১০:৩৮ পি.এম
ইরানের কাছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যেকোনো যুদ্ধজাহাজে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পূর্ণ সক্ষমতা বিদ্যমান। এ তথ্যটি জানিয়েছেন ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর উপ-প্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি।
মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘ফার্স নিউজ এজেন্সির’ উদ্ধৃতি দিয়ে এই খবরটি প্রকাশ করেছে।
একটি বিবৃতিতে আইআরজিসি-র উপ-প্রধান উল্লেখ করেন যে, ইরানের সামরিক সক্ষমতা বিশেষ করে ক্ষেপণাস্ত্র শক্তি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মেজর জেনারেল মোস্তফা ইজাদি বলেন, "আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কেবল সংখ্যার দিক দিয়েই বাড়েনি, বরং প্রযুক্তির দিক থেকেও এক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। যুক্তরাষ্ট্রের যেকোনো নৌজাহাজকে লক্ষ্যবস্তু বানানোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ও সামরিক সক্ষমতা এখন আমাদের রয়েছে।"
আরও পড়ুন: পশ্চিম তীরে ইসরাইলের অভিযানে ৩৬ ফিলিস্তিনি গ্রেপ্তার
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন জল্পনা-কল্পনার সৃষ্টি করেছে। সূত্র: আল জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন