ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য: তথ্যমন্ত্রী


বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষের সঙ্গে অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। কোনো একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প্রকৃত অর্থে তার মানবতা এবং সভ্যতার চর্চা সম্পূর্ণরূপে বিকশিত করতে সক্ষম হয় না।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা প্রকাশ করেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘মানুষ যখন জীবনধারণের মৌলিক সংগ্রামের বাইরে চিন্তা করার সুযোগ পেয়েছে, তখন থেকেই তার মধ্যে ‘আমি কোথা থেকে এসেছি’ এবং ‘কোথায় যাব’- এই মৌলিক প্রশ্নের উদ্ভব হয়েছে। সেই অনুসন্ধানের ধারাবাহিকতায় দর্শনের জন্ম ও পরবর্তীকালে বিভিন্ন ধর্ম দর্শনচর্চার অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’

আরও পড়ুন: শেখ হাসিনার সঙ্গে কথা বলার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান

তিনি বলেন, পৃথিবীর প্রতিটি ধর্মের মধ্যেই মানবকল্যাণের শিক্ষা রয়েছে, তবে বিভিন্ন ব্যাখ্যা এবং মতধারার কারণে সেখানে দার্শনিক বৈচিত্র্য সৃষ্টি হয়েছে। সনাতন ধর্ম যেমন নানা দর্শনের বিকাশ ঘটিয়েছে, তেমনি ইসলামেও বিভিন্ন চিন্তাধারা এবং ব্যাখ্যার অস্তিত্ব রয়েছে। এই বাস্তবতা প্রমাণ করে যে মানবসভ্যতায় দর্শনের চর্চা একটি চলমান ও বহুমাত্রিক প্রক্রিয়া।

বিশ্বব্যাপী শান্তির যে সংকট চলছে, তার সমাধানে চিন্তাশীল মানুষের মধ্যে একটি অভিন্ন দার্শনিক প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, পৃথিবীর যেকোনো সংকটের সমাধান অনেকাংশেই নির্ভর করে সমস্যাকে দেখার দৃষ্টিভঙ্গির ওপর। যে ব্যক্তি বা সমাজ মানবিক দর্শন ধারণ করে, তারা সংকটের গঠনমূলক সমাধান খোঁজে; আর সংকীর্ণ দৃষ্টিভঙ্গি বিভাজন ও সংঘাতকে দীর্ঘস্থায়ী করে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

সম্মেলনে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুন: নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুন লাগার ঘটনা অস্বীকার এমপি মোশাররফের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি পদে আলোচনায় তিন প্রভাবশালী নাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


রাষ্ট্রপতি পদে আলোচনায় তিন প্রভাবশালী নাম

নতুন রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে রাজনৈতিক অঙ্গনে চলমান জোরালো আলোচনা ও কথোপকথনের মধ্যে শেষ পর্যন্ত তিনজনের নামই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে।

এই পদে উচ্চারিত তিন নাম হলো- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আবদুল মঈন খান এবং দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্র মতে, শনিবার (১ আগস্ট) দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে রাষ্ট্রপতি পদ নিয়ে আলোচনা হতে পারে। তবে একাধিক সূত্রের দাবী, এই বিষয়টি আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে নাও থাকতে পারে। সেক্ষেত্রে অতীতের মতোই স্থায়ী কমিটির সদস্যরা সিদ্ধান্তের ভার দলের শীর্ষ নেতৃত্বের ওপর ছেড়ে দেবার পক্ষে মত প্রকাশ করতে পারেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে কেউ কেউ বিষয়টি উপস্থাপন করতে পারেন বলেও শোনা যাচ্ছে।

দলীয় আলোচনা সম্পর্কে অবগত একাধিক সূত্রের দাবী অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কেবল দলীয় রাজনীতি নয়, বরং দেশের সামগ্রিক কূটনৈতিক ভারসাম্য, সাংবিধানিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার বিষয়গুলোকেও বিবেচনায় রাখা হচ্ছে। যদিও বিভিন্ন পর্যায় থেকে নানান মতামত পাওয়া যাচ্ছে, তবে শেষ পর্যন্ত এমন একজনকে বেছে নেওয়ার চিন্তা রয়েছে, যিনি দেশ ও বিদেশে গ্রহণযোগ্য, অভিজ্ঞ এবং বিতর্কের ঊর্ধ্বে বলে বিবেচিত হন।

অধ্যাপক ড. আবদুল মঈন খান: এই প্রেক্ষাপটে অধ্যাপক ড. আবদুল মঈন খানের নাম বিশেষভাবে আলোচনায় এসেছে। তার উচ্চশিক্ষা পদার্থবিজ্ঞানে, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে গবেষণা, আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানে কাজ, পরিকল্পনা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন এবং সরকারি ও রাজনৈতিক কলাকৌশলে দীর্ঘ অভিজ্ঞতা মিলে তার প্রোফাইলকে শক্তিশালী হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে তার গবেষণা এবং প্রযুক্তি খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

হাফিজ উদ্দিন আহমেদ: এদিকে, হাফিজ উদ্দিন আহমেদের ক্ষেত্রে দীর্ঘ সাংবিধানিক ও সংসদীয় অভিজ্ঞতা রয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্ষেত্রে দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, তৃণমূল থেকে জাতীয় নেতৃত্বে পৌঁছানো এবং সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের বিষয়গুলো বিবেচনায় রয়েছে বলে অনেকে মত প্রকাশ করছেন।

