১১:০৬ পি.এম
কাবাডিতে বালিকা বিভাগে রংপুর দল
মিরপুরের শহীদ সোহরাওয়র্দি ইনডোর স্টেডিয়ামে কাবাডি ডিসিপ্লিনের খেলা শেষ হয়েছে। বালিকা বিভাগে সেরা হয়েছে রংপুর এবং বালক বিভাগে সিলেট।
মেয়েদের ফাইনালে খুলনাকে ৫৩-২৯ পয়েন্টে হারিয়ে রংপুর স্বর্ণপদক জিতেছে। সেরা হওয়ার উদযাপনটি ছিল সত্যিই দেখার মতো। ডোয়াইন ব্রাভোর বিখ্যাত চ্যাম্পিয়ন গানের সাথে নেচে গেয়ে ইনডোর স্টেডিয়াম মাতিয়ে রাখে রংপুরের মেয়েরা। ম্যাচে একটি সময়ে খুলনা ১৫-৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল। তবে শুরুর ধাক্কা সামলে বাইরে থেকে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রংপুর। প্রথমার্ধের শেষে দেশের সর্ব উত্তরের বিভাগটি ২২-১৮ পয়েন্টে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আধিপত্য ধরে রেখে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে রংপুর।
আরও পড়ুন: সম্পর্কে নতুন মোড়: ভার্জিনিয়া ফনসেকা ভিনিকে ছেড়ে স্বামীর কাছে ফিরলেন
অপরদিকে বিকেলে বালক বিভাগের ফাইনালটি ছিল রোমাঞ্চে ঠাসা। রুদ্ধশ্বাস লড়াইয়ে সিলেট ৩৮-৩৫ পয়েন্টে রংপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ম্যাচে কখনো সিলেট, কখনো বা রংপুর এগিয়ে যাচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে ২০-১৮ পয়েন্টের ব্যবধানে প্রথমার্ধ শেষ করে সিলেট। দ্বিতীয়ার্ধেও ছিল নাটকীয়তা। দুটি দলই দুটির লোনা পেলেও, শেষ মুহূর্তে সিলেট চার পয়েন্টে এগিয়ে জয় নিশ্চিত করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন