ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রী অভিবাদন জানালেন ঈদগাঁওবাসীকে


প্রধানমন্ত্রী অভিবাদন জানালেন ঈদগাঁওবাসীকে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগমন উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁওতে সাজসাজ রব দেখা গেছে। তের জুন শনিবার সকাল থেকে প্রচুর বৃষ্টি সত্ত্বেও নেতাকর্মীদের পদচারণায় স্থানীয় বাস স্টেশন এলাকা মুখরিত ছিল।

ভিন্ন ভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল প্রধানমন্ত্রীর বরণ করতে বাস স্টেশনে সমবেত হতে আসছিল। বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল ও কৃষকদল সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দর পাশাপাশি উৎসুক সাধারণ জনগণের উপস্থিতি ছিল নজরকাড়া। পুরো বাস স্টেশন এলাকা ব্যানারে ছেয়ে যায়।

জেলা বিএনপির সহ সভাপতি এম, মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস শুক্কুর, যুগ্ন সম্পাদক আব্দুস সালাম, জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ (জনি), জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম কোম্পানি, ঈদগাঁও বিএনপির সাধারণ সম্পাদক ওহিদুল আলম কোম্পানি, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি হুমায়ুন কবির কোম্পানি, পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এ, এইচ, সেলিম উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল, এসব নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

এছাড়া বিএনপি নেতা জাহাঙ্গীর বাঙালি, মোঃ আযমগীর, ডাক্তার এহসানুল হক, ওলামা দল নেতা মৌলভী ফখরুদ্দিন ফরাজী (কাজল), মাওলানা দিদারুল ইসলাম, যুবদল সভাপতি কামাল হোসেন মেম্বার, যুবদল নেতা মোঃ আবু হেনা, শহিদুল ইসলাম শহীদ, শ্রমিকদল নেতা মোকতার আহমদ, জিয়াউল করিম জিয়া, ছাত্রদল নেতা আনিসুর রহমান, মোঃ সোহেল রানা, মহিলা দলনেত্রী খুরশিদা বেগম, সেলিনা আক্তার, শামীম আকতারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

পৌনে একটার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী শতাধিক গাড়ির বহর ঈদগাঁও বাস স্টেশন এলাকা অতিক্রম করে। প্রধানমন্ত্রীর নিজে গাড়ি চালিয়ে সড়ক অতিক্রম করার সময় তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন। গাড়ির বহরে জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় সংসদ সদস্য বৃন্দ অংশ নেন। প্রধানমন্ত্রীর গাড়িটি বাস স্টেশন এলাকায় পৌঁছুলে নেতাকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তুলেন। এর ফলে তারা প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীও উপস্থিত জনগণকে হাত নেড়ে অভিবাদন জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইমচরে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মানিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


হাইমচরে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মানিক

খালখনন কর্মসূচির অংশ হিসেবে এবার হাইমচর উপজেলার চরপোড়ামূখী খাল দক্ষিন চরভাঙ্গা দেওয়ান বাড়ি থেকে শুরু হয়ে চরপোড়ামূখী রহিম মাষ্টার বাড়ি পর্যন্ত খাল পুনঃখনন এবং বৃক্ষরোপণ উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। শেষ শনিবার (১৩ জুন, ২০২৬) সকাল বেলায়, চরপোড়ামুখী- দক্ষিণ চরভাঙ্গা - পর্বত খালের পুনঃখনন ও বৃক্ষরোপণ উদ্বোধন করেন তিনি। এই উদ্বোধনের সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারি, সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম শফিক এবং প্রশাসনিক ও প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাগণও সেখানে উপস্থিত ছিলেন। স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে এই খাল পুন:খনন কার্যক্রম শুরু হচ্ছে। এই প্রকল্পের বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগরে স্কুলের মাটি ভরাট ও গেইট নির্মাণ কাজের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


নাসিরনগরে স্কুলের মাটি ভরাট ও গেইট নির্মাণ কাজের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের পূর্ব পাশে মাটি ভরাট ও নতুন গেইট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এবং ঐতিহ্যবাহী গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের সাবেক ছাত্র এম এ হান্নান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল, গোকর্ণ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার দেব, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কেএম খালেদ, ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ শাফিন, উপজেলা বিএনপির প্রবাসী কল্যান সম্পাদক আবুল হাছান চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব এম নাছির রহমান, গোকর্ণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক, উপজেলা জিয়া পরিষদের সভাপতি আশরাফ উদ্দিন, শ্রমিক দলের সভাপতি ইমরান মিয়া, উপজেলা জাসাসের আহবায়ক সৈয়দ আবেদুল্লাহ নিউটন, সাবেক ছাত্র নেতা জালাল আহমেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি তোষার মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগ, যুবদল নেতা সফিকুর রহমান, প্রভাষক সৈয়দ ওয়ালী হায়দার, এডভোকেট আবু বক্কর মোল্লা, সৈয়দ আশরাফ আনোয়ার টিটু, সিদ্দিক মোল্লাসহ স্কুল এন্ড কলেজের শিক্ষকমন্ডলী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাশিয়াডাঙ্গায় পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


কাশিয়াডাঙ্গায় পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নারীসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) রাতভর নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়া এলাকা, হড়গ্রাম রানীদিঘী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদেরন কাছ থেকে ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির নগদ অর্থ, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতাররকৃতরা হলো: মোঃ মিলন (৩৮), সে নগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে তার স্ত্রী মোসাঃ রাকিবা খাতুন (৩৫) ও একই থানার মোঃ সুজন আলী (৩২), সে হড়গ্রাম নতুনপাড়া এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, অভিযানের সময় মিলনের কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং একটি মোবাইল ও রাকিবার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ লাখ ৯৩ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। এছাড়া সুজনের কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় রাকিবা কৌশলে পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।
মিলনের বিরুদ্ধে রাজপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। রাকিবার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় দুটি মাদক মামলা এবং গোদাগাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নানা কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নানা কর্মসূচি

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে পুষ্পস্তবক অর্পণ, ভূমিহীনদের মাঝে খাদ্যশস্য বিতরণ এবং পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার পার্টির রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ জুন (রবিবার) সকাল ১০টায় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকার পার্টির অস্থায়ী কার্যালয়ে ভূমিহীনদের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হবে। কর্মসূচিতে জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেবেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জানায়, ২০০৪ সালে সাইফুল হকের নেতৃত্বে দলটি প্রতিষ্ঠিত হয়। ২০০৮ সালে নির্বাচন কমিশনের নিবন্ধন লাভের পর ‘কোদাল’ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে দলটি। পরবর্তীতে বিভিন্ন সময় নির্বাচনী ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তেল-গ্যাস-সুন্দরবন রক্ষা আন্দোলন, শ্রমিক-কৃষক আন্দোলন, নারী ও সাংস্কৃতিক আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে দলটি দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। এছাড়া ভোটাধিকার, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং গণতান্ত্রিক সংস্কারের দাবিতে পরিচালিত আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মুক্তির সংগ্রামে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ভবিষ্যতেও আপসহীন ভূমিকা পালন করবে। তিনি দেশের প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%