ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ভোলায় নৌযান শুমারি নিয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত


ভোলায় নৌযান শুমারি নিয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

 জেলায় আজ ‘নৌযান শুমারি ২০২৬’ উপলক্ষে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা ১১টায় ভোলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জেলা কার্যালয় আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

আরও পড়ুন: ফেনীতে মাদক সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতা সহ ৪ জন গ্রেপ্তার

সেমিনারে 'নৌযান শুমারি ২০২৬' -এর লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যপরিধি সম্পর্কিত মূল প্রবন্ধ ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিস, ভোলা এর উপ-পরিচালক মাকসুদুর রহমান।

এ সময় ভোলার সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. বেলাল হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো. শাহ আব্দুর রহিম নুরন্নবী প্রমুখ উপস্থিত ছিলেন।

সেমিনারে নৌ অধিদপ্তর, নৌ পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, নৌযান মালিক সমিতি ও নৌযান শ্রমিক সমিতির নেতৃবৃন্দ সহ নানা অংশীজন অংশগ্রহন করেন।

সেমিনারে জানানো হয়, ডেটাবেজ তৈরির জন্য দেশে প্রথমবারের মতো নৌযান শুমারি হচ্ছে। আগামী ৩ ও ৪ আগস্ট দেশের দুইটি জেলায় পাইলট অপারেশনের মাধ্যমে শুমারির প্রশ্নপত্র ও তথ্য সংগ্রহ পদ্ধতি যাচাই করা হবে।

আরও পড়ুন: টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

এরপর ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশজুড়ে ১০ দিনব্যাপী মূল শুমারি পরিচালিত হবে।

সেমিনারে আরও জানানো হয়, ‘নৌযান শুমারি ২০২৬’ -এর মূল উদ্দেশ্য হলো দেশের সমুদ্রগামী ও অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী সব ধরনের নৌযানের সংখ্যা, ধরন ও কাঠামোগত বৈশিষ্ট্য নিয়ে একটি সমন্বিত জাতীয় ডেটাবেজ তৈরি করা। এই তথ্যভান্ডার নৌ-নিরাপত্তা নিশ্চিতকরণ, নৌ-দুর্ঘটনা হ্রাস এবং নৌ-শ্রমিকদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীলঙ্কা সিরিজে নেই বুমরাহ, ছিটকে গেলেন ভারতীয় পেসার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


শ্রীলঙ্কা সিরিজে নেই বুমরাহ, ছিটকে গেলেন ভারতীয় পেসার

বাঁ-হাঁটুর ইনজুরির ফলস্বরূপ শ্রীলংকার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ।

হাঁটুতে ইনজুরি থাকলেও শ্রীলংকা সফরে টেস্ট সিরিজের দলে বুমরাহকে রাখা হয়েছিল। তবে শ্রীলংকা সিরিজের আগে পুরোপুরি সুস্থ হয়ে ফিরার সম্ভাবনা না থাকায় তিনি টেস্ট দল থেকে বাদ পড়লেন।

গেল মাসে ইংল্যান্ড সফরের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ-হাঁটুতে চোটগ্রস্ত হন বুমরাহ। হাঁটু ফুলে যাওয়ায় লর্ডসে তৃতীয় ওয়ানডেতে তিনি খেলতে পারেননি।

শ্রীলংকা সিরিজের আগে বুমরাহর সুস্থ হয়ে যাবার সম্ভাবনা ছিল। কিন্তু হাঁটুর উন্নতি না হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বুমরাহকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না।

বিসিসিআই’র একজন কর্মকর্তা বলেন, ‘অতীতে অনেক সময় তাড়াহুড়া করে ক্রিকেটারদের মাঠে ফেরানো হয়েছে। পরে আবার চোট পেয়েছে। আমরা আর এমন ঝুঁকি নিতে চাই না। বিশেষ করে বুমরাহর মতো বোলারের ক্ষেত্রে ঝুঁকি নেওয়া ভুল। সামনে ব্যস্ত সূচি রয়েছে। এশিয়ান গেমস, নিউজিল্যান্ড সফর, আগামী বছর বর্ডার-গাভাস্কার ট্রফি রয়েছে। আমরা তাকে সম্পূর্ণ সুস্থ করেই মাঠে ফেরাতে চাই।’