স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান মন্তব্য করেন, রাষ্ট্রপতি পদ শূন্য। কে ভবিষ্যতে রাষ্ট্রপতি হতে পারেন, তা নিয়ে আলোচনা হওয়া খুবই স্বাভাবিক।

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন খান বলেন, রাষ্ট্রপতি হিসেবে এমন একজনকে বেছে নেওয়া উচিত, যার কোনো অগ্রহণযোগ্য ব্যাড রেকর্ড নেই, দুর্নীতির অভিযোগ নেই এবং রাষ্ট্রের প্রতি যার দায়বদ্ধতা থাকবে। বর্তমান সরকারের মন্ত্রিসভাকে অনেক সময় অভিভাবকশূন্য মনে হয়। তিনি আরও জানান, তাই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আমার মনে হয়, অবসরপ্রাপ্ত কোনো জ্যেষ্ঠ বিচারপতির মতো অভিজ্ঞ ও ব্যক্তিত্বসম্পন্ন কেউ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকলে সরকার ও রাষ্ট্র- উভয়ই উপকৃত হতে পারে।

মহিউদ্দিন খান আরও বলেন, যদি দলীয়ভাবে কাউকে রাষ্ট্রপতি করা হয়, তাহলে এমন একজন জ্যেষ্ঠ নেতাকে বেছে নেওয়া উচিত, যার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই এবং যার একটি স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। তবে দুই যুগ আগে সরকারে থাকাকালীন বিএনপি যাদের (বদরুদ্দোজা চৌধুরী ও ইয়াজউদ্দিন আহমদ) রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছিল, নতুন করে এমন কোনো ব্যক্তিত্বকে এ পদে নির্বাচন করা উচিত হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


রাজধানীর পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

রাজধানী ঢাকার মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পৃথক অভিযানে ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতদের নাম হলো মো. মানিক মিয়া (৪২), আবুল কাশেম তুষার (৩৬) এবং ইয়াছিন আরাফাত (২৭)।

পুলিশ জানাচ্ছে, শুক্রবার রাতে শাহবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৯৪০ পিস ইয়াবাসহ মো. মানিককে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, রমনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৬ হাজার পিস ইয়াবাসহ আবুল কাশেম ও তুষারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় সাবেক পৌর মেয়র, উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালীপ্রতিনিধি

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


কলাপাড়ায় সাবেক পৌর মেয়র, উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা সাবেক মেয়র এবং উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদারের বিরুদ্ধে মিথ্যা জমি দখলের অভিযোগ এবং ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে, কলাপাড়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে দেবাশীষ সিকদার এই দাবি করেন।

দেবাশীষ সিকদার আরও বলেন, তিন একর সাড়ে ৭১ শতাংশ জমি নিয়ে পরেশ চন্দ্র মন্ডলের ওয়ারিশদের সাথে বিরোধ চলছে। এই বিরোধ সম্পর্কে চারটি হিন্দু পরিবারের ওয়ারিশরা উপজেলা বিএনপি সভাপতিকে জানালে তিনি সুষ্ঠু সমাধানের প্রতিশ্রুতি দেন এবং থানাকে এই বিষয় নিয়ে সুষ্ঠু ফয়সালার জন্য বলেন। কিন্তু খোকন মন্ডল এবং তার সহযোগীরা এই বিষয়টি নিয়ে বিএনপি সভাপতিকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করেন।

তিনি যোগ করেন, আদালতের নির্দেশ অমান্য করে বিরোধীয় ভূমিতে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে খোকন মন্ডল ও তার সহযোগীরা। এর ফলে পুলিন চন্দ্র হাওলাদারের চারটি পরিবার ভোগছে চরম নিরাপত্তাহীনতায়। সংবাদ সম্মেলনে উপস্থিত চারটি হিন্দু পরিবারের সদস্যরা জানান, তাদের সহায়তায় এগিয়ে আসার কারণে খোকন মন্ডল উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও তার পুত্রকে জড়িয়ে মিথ্যা জমি দখলের অভিযোগ আনেন। তারা প্রশাসনের সহায়তা কামনা করেন এবং তাদের জমি জবর দখলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

উল্লেখযোগ্য বিষয় হলো, গত ২৯ জুলাই বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দক্ষিনের সংবাদ নামক একটি আঞ্চলিক পত্রিকায় কলাপাড়া বিএনপি সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। এই প্রতিবেদনটি উপজেলা বিএনপির সভাপতি ও তাঁর পুত্রের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচার করে, যা বাস্তবতার সাথে কোন পার্থক্য নেই। জনৈক খোকন মন্ডলের সাথে তার সম্প্রদায়ের এক ব্যক্তির সাথে উল্লেখিত জমি নিয়ে সিভিল আদালতে মামলা চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের কর্মকাণ্ডে ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে: নাহিদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


সরকারের কর্মকাণ্ডে ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে: নাহিদ

সরকার দেশে ভয়ের পরিবেশ তৈরি করছে, এই অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

নাহিদ ইসলাম বলেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। বিরোধী মতকে দমন করা হচ্ছে এবং বিচারব্যবস্থা স্বাধীন থাকলে সবাই বিচার পাবে।

তিনি আরও উল্লেখ করেছেন, দেশের রাজনৈতিক সংকট দূর করার জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে। সংখালঘুদের উচিত কোনো রাজনৈতিক দলের পকেটে চলে না যাওয়া।

এসময় পশ্চিমবঙ্গে মুসলিমদের অবৈধ বাঙালি তকমা দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%