ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, ফুটবল উন্নয়ন নিয়ে আলোচনা


ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, ফুটবল উন্নয়ন নিয়ে আলোচনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও চার সহ-সভাপতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার (ফিফা) সভাপতি ভুটান সফরের পথে ঢাকায় যাত্রাবিরতি করেন। ঘণ্টাব্যাপী এই আলোচনায় বাফুফে কর্মকর্তারা বাংলাদেশের ফুটবলের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

বাফুফে সহসভাপতি ও গর্ভমেন্ট রিলেশন্স কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি জানান, "সভাপতি ও আমরা সবাই বাংলাদেশের ফুটবলের নানা বিষয় তুলে ধরেছি। কক্সবাজারে ফিফার অর্থায়নে ট্যাকনিক্যাল সেন্টার নির্মাণের বিষয়টি তাকে অবহিত করা হয়েছে। প্রয়োজনে ফিফার আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে দেয়ার ব্যাপারে প্রাথমিক আশ্বাসও দিয়েছেন।"

আরও পড়ুন: নেপালে ফ্র্যাঞ্চাইজি দলের প্রধান কোচ হলেন মিসবাহ-উল-হক

দুপুর ২টা পঞ্চাশ মিনিটে ইনফান্তিনো থিম্পুর উদ্দেশ্যে রওনা হন। তিনি ভূটানে দুদিন থাকবেন। ২০ তারিখ ফেরার পথে বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। তবে ঐ সময় বাফুফে কর্মকর্তারা জাপানে এএফসি বিশেষ কংগ্রেসে উপস্থিত থাকবেন।

এর আগে ২০১৭ সালে একদিনের সফরে ঢাকায় এসেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সচিবালয় স্থানান্তরের প্রস্তাব আলোচনায়: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


সচিবালয় স্থানান্তরের প্রস্তাব আলোচনায়: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার বৈঠক। রবিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।

সভায় রাজধানীর শেরে বাংলা নগরের আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সম্প্রতি জানিয়েছেন, বর্তমান সরকারের মেয়াদে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তর করা হবে।

মন্ত্রী আরও জানান, সচিবালয় স্থানান্তরের বিষয়টি নিয়ে প্রয়োজনীয় প্রাথমিক যাচাই-বাছাই ও প্রস্তুতিমূলক কাজ চলছে। এই কাজগুলো অনুমোদনের জন্য আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠবে। মন্ত্রিসভা যদি এ বিষয়ে সিদ্ধান্ত দেয়, তাহলে স্থানান্তরের মূল কার্যক্রম শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বেগবান হবে: রাসিক প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বেগবান হবে: রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের মধ্য দিয়ে নগরীর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ চলছে। বেশ কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু প্রকল্প সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনে এসব উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা তাঁর।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রাসিক প্রশাসক।

মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাজশাহী সফরকে কেন্দ্র করে মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। রাজশাহীবাসীও প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রাজশিয়া সফরের সিদ্ধান্ত নেওয়ায় তিনি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে রাজশাহীতে আসছেন। বর্তমান সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীর অবকাঠামো উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ, কুমারপাড়া গুলগফুর পেট্রোল পাম্প থেকে বড়কুঠি হয়ে বরেন্দ্র জাদুঘর ও ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ। এ ছাড়া নগরীর ৩০টি ওয়ার্ডে খেলার মাঠের উন্নয়ন, ফুটসাল গ্রাউন্ড নির্মাণ এবং সিনিয়র সিটিজেন পার্ক স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

রাসিক প্রশাসক বলেন, অতীতে বিএনপি সরকারের আমলে রাজশাহীতে স্কুল-কলেজ, রাস্তাঘাট ও রেলস্টেশনসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। নগরীর দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে থাকা হেতেমখাঁ-বর্ণালী সড়কের উন্নয়নকাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমও চলমান রয়েছে।

তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহী মহানগরীকে আরও উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে চান তাঁরা।

এর আগে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত এবং রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মাদ্রাসা মাঠের প্রস্তুতি পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎হোসেনপুরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন সংসদ সদস্য মাজাহারুল

আন্তর্জাতিক ডেস্ক

‎হোসেনপুর( কিশোরগঞ্জ) প্রতিনিধি

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


‎হোসেনপুরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন সংসদ সদস্য মাজাহারুল
‎
‎কিশোরগঞ্জের হোসেনপুরে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন কিশোরগঞ্জ  ০১ আসনের সংসদ সদস্য মাজাহারুল ইসলাম ।  উপজেলার বিভিন্ন  ইউনিয়নের গ্রামের  সলিং, পাকা প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে। 
‎
‎রবিবার সকাল থেকে  বিভিন্ন ইউনিয়নের  পর্যায়ক্রমে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায়  ইউনিয়নের বিভিন্ন  প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক  মাজাহারুল ইসলাম। 
‎
‎এ সময় কিশোরগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার,  উপজেলা বিএনপির ,  যুগ্ন আহ্বায়ক  ফরিদ আহমেদ,যুগ্ন আহ্বায়ক  আবুল হাসিম সবুজ, উপজেলা যুবদলের আহবায়ক  সাফায়েত হোসেন সম্রাট, ছাত্রদলে আহবায়ক এনামুল হক নাঈম, সিদলা ইউনিয়ন বিএনপির সভাপতি  শফিকুল ইসলাম,  সাহেদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ উদ্দিনসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
‎
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে এমপি, মাজাহারুল ইসলাম বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। সড়কের উন্নয়ন হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতেই ইতিবাচক পরিবর্তন আসে। সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে তিনি জানান। বর্তমান সরকার জনবান্ধব সরকার- এজন্য মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, কবরস্থান, হিন্দু সম্প্রদায়ের মন্দির ও শ্মশান ঘাটের সংস্কারসহ নানা উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, তৃণমূল জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়ন না হলে দেশের সামগ্রীক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়। আর সেকারণে সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬

রাজশাহী নগরীতে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে বেলঘরিয়া পূর্বপাড়া গ্রামের আছিয়া বেগমের (৫২) বাড়িতে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও  মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় আছিয়া বেগমকে গ্রেপ্তার করা হলেও তাঁর সহযোগী একই গ্রামের রেজভী আহমেদ (৩৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিন রাত পৌনে ১টার দিকে মতিহার থানার ডাঁশমারী পূর্বপাড়া এলাকান থেকে সাত পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১১০০ টাকা ও একটি মোবাইল ফোন সহ আবু হানিফকে (৪৪) গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে মতিহার থানায় পাঁচটি ও বেলপুকুর থানায় একটি মাদক মামলা রয়েছে।

এর আগে দুপুর দেড়টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বোয়ালিয়া থানার হোসেনীগঞ্জ এলাকা থেকে ৯০০ গ্রাম গাঁজা ও নগদ ১ হাজার ৫০০ টাকা সহ শহিদুল ইসলাম শহিদকে (৪৫) গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি এবং পেনাল কোডে একটি মামলা রয়েছে।

এদিকে, মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ওয়ারেন্টভুক্ত চারজন, মাদক মামলার চারজন এবং অন্যান্য মামলার পাঁচজন রয়েছেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%