শ্রীলংকা সিরিজে বুমরাহর বদলি খুব শিগগিরই ঘোষণা করবে বিসিসিআই।

গল-এ আগামী ১৫ আগস্ট থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে ভারত ও শ্রীলংকা। এরপর ২৩ আগস্ট কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের অংশ। বর্তমানে ৯ ম্যাচে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে প্রথম দু’আসরের রানার্স-আপ ভারত।

৪ ম্যাচ খেলে শ্রীলংকার সংগ্রহে আছে ৪১.৬৭ শতাংশ পয়েন্ট। টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে লংকানরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন

আন্তর্জাতিক ডেস্ক

​ এবি সিদ্দীক ভূইঁয়া

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন


 লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক মোহাম্মদ আবুবকর সিদ্দীক ভূইঁয়া তথ্য অধিকার ফরমে গত মাসের ০৭/০৬/২০২৬ সালে তথ্য চাইলেই দিচ্ছি বলে কালক্ষেপন করেন।পরে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন গত সপ্তাহের। অথচ প্রকল্পেটির কাজের মেয়াদের শেষ হবার ৭ দিন পরে সাংবাদিক ত‍থ‍্য চায়। যদি টাকা ফেরত দেয়ার ইচ্ছাই থাকত তাহলে আগেই পাঠাতে পারত পরে কেন।টাকা পাঠিয়েই কেন বরিশাল সদর উপজেলার নির্বাহী অফিসার ছুটিতে চলে যায়। এনিয়ে জনমনে নানা প্রশ্ন। বতর্মানে ছুটিতে রয়েছেন বরিশাল সদর উপজেলার নির্বাহী অফিসার।

এদিকে বরিশাল সদর উপজেলার জলাবদ্ধতা নিরসন ও মৃতপ্রায় লাকুটিয়া খালসহ অন্যান্য খাল পুনঃখননের জন্য ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দ পাওয়া কোটি কোটি টাকা কাজ না লোপাট করতে চাওয়া টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত পাঠায়।

স্থানিয় প্রশাসন ও বরিশাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক মিলে টাকা লোপাট করার চিন্তা করে সাংবাদিক তথ্য চাইলেই নড়েচড়ে বসে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে কালক্ষেপন করে টাকা পাঠিয়ে দেয়।

এনিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা,কৃষক ও সচেতন মহল।

এনিয়ে জনমনে নানা প্রশ্ন রয়েছে বতর্মানে ছুটিতে রয়েছেন বরিশাল সদর উপজেলার নির্বাহী অফিসার এর কারণ নিয়ে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘ইজিপিপি’প্রকল্পের আওতায় সদর উপজেলার দুটি খাল খননের জন্য ২ কোটি ৫৭ লাখ ৫৭ হাজার ৭৪ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ‘মরখখোলার পোল থেকে ঝড়ঝড়িয়াতলা বাজার হয়ে মাঝি বাড়ির ব্রিজ’পর্যন্ত ৬ কিলোমিটার খাল খননের ১ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৩২ টাকার পুরোটাই কাজ না করে ফেরত দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা.ফরিদা সুলতানা।

এছাড়া চরবাড়িয়া ইউনিয়নের আরেকটি প্রকল্পে ৭৭ লাখ ২৮ হাজার টাকার মধ্যে প্রায় ৬৮ লাখ টাকাই ফেরত পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষায় জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ ও পানি সংকট দেখা দেয়। সরকারি বরাদ্দ পেয়েও তা কাজে না লাগিয়ে ফেরত পাঠানোয় পানি প্রবাহ,কৃষি ও মৎস্য খাতের উন্নয়নের সুযোগ হাতছাড়া হলো। জেলার অন্যান্য উপজেলায় কাজ হলেও সদর উপজেলায় কেন হলো না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

সাংবাদিক মোহাম্মদ আবুবকর সিদ্দীক ভূইঁয়া বলেন তথ্য অধিকার ফরমে গত মাসের ০৭/০৬/২০২৬ সালে তথ্য চাইলেই দিচ্ছি বলে কালক্ষেপন করেন।পরে প্রধান মন্ত্রী বরিশালে সফরে এলে কিছু দিন অপেক্ষা করি তথ্যের জন্য। পরে তথ্য না দিয়েই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন গত সপ্তাহের। অথচ প্রকল্পেটির কাজের মেয়াদের শেষ হবার ৭ দিন পরে আমি ত‍থ‍্য চাই । যদি টাকা ফেরত দেয়ার ইচ্ছাই থাকত তাহলে আগেই পাঠাতে পারত পরে কেন।টাকা পাঠিয়েই কেন বরিশাল সদর উপজেলার নির্বাহী অফিসার ছুটিতে চলে যায়। এর কারণ কি এনিয়ে অনুসন্ধান প্রযোন।

বরিশাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক বলেন গত সপ্তাহে টাকা পাঠিয়ে দিয়েছি। এই বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে ইউএনও ছুটিতে থাকায় তার মতামত নেয়া যায়নি।

এবং স্থানীয় সংসদ সদস্যের মজিবর রহমান সরোয়ার বলেন এ বিষয় কিছুই জানেন না তিনি।

বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ মামুন খন্দকার জানান,তিনি নতুন যোগদান করেছেন। জেলা প্রশাসক বলেন,কেন প্রকল্পগুলো বাস্তবায়ন করা গেল না,সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছেঔ ব্যাখ্যা চাওয়া হবে। তবে লাকুটিয়া ও জেল খাল নিয়ে আমার পরিকল্পনা রয়েছে,যা শিগগিরই জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোভিয়েত যুগের স্থবিরতা কাটিয়ে স্টার্টআপের হাবে বাল্টিক দেশগুলো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


সোভিয়েত যুগের স্থবিরতা কাটিয়ে স্টার্টআপের হাবে বাল্টিক দেশগুলো

ভিলনিয়াস বিমানবন্দরে প্রবেশ করতেই দর্শনার্থীদের চোখে পড়ে ‘মেড ইন লিথুয়ানিয়া’ পণ্যের বিজ্ঞাপনে ভরা বিলবোর্ড। এই বিজ্ঞাপনের মধ্যে সাইবার নিরাপত্তা খাতের শীর্ষ প্রতিষ্ঠান নর্ডভিপিএন অন্তর্ভুক্ত।

ইতালি অথবা ফ্রান্সের মতো দেশগুলো যেখানে ঐতিহ্য বা কারুশিল্পকে প্রচারের মাধ্যমে তুলে ধরে, সেখানে লিথুয়ানিয়া এবং প্রতিবেশী বাল্টিক দেশগুলোর এস্তোনিয়া ও লাটভিয়া নিজেদের উদ্ভাবনের কেন্দ্র হিসেবে তুলে ধরছে।

বার্তা সংস্থা এএফপি ভিলনিয়াস থেকে এই তথ্য জানায়।

বর্তমানে এই তিন দেশে বিশ্বজুড়ে পরিচিত স্টার্টআপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অনলাইন পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম ভিনটেড, রাইড শেয়ারিং সেবা বোল্ট এবং ভিডিও টেলিফোনি সেবা স্কাইপ।

লাটভিয়ার ব্যবসা ও আর্থিক তথ্যভান্ডার ভিত্তিক প্রতিষ্ঠান লুরসফট আইটির প্রতিবেদন অনুযায়ী, মোট জনসংখ্যা মাত্র ৬০ লাখের কিছু বেশি হলেও গত বছর বাল্টিক দেশগুলোতে প্রায় ৩৩ হাজার স্টার্টআপ ছিল।

প্র্যাকটিকা ক্যাপিটাল এবং ফার্স্টপিকের খাতভিত্তিক বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালে এসব স্টার্টআপের অর্থায়ন ২০ শতাংশ বেড়ে ৬০ কোটি ৭০ লাখ ইউরোতে (৭০ কোটি ডলার) পৌঁছেছে।

বর্তমানে বাল্টিক দেশগুলোতে ১৭টি ‘ইউনিকর্ন’ রয়েছে। অর্থাৎ, এমন সব স্টার্টআপের বাজারমূল্য ১০০ কোটি ডলারের বেশি।

চার দশকেরও কম সময় আগে এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া স্বাধীনতা ফিরে পেলেও তারা সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রিত অর্থনীতির অদক্ষ কারখানাগুলোর উত্তরাধিকার পেয়েছিল।

লাটভীয়-মার্কিন উদ্যোক্তা গির্টস গ্রাউডিনস বলেন, ‘স্বাধীনতা ফিরে পাওয়ার মাধ্যমে সোভিয়েত শাসনে দমিয়ে রাখা উদ্যোক্তা হওয়ার মানসিকতার বিকাশ ঘটে।’ তিনি আরও বলেন, বিংশ শতাব্দীর শুরু থেকেই এই অঞ্চল বিজ্ঞান ও উৎপাদন খাতের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল।

এস্তোনিয়ার তারতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাদরি উক্রাইনস্কি জানান, ‘সোভিয়েত আমলে আমাদের টেলিফোন ব্যবস্থা খুব একটা ভালো ছিল না।’ এই বাস্তবতা থেকেই এস্তোনিয়ার প্রথম এবং সম্ভবত সবচেয়ে পরিচিত ইউনিকর্ন স্কাইপের জন্ম হয়।

তিনি বলেন, এক সময় পিছিয়ে থাকা দেশটিকে এগিয়ে নিতে স্কাইপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি ‘অত্যন্ত অনুন্নত যোগাযোগ ব্যবস্থা’ কাটিয়ে উঠতে সহায়তা করেছে।

২০০৩ সালে দুইজন স্ক্যান্ডিনেভীয় উদ্যোক্তা এবং এস্তোনিয়ার চারজন ডেভেলপার মিলে স্কাইপ প্রতিষ্ঠা করেন। ২০০৫ সালের মধ্যে বিশ্বজুড়ে এর নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে যায়। একই বছর প্রায় ২৬০ কোটি ডলারে এটি অনলাইন নিলাম প্রতিষ্ঠান ইবের কাছে বিক্রি করা হয়।

২০০৪ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার ফলে বাল্টিক দেশগুলো ইউরোপের বাজারে প্রবেশের সুযোগও পায়।

মাত্র ১৩ লাখ জনসংখ্যার দেশ এস্তোনিয়ায় বর্তমানে ১০টি সক্রিয় ইউনিকর্ন রয়েছে। জনসংখ্যার অনুপাতে যা ইউরোপে সর্বোচ্চ।

মাইক্রোসফট ২০১১ সালে স্কাইপ কিনে নেওয়ার পর গত বছর অ্যাপটির কার্যক্রম বন্ধ করে দেয়। তবে বাল্টিক অঞ্চলের প্রথম ইউনিকর্ন হিসেবে এর প্রভাব এখনো রয়ে গেছে।

‘স্কাইপ মাফিয়া’ নামে পরিচিত এ প্রভাবে প্রতিষ্ঠাতা ও শুরুর দিকের কর্মীরা স্কাইপে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলেন। এতে অন্যরাও উদ্যোক্তা হতে উৎসাহিত হন।

লিথুয়ানিয়ার প্রথম ইউনিকর্ন, ব্যবহৃত পোশাক কেনাবেচার প্ল্যাটফর্ম ভিনটেডও একই ধরনের প্রভাব ফেলেছে।

প্রতিষ্ঠানটির করপোরেট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জেসি দে লা মার্সেড বলেন, ‘ভিনটেডের পথচলা লিথুয়ানিয়ার স্টার্টআপ ইকোসিস্টেমের সামগ্রিক বিকাশের সঙ্গে গভীরভাবে জড়িত।’ তার মতে, প্রতিষ্ঠানটির উপস্থিতি ‘গুণিতক প্রভাব’ সৃষ্টি করেছে।

২০১৯ সালে ইউনিকর্নে পরিণত হওয়া ভিনটেডের বাজারমূল্য গত এপ্রিল মাসে ৮০০ কোটি ডলারে পৌঁছায়। বর্তমানে লিথুয়ানিয়ায় মোট ছয়টি ইউনিকর্ন রয়েছে।

স্টার্টআপ লিথুয়ানিয়ার প্রধান ক্যারোলিনা উরবোনাইতে বলেন, ইউনিকর্নগুলোর ইতিবাচক প্রভাব স্থানীয় অর্থনীতিতেও পড়ছে। সরকারি এই প্রতিষ্ঠান দেশের স্টার্টআপ খাতকে সহায়তা করে।

তিনি বলেন, ‘আমাদের স্টার্টআপগুলো বিপুল পরিমাণ কর দেয়। তারা নতুন কর্মসংস্থান সৃষ্টি করে।’ তিনি জানান, লিথুয়ানিয়ার স্টার্টআপগুলোতে মোট ২০ হাজারের বেশি মানুষ কাজ করছেন। তারা উচ্চ বেতন পাচ্ছেন এবং এসব প্রতিষ্ঠান দেশে বিদেশি বিনিয়োগও আকর্ষণ করছে।

বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) শিক্ষার ওপর বাল্টিক দেশগুলোর বিশেষ গুরুত্বও নতুন প্রজন্মের ফিনটেক উদ্যোক্তা গড়ে তুলতে সহায়ক হচ্ছে।

