ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কুমিল্লায় সম্পত্তি বিরোধে ডাবল মার্ডারের ঘটনায় তিনজন গ্রেপ্তার


কুমিল্লায় সম্পত্তি বিরোধে ডাবল মার্ডারের ঘটনায় তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় সম্পত্তি বিরোধের কারণে ঘটে যাওয়া ডাবল মার্ডারের ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মো. লুৎফর রহমান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. মোস্তাক আহাম্মেদ ওরফে আবু (৫৮), তার স্ত্রী হনুফা বেগম (৪৫) এবং মেয়ে ইতি (১৮)। গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মুরাদনগর থানার ধরানীপাড়া গ্রামের বাসিন্দা মঞ্জুরুল আলম তিতু (৩৫) ও খালেদা আক্তার বেবিকে (৭০) ধারালো অস্ত্র দিয়ে মোস্তাক আহাম্মেদ ওরফে আবু এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এ হত্যাকাণ্ডের পর মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি দল দ্রুত তদন্ত ও অভিযানে নামেন।

পুলিশ জানায়, আধুনিক তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার ২০ ঘণ্টার মধ্যে কুমিল্লা শহরের বাদশাহ মিয়া বাজার এলাকা থেকে মামলার এজাহারভুক্ত ২ ও ৩ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে মামলার মূল আসামি ট্রেনযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকায় চলন্ত ট্রেন থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জমি সংক্রান্ত বিরোধের কারণে মঞ্জুরুল আলম তিতু ও খালেদা আক্তার বেবিকে হত্যার ঘটনায় নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের দেখানো তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার ধামইরহাটে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার ধামইরহাটে

নওগাঁর ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিশুদের ঝরে পড়া রোধে একটি অঙ্গীকার প্রকাশ করা হয়েছে। শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার আলো থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয়, সেই উদ্দেশ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শপথগ্রহণের আয়োজন করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই অঙ্গীকার ও গ্রপথগ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফ হাসান, ওয়ার্ল্ড ভিশনের নর্দান বাংলাদেশ ক্লাস্টার ডেপুটি ডিরেক্টর রাজু ইউলিয়াম রোজারিও, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, এপি ম্যানেজার লাবলু খান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন যে, বাল্যবিবাহ, শিশুশ্রম এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের ভবিষ্যৎ গঠনের পথে একটি বড় বাধা। এসব সমস্যা প্রতিরোধে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একত্রে কাজ করতে হবে। বাল্যবিবাহের কারণে শিশুদের স্বাভাবিক বিকাশ এবং শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয়। অন্যদিকে, শিশুশ্রম শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। দারিদ্র্য, অসচেতনতা এবং পারিবারিক নানা সংকটের কারণে অনেক শিশু বিদ্যালয় থেকে ঝরে পড়ে। এসব সমস্যা সমাধানে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গা পূজা উপলক্ষে হিন্দু নেতাদের সাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টার মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০০ পি.এম


দুর্গা পূজা উপলক্ষে হিন্দু নেতাদের সাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টার মতবিনিময়

আগামী শ্রীশ্রী দুর্গা পূজা ও শারদোৎসব উদযাপন উপলক্ষ্যে বরিশাল বিভাগের সর্বাধিক পূজা মন্ডবের সভাপতি ও সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি আগৈলঝাড়া উপজেলার সকল পূজামন্ডপের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল দশটায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পূজা উদযাপন কমিটির উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন এমপি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি যতীন্দ্রনাথ মিস্ত্রি। সভায় অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

একই দিনে, দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সাথে শারদীয় দুর্গা পূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জহির উদ্দিন স্বপন এমপি।

সভাটি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ক্রিকেট দল ২০২৭ সালে নেপাল সফরে যাবে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


বাংলাদেশ ক্রিকেট দল ২০২৭ সালে নেপাল সফরে যাবে

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ জানিয়েছে যে, আগামী বছরের মার্চ মাসে নেপাল সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।

এই সফরে টাইগাররা নেপালের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে।

সম্প্রতি নেপালে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই সিরিজটি উৎসর্গ করা হবে।

ম্যাচগুলো ২০২৭ সালের ২৬, ২৮ ও ৩০ মার্চ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির মধ্যে এক বৈঠকে এই সফরের বিষয়ে আলোচনা শুরু হয়েছিল।

আজ রাষ্ট্রদূত ভান্ডারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিদর্শন করেন এবং বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় প্রস্তাবিত সফর এবং দুই দেশের মধ্যে ক্রিকেটের বৃহত্তর সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি বিসিবি গভীর সহানুভূতি প্রকাশ করছে এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে সিরিজটি উৎসর্গ করার গুরুত্ব স্বীকার করছে।’

তারা আরও উল্লেখ করেছে, ‘এই তিনটি ম্যাচ বাংলাদেশ ও নেপালের ক্রিকেটের মাধ্যমে একত্রিত হওয়ার এবং গভীর শোকের এই সময়ে বন্ধুত্ব ও সংহতির বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবে।’

এছাড়া, নেপালে ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে সহযোগিতা ও সমর্থনের বিষয়ে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আশ্বস্ত করেছে বিসিবি। সহযোগিতার ক্ষেত্রগুলোর মধ্যে থাকবে পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই-পারফরমেন্স কর্মসূচি, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা এবং অন্যান্য উন্নয়নমূলক উদ্যোগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিসিইএ’র অনুমোদনে ৬ লাখ ৯৫ হাজার টন জ্বালানি তেল আমদানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


সিসিইএ’র অনুমোদনে ৬ লাখ ৯৫ হাজার টন জ্বালানি তেল আমদানি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের জন্য ৬ লাখ ৯৫ হাজার টন জ্বালানি তেল আমদানির জন্য নীতিগত অনুমোদন প্রদান করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।

আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে অনুষ্ঠিত সিসিইএ’র ২৯তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভাটির সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রস্তাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে, সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থার মাধ্যমে ৬ লাখ ৯৫ হাজার টন গ্যাস ওয়েল ও জেট ফুয়েল আমদানি করা হবে।

এছাড়া, প্রস্তাবে বলা হয়েছে যে, এই অতিরিক্ত জ্বালানি আমদানির পরিমাণ ২০২৬ সালের মূল বরাদ্দের তুলনায় ১০ শতাংশ বেশি হবে।

পরিবহন, শিল্প এবং বিমান চলাচল খাতে জ্বালানির বাড়তি চাহিদা পূরণ এবং বছরের শেষ চার মাসে পর্যাপ্ত মজুত নিশ্চিত করার উদ্দেশ্যে এই অতিরিক্ত জ্বালানি আমদানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%