখার ইফতি ‘মনোকথা কেয়ার কার্ড’-এর পরিচিতি তুলে ধরেন। এ সময় তিনি কার্ডটির প্রয়োজনীয়তা, এর মাধ্যমে পাওয়া সুবিধা এবং মানুষের মানসিক সুস্থতার নিয়মিত যত্ন নিশ্চিত করার ক্ষেত্রে এর সম্ভাব্য ভূমিকা ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানে মনোকথা ও কেয়ার কার্ডের কার্যক্রম নিয়ে একটি ভিডিও প্রদর্শন শেষে আলোচনায় অংশ নেন পরিবেশ ও মানবাধিকার কর্মী আমিনুর রসুল বাবুল, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও এইচআরডিসির পরিচালক জিয়ানুর কবীর, সাইকোসোস্যাল কাউন্সিলর মো. সামসুজ্জামান মোল্লা (ইমন), মনোবিজ্ঞানী তারিন তাবাসসুম, সাইকোসোস্যাল কাউন্সিলর সুলতান ভূইয়া প্রমুখ।

সভাপতির বক্তব্যে মীর মোহাম্মদ আলী বলেন, "শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্যেরও নিয়মিত যত্ন প্রয়োজন।" তিনি উল্লেখ করেন, মানসিক সংকট তীব্র হওয়ার আগেই সমস্যা শনাক্ত করা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে অনেক ক্ষেত্রে পরিস্থিতি কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব। এ জন্য মানুষের কাছে সহজে গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা ও সামাজিক সংকোচ দূর করতে হবে।

আলোচনায় বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও সামাজিক পরিসরে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা এবং প্রয়োজনের সময় পেশাদার সহায়তা নেওয়ার পরিবেশ তৈরি করাও গুরুত্বপূর্ণ। তারা মানসিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো, জনসচেতনতা তৈরি এবং তরুণদের জন্য সহায়তামূলক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘মনোকথা কেয়ার কার্ড’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন। এ সময় বক্তারা আশা প্রকাশ করেন, উদ্যোগটি মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত মানসিক যত্ন নেওয়ার অভ্যাস গড়ে তুলতে ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, মানুষের মানসিক সুস্থতার নিয়মিত যত্ন নিশ্চিত করার লক্ষ্যেই মনোকথা কেয়ার কার্ড চালু করা হয়েছে। ভবিষ্যতে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সহায়তা কার্যক্রম সম্প্রসারণ এবং মানুষের জন্য আরো সহজলভ্য সেবা নিশ্চিত করতে কাজ করবে মনোকথা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবিবার ভারত যাচ্ছে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


রবিবার ভারত যাচ্ছে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল

বাংলাদেশের স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল ভারতে যাওয়ার পরিকল্পনা করেছে আগামী ১১ অক্টোবর (রবিবার)। বৃহস্পতিবার কূটনৈতিক একটি সূত্র কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, প্রতিনিধিদলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবও অন্তর্ভুক্ত থাকবেন। তাঁরা ১২ অক্টোবর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেকের বৈঠকে অংশগ্রহণ করবেন।

এদিকে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক চলমান রয়েছে। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের সরকারি প্রতিনিধিদল অংশগ্রহণ করছে। এই বৈঠকটি আজ শুক্রবার শেষ হবে।

নয়াদিল্লির এই বৈঠকে উভয় দেশের বাণিজ্যিক বিভিন্ন বাধা, পাটজাত পণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক এবং স্থলবন্দরসংক্রান্ত বিষয়সহ দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝড়ের শঙ্কায় চার জেলার নদীবন্দরে সতর্ক সংকেত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


ঝড়ের শঙ্কায় চার জেলার নদীবন্দরে সতর্ক সংকেত

আবহাওয়া অধিদপ্তর দেশের চারটি জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা প্রকাশ করেছে। এই কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্কবার্তা প্রদান করেছে সংস্থাটি।

শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে খালের ভাঙনে বিলীনের পথে ৮০০ মিটার সড়ক, ঝুঁকিতে ৬ গ্রামের যোগাযোগ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


কাউখালীতে খালের ভাঙনে বিলীনের পথে ৮০০ মিটার সড়ক, ঝুঁকিতে ৬ গ্রামের যোগাযোগ

পিরোজপুরের কাউখালী উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের সন্ধ্যা নদীর পশ্চিম তীরে হরিণধারা খেয়াঘাটসংলগ্ন সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে খালের ভাঙনে সড়কটির বড় অংশ বিলীন হয়ে যাচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন অন্তত ছয়টি গ্রামের শত শত মানুষ। জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার ও খালের পাড়ে টেকসই পাইলিং করা না হলে যেকোনো সময় এলাকাটির যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা গেছে, হরিণধারা খেয়াঘাটের খালের পাড় থেকে পশ্চিম গোপালপুরের সংযোগ সড়কের সরদার বাড়ি ব্রিজ পর্যন্ত প্রায় ৮০০ মিটার দীর্ঘ সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন অংশ ভেঙে খালের পানিতে মিশে গেছে। কোথাও কোথাও সড়ক সংকীর্ণ হয়ে পড়েছে, আবার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ঝুঁকি নিয়ে এসব অংশ দিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে খালের পাড়ের ভাঙন অব্যাহত থেকে সড়কটির অবশিষ্ট অংশও পানিতে বিলীন হয়ে যেতে পারে। এ অবস্থায় খালের পাড়ে টেকসই পাইলিং নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন তাঁরা।
সড়কটি আমড়াজুড়ি ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। পশ্চিম আমড়াজুড়ি, রোঙ্গাকাঠি, গন্তব, হরিণধারা, গোপালপুর, হোগলা ও বেতকাসহ আশপাশের অন্তত আরো কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন এ পথ ব্যবহার করেন। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক, সাধারণ পথচারী এবং বিভিন্ন পেশার মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
বিশেষ করে হরিণধারা খেয়াঘাটে পৌঁছে সন্ধ্যা নদী পার হয়ে উপজেলা সদরে যাতায়াতের ক্ষেত্রে সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কটি আরও ক্ষতিগ্রস্ত হলে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের যাতায়াতে চরম ভোগান্তি দেখা দিতে পারে।
স্থানীয় বাসিন্দা মোঃ হিরন, রতন, সাথী ইসলাম ও সাবেক ইউপি সদস্য রনজিত বাউয়ালী বলেন, এই রাস্তাটি আমাদের পুরো এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পথ দিয়ে সহজেই উপজেলা সদরে যাতায়াত করা যায়। কিন্তু রাস্তাটি যেভাবে খালের গর্ভে বিলীন হচ্ছে, তাতে দ্রুত মেরামত ও পাইলিংয়ের কাজ শুরু করা জরুরি। সময়মতো ব্যবস্থা না নিলে কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।
এ বিষয়ে আমড়াজুড়ি ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান বলেন, আমি সবেমাত্র এই ইউনিয়নের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। ইউনিয়নের জরাজীর্ণ ও ক্ষতিগ্রস্ত বিভিন্ন রাস্তাঘাটের খোঁজখবর নেওয়া শুরু করেছি। হরিণধারা-গোপালপুর সড়কটির সমস্যা খতিয়ে দেখে দ্রুত সময়োপযোগী ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%