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) সর্বশেষ পিসা মূল্যায়নে বাল্টিক অঞ্চলের স্টেম শিক্ষার্থীরা ফ্রান্স, সুইডেন, যুক্তরাষ্ট্র ও নরওয়ের শিক্ষার্থীদের চেয়ে ভালো ফল করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রিসে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে ১২ হাজার হেক্টরের বেশি এলাকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


গ্রিসে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে ১২ হাজার হেক্টরের বেশি এলাকা

এক সপ্তাহ ধরে চলা দাবানলে গ্রিসের একাধিক জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে।

দাবানলের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, ইতোমধ্যেই ১২ হাজার হেক্টরের বেশি বন ও কৃষিজমি পুড়ে গেছে।

ন্যাশনাল অবজারভেটরির জলবায়ু পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম মেটিও ডট জিআর জানাচ্ছে, করিন্থ উপসাগরীয় অঞ্চলে পৃথক কয়েকটি দাবানল পরিস্থিতি আরও বিশৃঙ্খল করেছে, যেখানে ৬ হাজার ৫০০ হেক্টরের বেশি এলাকা পুড়ে গিয়েছে। আগুন এখন এথেন্সের কাছে জনপ্রিয় উপকূলীয় গ্রাম পোর্তো জেরমেনোতেও ছড়িয়ে পড়েছে।

এথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর অনুযায়ী জানিয়েছে।

শুক্রবার যখন আগুন লাগল, তখন গ্রামটির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে।

মেটিও ডট জিআর আরও জানাচ্ছে যে, এর আগে সপ্তাহের শুরুতে ক্রিট ও পারোস দ্বীপের দাবানলেও ৬ হাজার হেক্টরের বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, সপ্তাহজুড়ে প্রবল বাতাস বইতে থাকার কারণে অগ্নিনির্বাপণ কর্মীদের প্রতিদিন বহু দাবানলের মোকাবিলা করতে হয়েছে। গ্রিসের বেসামরিক সুরক্ষামন্ত্রী ইভানজেলোস তুরনাস শনিবার বলেছেন, ফায়ার সার্ভিসকে তাদের সম্পূর্ণ সামর্থ্যের সীমা পর্যন্ত কাজ করতে হয়েছে।

এই সপ্তাহে দায়িত্ব পালনরত অবস্থায় তিন অগ্নিনির্বাপণ কর্মী মারা গেছেন। তাদের মধ্যে দুজন ক্রিটে এবং একজন পেলোপনিস অঞ্চলে প্রাণ হারিয়েছেন।

তুরনাস জানিয়েছেন যে, ঝোড়ো বাতাস কারণে পরিস্থিতি ‘অত্যন্ত কঠিন’ হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রেই বিমান পানি তুলতে সক্ষম হয়নি এবং তীব্র বাতু অস্থিরতার কারণে অনেক সময় আগুনের ওপর পানি ফেলাও সম্ভব হয়নি।

বেসামরিক সুরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে, শনিবার রাতের দিকে বাতাস কিছুটা কমে এলেও রোববার বৃহত্তর এথেন্স, পাশের ভইওতিয়া অঞ্চল এবং এভিয়া দ্বীপে দাবানলের ঝুঁকি এখনও প্রায় সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

দমকল বিভাগ জানাচ্ছে যে, এথেন্স থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমের পোর্তো জেরমেনো এলাকায় প্রায় ৫০০ অগ্নিনির্বাপণকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

উত্তর পেলোপনিসের আইগিয়ালিয়া এলাকায় নিযুক্ত প্রায় ১০০ অগ্নিনির্বাপণকর্মী আরেকটি দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন।

শনিবার গভীর রাতে আয়োনিয়ান সাগরের সেফালোনিয়া দ্বীপে নতুন করে আগুন ছড়িয়ে পড়ছে।

ভূমধ্যসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের মতো গ্রিসেও জলবায়ু সংকটের তীব্র প্রভাব পড়েছে। উচ্চ তাপমাত্রা, ঘন ঘন তাপপ্রবাহ এবং খরার কারণে দেশটিতে প্রায় প্রতি গ্রীষ্মেই দাবানল দেখা দেওয়ার ঘটনা ঘটে।

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস এ সপ্তাহে সতর্কতা দিয়ে বলেছেন, গ্রীষ্মের শুরুতে ফ্রান্স ও স্পেনের তুলনায় তাপপ্রবাহ এবং বড় ধরনের দাবানল থেকে গ্রিস কিছুটা রক্ষা পেয়েছিল, তবে এখন গ্রিস ‘কঠিন সময়ের’ দিকে এগোচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%